উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন MCQ পর্ব ১৫

১। অল-বিরুনির গ্রন্থানুবাদে ভারত যে নামে পরিচিত, তা হল—

(ক) ইন্ডিয়া

(খ) অল-হিন্দ

(গ) হিন্দুস্তান

(ঘ) ভারতবর্ষ

উত্তরঃ (খ) অল-হিন্দ


২। মার্কো পোলোর মতে, ভারতীয়দের প্রধান আমদানী পণ্য ছিল—

(ক) সোনা ও রুপো

(খ) চন্দন কাঠ

(গ) আরবি ঘোড়া

(ঘ) মুক্তি ও রত্ন

উত্তরঃ (গ) আরবি ঘোড়া


৩। ‘The Islamic Marco Polo’ ছিল—এর উপাধি।

(ক) আবদুর রাজ্জাক

(খ) অল-বিরুনি

(গ) মার্কো পোলো

(ঘ) ইবন বতুতা

উত্তরঃ (ঘ) ইবন বতুতা


৪। আবদুর রাজ্জাকের যাত্রাপথটি সঠিক ক্রমানুসারে সাজাও— (I) কোহিস্তান ও কেরমানের পথ ধরে তিনি হরমুজ বন্দরে আসেন। (II) ১৮ দিন সমুদ্রযাত্রা করে কালিকট বন্দরে উপস্থিত হন। (III) বিজয়নগরের রাজার আহ্বানে ম্যাঙ্গালোর বন্দর থেকে স্থলপথে বিজয়নগরে উপস্থিত হন। (IV) মধ্য থেকে তিনি কাশ্মীরের দিকে যাত্রা করেন।

(ক) (I), (II), (III), (IV)

(খ) (I), (IV), (II), (III)

(গ) (II), (I), (IV), (III)

(ঘ) (IV), (III), (II), (I)

উত্তরঃ (খ) (I), (IV), (II), (III)


৫। বিবৃতি (I): বার্নিয়ে ছিলেন একজন চিকিৎসক, দার্শনিক ও ঐতিহাসিক। বিবৃতি (II): বার্নিয়ের রচনা পরবর্তী শতকের পশ্চিমা তাত্ত্বিকদের প্রভাবিত করেছিল। বিবৃতি (III): বার্নিয়ের সাহিত্যকর্মগুলি স্পেনে প্রকাশিত হয়েছিল। বিবৃতি (IV): বার্নিয়ে যুবরাজ দারাশুকোহের চিকিৎসক হিসেবে নিযুক্ত হন।

(ক) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-মিথ্যা, (IV)-সত্য

(খ) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা

(গ) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-সত্য

(ঘ) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-মিথ্যা

উত্তরঃ (ক) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-মিথ্যা, (IV)-সত্য


৬। বিবৃতি (I): ইতালীয় পর্যটক মানুচ্চি লিখেছেন, বন্দি শাহজাহানের সঙ্গে ঔরঙ্গজেব অত্যন্ত ভালো ব্যবহার করতেন। বিবৃতি (II): বার্নিয়ের মতে, বন্দি সম্রাট শাহজাহানের মনোরঞ্জন, কন্যা ও বেগমদের সঙ্গে মেলামেশার জন্য সমস্ত ব্যবস্থা ঔরঙ্গজেব করেছিলেন। উপরিউক্ত বিবৃতি দুটির সাপেক্ষে সঠিক উত্তরটি নির্বাচন করো।

(ক) বিবৃতি (I) সত্য কিন্তু বিবৃতি (II) মিথ্যা

(খ) বিবৃতি (II) সত্য কিন্তু বিবৃতি (I) মিথ্যা

(গ) বিবৃতি (I) এবং (II) উভয়ই সত্য

(ঘ) বিবৃতি (I) এবং (II) উভয়ই মিথ্যা

উত্তরঃ (খ) বিবৃতি (II) সত্য কিন্তু বিবৃতি (I) মিথ্যা


৭। জাহান পানাহ শহরটি প্রতিষ্ঠা করেন—

(ক) আলাউদ্দিন খলজি

(খ) ফিরোজউদ্দিন তুঘলক

(গ) শাহজাহান

(ঘ) মহম্মদ বিন তুঘলক

উত্তরঃ (ঘ) মহম্মদ বিন তুঘলক


৮। ভক্তিবাদী আদর্শের প্রেরণা এসেছিল ইসলাম ধর্মের নীতি ও আদর্শ থেকে— একথা বলেছেন—

(ক) ইরফান হাবিব

(খ) ইউসুফ হুসেন

(গ) এ বি এম হাবিবুল্লাহ

(ঘ) আতাহার আলি

উত্তরঃ (খ) ইউসুফ হুসেন


৯। ঈশ্বর মন্দিরে নেই, মসজিদে নেই, কৈলাশে বা কাবাতেও তাঁকে পাওয়া যায় না, মানুষের অন্তরে তাঁর অধিষ্ঠান—বলেছেন—

