উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন MCQ পর্ব ১১

১। আল-বিরুনি বৌদ্ধদের কী নামে অভিহিত করেছেন?

(ক) আজীবিক

(খ) রাত্তিক শ্রেণীর

(গ) শ্রমণীয়

(ঘ) আচার্য

উত্তরঃ (গ) শ্রমণীয়


২। ‘মিলিওয়ান’ (Milione) নামে পরিচিত ছিলেন কে?

(ক) মার্কো পোলো

(খ) দুয়ার্তে বারবোসা

(গ) নিকোলো কন্টি

(ঘ) ফ্রাঁসোয়া বার্নিয়ে

উত্তরঃ (ক) মার্কো পোলো


৩। সুলতান মহম্মদ বিন তুঘলক ______ শহরে কাজি বা বিচারক পদে ইবন বতুতাকে নিযুক্ত করেন।

(ক) দৌলতাবাদ

(খ) দিল্লি

(গ) আগ্রা

(ঘ) সিরি

উত্তরঃ (খ) দিল্লি


৪। বিজয়নগর সাম্রাজ্যে কত প্রকার মুদ্রা প্রচলনের কথা আবদুর রাজ্জাক বলেছেন?

(ক) ২ প্রকার

(খ) ৩ প্রকার

(গ) ৪ প্রকার

(ঘ) ৫ প্রকার

উত্তরঃ (খ) ৩ প্রকার


৫। বিবৃতি (A): ইতালীয় পর্যটক মানুচ্চি-র মতে, বন্দি শাহজাহানের প্রতি ঔরঙ্গজেবের ব্যবহার ছিল অত্যন্ত ভালো। কারণ (R): বার্নিয়ে লিখেছেন যে, বন্দি সম্রাট শাহজাহানের মনোরঞ্জন, কন্যা ও বেগমদের সঙ্গে মেলামেশার সকল বন্দোবস্তই ঔরঙ্গজেব করেছিলেন। নিচের কোন বিকল্পটিকে প্রদত্ত বিবৃতি (A) এবং কারণটি (R) সঠিকভাবে ব্যাখ্যা করে?

(ক) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা

(খ) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়

(গ) A সঠিক কিন্তু R ভুল

(ঘ) A ভুল কিন্তু R সঠিক

উত্তরঃ (ঘ) A ভুল কিন্তু R সঠিক


৬। ফ্রাঁসোয়া বার্নিয়ে সম্পর্কে কোন তথ্যগুলি ঠিক?

(I) তিনি ছিলেন একজন চিকিৎসক, দার্শনিক এবং ঐতিহাসিক।

(II) তিনি ভাগ্যান্বেষণে মোগল সাম্রাজ্যে আসেন।

(III) তিনি দারাশুকোহ-এর চিকিৎসক হিসেবে নিযুক্ত হন।

(IV) বার্নিয়ের সাহিত্যগুলি স্পেনে প্রকাশিত হয়েছিল।

(ক) (I), (II), (III) ঠিক এবং (IV) ভুল

(খ) (I), (IV) ঠিক এবং (II), (III) ভুল

(গ) (IV) ঠিক এবং (I), (II), (III) ভুল

(ঘ) সবকটি ঠিক

উত্তরঃ (ক) (I), (II), (III) ঠিক এবং (IV) ভুল


৭। আল-বিরুনির ভারত ভ্রমণকালে সর্বাধিক প্রচলিত বর্ণমালা হল—

(ক) অর্ধনাগরী

(খ) সিদ্ধমাতৃকা

(গ) নাগর

(ঘ) মালওয়ারী

উত্তরঃ (খ) সিদ্ধমাতৃকা


৮। ভারতে প্রথম ভক্তি আন্দোলনের সূচনা ও প্রসার ঘটেছিল—

(ক) উত্তর ভারতে

(খ) দক্ষিণ ভারতে

(গ) পূর্ব ভারতে

(ঘ) পশ্চিম ভারতে

উত্তরঃ (খ) দক্ষিণ ভারতে


৯। বিবৃতি (I): শ্রীচৈতন্য সগুণ সম্প্রদায়ভুক্ত ভক্তিবাদী। বিবৃতি (II): শ্রীচৈতন্য-এর দর্শন হল অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব। বিবৃতি (III): সুন্দর দাস ছিলেন শ্রীচৈতন্য-এর অন্যতম শিষ্য।

(ক) (I)—মিথ্যা, (II)—সত্য, (III)—সত্য

(খ) (I)—সত্য, (II)—মিথ্যা, (III)—সত্য

(গ) (I)—মিথ্যা, (II)—মিথ্যা, (III)—সত্য

(ঘ) (I)—সত্য, (II)—সত্য, (III)—মিথ্যা

উত্তরঃ (ঘ) (I)—সত্য, (II)—সত্য, (III)—মিথ্যা


১০। ‘আভঙ্গা’ নামে ভক্তিমূলক গান কোন অঞ্চলের ভক্তি আন্দোলনকে উদ্বুদ্ধ করেছিল?

(ক) রাজস্থানের

(খ) মহারাষ্ট্রের

(গ) অসমের

(ঘ) দক্ষিণাত্যের

উত্তরঃ (খ) মহারাষ্ট্রের


১১। ভারতে কোন সময়কালে সুফিদের প্রথম আগমন ঘটেছিল?

(ক) মহম্মদ ঘুরির আক্রমণকালে

(খ) আরবদের সিন্ধু বিজয়ের সময়কালে

(গ) তৈমুর লঙের অভিযানকালে

(ঘ) দিল্লি সুলতানির পতনকালে

উত্তরঃ (খ) আরবদের সিন্ধু বিজয়ের সময়কালে


১২। ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও।

(i) নিজামউদ্দিন আউলিয়া

(ii) শিহাবউদ্দিন সুরাবর্দি

(iii) খাজা বাকিবিল্লাহ

(iv) মুল্লা শাহ


(a) কাদিরিয়া সম্প্রদায়

(b) চিশতিয়া সম্প্রদায়

(c) নকশবন্দি সম্প্রদায়

(d) সুরাবর্দি সম্প্রদায়


(ক) (i)-(b), (ii)-(d), (iii)-(c), (iv)-(a)

(খ) (i)-(a), (ii)-(b), (iii)-(d), (iv)-(c)

(গ) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)

(ঘ) (i)-(b), (ii)-(d), (iii)-(c), (iv)-(a)

উত্তরঃ (ক) (i)-(b), (ii)-(d), (iii)-(c), (iv)-(a)


১৩। ‘মলফুজাত’ হল—

(ক) আত্মজীবনী

(খ) চিঠি

(গ) দীর্ঘ কবিতা

(ঘ) সুফিদের কথোপকথনের লিখিত রূপ

উত্তরঃ (ঘ) সুফিদের কথোপকথনের লিখিত রূপ


১৪। কত খ্রিস্টাব্দে বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৩৩৬ খ্রিস্টাব্দে

(খ) ১৩৪২ খ্রিস্টাব্দে

(গ) ১৩৪৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৩৬৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৩৪৭ খ্রিস্টাব্দে


১৫। কোন ঐতিহাসিক নায়ঙ্কারা প্রথাকে বিজয়নগর সাম্রাজ্যের অভ্যন্তরীণ সংগঠনের প্রধান ভিত্তি বলে উল্লেখ করেছেন?

(ক) জুল হেরি

(খ) হেনরি

(গ) লর্ড অ্যাকটন

(ঘ) টি. ভি. মহালিঙ্গম

উত্তরঃ (ঘ) টি. ভি. মহালিঙ্গম


১৬। কাকে মোগল যুগের প্রখ্যাত সংস্কারক টোডরমলের পূর্বসূরি ও পথপ্রদর্শক বলে মনে করা হয়?

(ক) হাসান গাঙ্গুকে

(খ) মামুদ গাওয়ানকে

(গ) বাহমন শাহকে

(ঘ) ফিরোজ শাহকে

উত্তরঃ (খ) মামুদ গাওয়ানকে


১৭। কে বিদরকে ‘সাংস্কৃতিক কেন্দ্র’ হিসেবে প্রশংসা করেছেন?

(ক) নিকিতিন

(খ) বারবোসা

(গ) নুনিজ

(ঘ) পায়েজ

উত্তরঃ (ক) নিকিতিন


১৮। হাজারারাম মন্দির কার আমলে নির্মিত হয়?

(ক) কৃষ্ণদেব রায়

(খ) দ্বিতীয় বিরুপাক্ষ

(গ) নরসিংহ সালুভ

(ঘ) বুক্ক

উত্তরঃ (ক) কৃষ্ণদেব রায়


১৯। কে গোলকোণ্ডায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন?