(ক) রামানন্দ

(খ) নামদেব

(গ) নানকদেব

(ঘ) কবির

উত্তরঃ (ঘ) কবির


১০। সুফিবাদের উৎস হয়—

(ক) ভারতবর্ষে

(খ) মধ্য এশিয়ায়

(গ) আফ্রিকায়

(ঘ) দক্ষিণ-পূর্ব এশিয়ায়

উত্তরঃ (খ) মধ্য এশিয়ায়


১১। বিবৃতি (I): প্রায় নিশ্চিহ্ন হয়ে পড়া হিন্দুধর্মের পুনরুজ্জীবন ঘটে। বিবৃতি (II): দক্ষিণ ভারতের নায়নার ও আলবার সাধকরা বিষ্ণু ও শিবের উপাসনাকে জনপ্রিয় করেন।

(ক) (II) হল (I)-এর কারণ

(খ) (I) এবং (II) পরস্পরবিরোধী

(গ) (I) সত্য কিন্তু (II) মিথ্যা

(ঘ) (I) এবং (II) উভয়ই মিথ্যা

উত্তরঃ (ক) (II) হল (I)-এর কারণ


১২। ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : (i) নিজামউদ্দিন আউলিয়া, (ii) শেখ বাহাউদ্দিন জাকারিয়া, (iii) খাজা বাকিবিল্লাহ, (iv) শেখ বুরহান।

(ক) (i)-(b), (ii)-(c), (iii)-(d), (iv)-(a)

(খ) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)

(গ) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)

(ঘ) (i)-(c), (ii)-(b), (iii)-(a), (iv)-(d)

উত্তরঃ (ক) (i)-(b), (ii)-(c), (iii)-(d), (iv)-(a)


১৩। সুফিদের কথোপকথনের লিখিত রূপ হল—

(ক) মসনভি

(খ) মকতুবাত

(গ) মালফুজাত

(ঘ) তাজকিরা

উত্তরঃ (গ) মালফুজাত


১৪। ‘A Forgotten Empire (Vijayanagar)’ গ্রন্থটি রচনা করেন—

(ক) রবার্ট সিউয়েল

(খ) জন মার্শাল

(গ) স্যার মার্টিমার হুইলার

(ঘ) আলেকজান্ডার কানিংহাম

উত্তরঃ (ক) রবার্ট সিউয়েল


১৫। বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসন, সামাজিক ব্যবস্থা ও ভূমিনীতির সঙ্গে যুক্ত প্রথাটি হল—

(ক) জমিদারি প্রথা

(খ) নায়ক বা নায়ঙ্কারা প্রথা

(গ) তালুকদারি প্রথা

(ঘ) মনসবদারি প্রথা

উত্তরঃ (খ) নায়ক বা নায়ঙ্কারা প্রথা


১৬। বাংলার এই শাসক শিক্ষাক্ষেত্রে রাজস্বের একটি বৃহৎ অংশ ব্যয় করতেন। তিনি গুণী ব্যক্তিদের সাহায্য করার পাশাপাশি বাংলা সাহিত্যের বিকাশেও অগ্রণী ভূমিকা নেন। তাঁর আমলে রামায়ণ ও মহাভারত বাংলায় অনুবাদ করা হয়। ফলে বাংলা সাহিত্যে নবজাগরণ ঘটে। এখানে কোন শাসকের কথা বলা হয়েছে?

(ক) ইলিয়াস শাহ

(খ) নসরং শাহ

(গ) হোসেন শাহ

(ঘ) রাজা গণেশ

উত্তরঃ (গ) হোসেন শাহ


১৭। বাহমনি রাজ্যে অন্তর্দেশীয় বাণিজ্য পণ্য পরিবহনের মাধ্যমগুলি হল— (I) পশুবাহিত গাড়িতে, (II) পশুমূত্রে, (III) নৌকায়, (IV) মানুষের কাঁধে।

(ক) (I), (II), (IV) ঠিক এবং (III) ভুল

(খ) (I), (IV) ঠিক এবং (II), (III) ভুল

(গ) (III), (IV) ঠিক এবং (I), (II) ভুল

(ঘ) (II), (III) ঠিক এবং (I), (IV) ভুল

উত্তরঃ (ক) (I), (II), (IV) ঠিক এবং (III) ভুল


১৮। গৌড়ে বড়ো সোনা মসজিদ নির্মিত হয় কার আমলে?

(ক) আলাউদ্দিন হোসেন শাহ

(খ) নসরং শাহ

(গ) ইলিয়াস শাহ

(ঘ) সিকন্দর শাহ

উত্তরঃ (খ) নসরং শাহ


১৯। ১৩৫৩ খ্রিস্টাব্দে ফিরোজ শাহ তুঘলক বাংলা আক্রমণ করে ইলিয়াস শাহ দক্ষিণবঙ্গের দুর্গে আশ্রয় নিয়ে প্রতিরোধ চালান। দ্বিতীয়বার বাংলা আক্রমণের সময়েও তিনি কোন দুর্গে আশ্রয় নেন?

(ক) আড়া দুর্গ

(খ) একডালা দুর্গ

(গ) পাটনা দুর্গ

(ঘ) বেতলা দুর্গ

উত্তরঃ (খ) একডালা দুর্গ


২০। নিম্নলিখিত স্থাপত্য নিদর্শনগুলি কোন শাসকের রাজত্বকালকে নির্দেশ করছে? কোতোয়ালি দরওয়াজা, মোড়া সিমলা মসজিদ, আদিনা মসজিদ, আড়া সিরাজউদ্দিন মসজিদ।

(ক) ইলিয়াস শাহ

(খ) হোসেন শাহ

(গ) সিকন্দর শাহ

(ঘ) গিয়াসউদ্দিন আজম শাহ

উত্তরঃ (গ) সিকন্দর শাহ


২১। বর্তমান ইন্দোনেশিয়ায় ______ দ্বীপপুঞ্জ থেকে ওলন্দাজরা পোর্তুগিজদের বিতাড়িত করে—

(ক) লবঙ্গ

(খ) বালি

(গ) মশলা

(ঘ) বিনাক

উত্তরঃ (গ) মশলা


২২। ১৪৯৮ খ্রিস্টাব্দে ভাস্কো-দা-গামা ভারতে যে বন্দরে এসে উপস্থিত হন, তা হল—

(ক) সুরাট

(খ) মসুলিপত্তনম

(গ) কালিকট

(ঘ) বিশাখাপত্তনম

উত্তরঃ (গ) কালিকট


২৩। মোগল বাদশাহ ফারুকশিয়ারের ফরমানকে ‘ম্যাগনা কার্টা’ বা মহাসনদ হিসেবে অভিহিত করেছেন কে?

(ক) রাধাকমল মুখোপাধ্যায়

(খ) সুকুমার ভট্টাচার্য

(গ) রোমিলা থাপার

(ঘ) অনিল শীল

উত্তরঃ (খ) সুকুমার ভট্টাচার্য


২৪। ইয়ামদাবর সন্ধি ইংরেজ ও ______-এর মধ্যে স্বাক্ষরিত হয়।

(ক) ব্রহ্মদেশ

(খ) শ্রীলঙ্কা

(গ) নেপাল

(ঘ) আফগানিস্তান

উত্তরঃ (ক) ব্রহ্মদেশ


২৫। ‘The White Man's Burden’ কবিতাটি রচনা করেন—

(ক) জুল ফেরি

(খ) রুডইয়ার্ড কিপলিং

(গ) পি ভি লে পুলি

(ঘ) হাফিজ

উত্তরঃ (খ) রুডইয়ার্ড কিপলিং


২৬। মার্কেন্টাইল অর্থনীতি কিসের দ্বারা পুঁজিবাদী অর্থনীতির ভিত্তি রচনা করে?

(ক) কৃষির উন্নতি

(খ) বাণিজ্য ও বাণিজ্যিক লাভ

(গ) রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ

(ঘ) বৈদেশিক ঋণ

উত্তরঃ (খ) বাণিজ্য ও বাণিজ্যিক লাভ


২৭। চিন ও ব্রিটেনের মধ্যে প্রথম আফিমের যুদ্ধ শুরু হয়—

(ক) ১৮৩৩ খ্রিস্টাব্দে

(খ) ১৮৩৬ খ্রিস্টাব্দে

(গ) ১৮৩৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৩৯ খ্রিস্টাব্দে


২৮। বিবৃতি (I): লেনিনের মতে, ইউরোপের শিল্পপতি ও পুঁজিপতিরা মুনাফা অর্জনের জন্য উপনিবেশ দখলে সচেষ্ট হয়। বিবৃতি (II): ইউরোপীয় শিল্পপতি ও পুঁজিপতিদের হাতে উদ্বৃত্ত মূলধন সঞ্চিত হয়েছিল।

(ক) (II) হল (I)-এর কারণ

(খ) (I) এবং (II) পরস্পরবিরোধী

(গ) (I) সত্য কিন্তু (II) মিথ্যা

(ঘ) (I) এবং (II) উভয়ই মিথ্যা

উত্তরঃ (ক) (II) হল (I)-এর কারণ


২৯। বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়—

(ক) ১৭৯৯

(খ) ১৮০০

(গ) ১৮০১

(ঘ) ১৮০২

উত্তরঃ (ঘ) ১৮০২


৩০। ‘দ্য ওয়েলথ অব নেশনস’ গ্রন্থের রচয়িতা হলেন—

(ক) হবসন

(খ) ভি আই লেনিন

(গ) অ্যাডাম স্মিথ

(ঘ) হিলফারডিং

উত্তরঃ (গ) অ্যাডাম স্মিথ


৩১। ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : (i) আলিনগরের সন্ধি, (ii) অমৃতসরের সন্ধি, (iii) বেসিনের সন্ধি, (iv) পুরন্দরের সন্ধি।

(ক) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)

(খ) (i)-(b), (ii)-(c), (iii)-(a), (iv)-(d)

(গ) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)

(ঘ) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)

উত্তরঃ (গ) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)


৩২। মেক্সিকোর জাতীয়তাবাদী নেতা ছিলেন—

(ক) স্পেনিয়ারো

(খ) ব্রিটিশ

(গ) ফরাসিরা

(ঘ) জার্মানরা

উত্তরঃ (ক) স্পেনিয়ারো


৩৩। ______ খ্রিস্টাব্দের সনদ আইন অনুযায়ী ভারতে ইংরেজ কর্মচারীরা জমি ক্রয়ের অধিকার পায়।

(ক) ১৭৯৩

(খ) ১৮১৩

(গ) ১৮৩৩

(ঘ) ১৮৫৩

উত্তরঃ (গ) ১৮৩৩


৩৪। নিম্নলিখিত চার্ট/ডায়াগ্রামটি পূর্ণ করো— ওয়ারেন হেস্টিংসের কাউন্সিল : জন ক্লাটিং → জর্জ মনসন → ? → ফিলিপ ফ্রান্সিস।

(ক) এলিজা ইম্পে

(খ) জেমস ফক্স

(গ) মাইকেল এডওয়ার্ডস

(ঘ) রিচার্ড বারওয়েল

উত্তরঃ (ঘ) রিচার্ড বারওয়েল


৩৫। জুড়িগুড়াল হত্যাকাণ্ড নামে পরিচিত ঘটনাটি হল—

(ক) ধানকপুর হত্যাকাণ্ড

(খ) সেরাজগঞ্জ হত্যাকাণ্ড

(গ) মহারাজ নন্দকুমারের মৃত্যুদণ্ড

(ঘ) সিপসন হত্যাকাণ্ড

উত্তরঃ (গ) মহারাজ নন্দকুমারের মৃত্যুদণ্ড


৩৬। ভারতে প্রথম ICS পরীক্ষা গ্রহণ করা হয়—

(ক) দিল্লিতে

(খ) বোম্বাইতে

(গ) কলকাতায়

(ঘ) এলাহাবাদে

উত্তরঃ (ঘ) এলাহাবাদে


৩৭। পুলিশবাহিনীর আধিকারিক পদে শিক্ষিত ভারতীয়দের নিযুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হয়—

(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে

(খ) ১৯০২ খ্রিস্টাব্দে

(গ) ১৮৫৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৪৯ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৯০২ খ্রিস্টাব্দে


৩৮। ভারতীয়দের নিয়ে এদেশে স্থায়ী সেনাবাহিনী গড়ে তুলেছিলেন—

(ক) ওয়ারেন হেস্টিংস

(খ) লর্ড কর্নওয়ালিস

(গ) ক্যাপ্টেন লরেন্স

(ঘ) লর্ড ডালহৌসি

উত্তরঃ (গ) ক্যাপ্টেন লরেন্স


৩৯। পাঁচশালা বন্দোবস্তে রাজস্বসংক্রান্ত কার্যাবলি নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাকে নিয়োগ করেছিল?

(ক) কালেক্টর

(খ) তহসিলদার

(গ) আমিলদার

(ঘ) নায়েব-নাজিম

উত্তরঃ (ক) কালেক্টর


৪০। চিরস্থায়ী বন্দোবস্তকে ‘A sad blunder’ বলে অভিহিত করেছেন—

(ক) মার্শম্যান

(খ) দাদাভাই নওরোজি

(গ) টি আর হোমস

(ঘ) রমেশচন্দ্র দত্ত

উত্তরঃ (গ) টি আর হোমস

No Comment
Add Comment
comment url