(ক) কুলি কুতুব উল মুলক

(খ) বুরহান নিজাম শাহ

(গ) মহম্মদ কুতুব শাহ

(ঘ) জামশিদ কুতুব খান

উত্তরঃ (ক) কুলি কুতুব উল মুলক


২০। ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও।

(i) আলাউদ্দিন হোসেন শাহ

(ii) নসরৎ শাহ

(iii) রূপ গোস্বামী

(iv) সনাতন গোস্বামী


(a) দবির-ই-খাস

(b) সাকর মালিক

(c) ছোটো সোনা মসজিদ

(d) বড়ো সোনা মসজিদ


(ক) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)

(খ) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)

(গ) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)

(ঘ) (i)-(d), (ii)-(b), (iii)-(c), (iv)-(a)

উত্তরঃ (ক) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)


২১। বিবৃতি (I): ক্রিস্টোফার কলম্বাস কর্তৃক আবিষ্কৃত নতুন বিশ্বের নামকরণ করা হয় আমেরিকা। বিবৃতি (II): আমেরিগো ভেসপুচি আফ্রিকায় পদার্পণ করার পর প্রথম অনুভব করেছিলেন যে তিনি নতুন বিশ্বে রয়েছেন।

(ক) (II) হল (I)-এর কারণ

(খ) (I) এবং (II) পরস্পরবিরোধী

(গ) (I) সত্য কিন্তু (II) মিথ্যা

(ঘ) (I) এবং (II) উভয়ই মিথ্যা

উত্তরঃ (গ) (I) সত্য কিন্তু (II) মিথ্যা


২২। উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন—

(ক) কলম্বাস

(খ) ম্যাগেলান

(গ) বার্থোলোমিউ দিয়াজ

(ঘ) আমেরিগো ভেসপুচি

উত্তরঃ (গ) বার্থোলোমিউ দিয়াজ


২৩। কালানুক্রম অনুযায়ী সাজাও— (I) কমোডোর পেরির জাপানে পদার্পণ। (II) নানকিং-এর চুক্তি সম্পাদন। (III) মুক্তদ্বার নীতির ঘোষণা। (IV) বক্সার প্রোটোকল স্বাক্ষর।

(ক) (I), (II), (III), (IV)

(খ) (II), (I), (IV), (III)

(গ) (III), (II), (IV), (I)

(ঘ) (II), (I), (III), (IV)

উত্তরঃ (ঘ) (II), (I), (III), (IV)


২৪। পেশোয়া পদ বিলুপ্ত হয় যে সন্ধির দ্বারা—

(ক) বেসিনের সন্ধি

(খ) পুরন্দরের সন্ধি

(গ) পুনার সন্ধি

(ঘ) ম্যাঙ্গালোরের সন্ধি

উত্তরঃ (গ) পুনার সন্ধি


২৫। ‘দ্য ওয়েলথ অফ নেশনস’ গ্রন্থটি প্রকাশিত হয়—

(ক) ১৭৭৩ খ্রিস্টাব্দে

(খ) ১৭৭৫ খ্রিস্টাব্দে

(গ) ১৭৭৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৭৯ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৭৭৬ খ্রিস্টাব্দে


২৬। ‘শুল্ক সংরক্ষণ নীতি’ অনুসরণ করার ফলে ইউরোপের সর্বত্র সৃষ্টি হয়—

(ক) শুল্ক যুদ্ধের

(খ) শুল্ক প্রাচীরের

(গ) আমদানি শুল্কের হ্রাসের

(ঘ) রপ্তানি শুল্কের বৃদ্ধির

উত্তরঃ (খ) শুল্ক প্রাচীরের


২৭। শিল্পবিপ্লবের আগে ইউরোপে কোন পুঁজির প্রাধান্য ছিল?

(ক) বাণিজ্যিক পুঁজি

(খ) শিল্প পুঁজি

(গ) লগ্নি পুঁজি

(ঘ) কোনোটিই সঠিক নয়

উত্তরঃ (ক) বাণিজ্যিক পুঁজি


২৮। ব্রিটিশ অর্থনীতিবিদ X-এর মতে, পশ্চিমি দেশগুলিতে ধনবণ্টনের বৈষম্যের ফলে পুঁজিপতিদের হাতে যে মাত্রাতিরিক্ত মূলধন জমে, তার লগ্নির ক্ষেত্র অনুসন্ধানের জন্য তারা নিজের দেশের সরকারকে সাম্রাজ্যবিস্তারে বাধ্য করে। অন্যদিকে রুশ কমিউনিস্ট নেতা Y-এর মতে, প্রয়োজনের অতিরিক্ত পণ্য বিক্রয় এবং শিল্পোৎপাদনের জন্য সস্তায় কাঁচামাল সংগ্রহের উদ্দেশ্যে পুঁজিবাদী রাষ্ট্রগুলি উপনিবেশ দখলের চেষ্টা চালায়। ইহা X-Y তত্ত্ব নামে পরিচিত। এখানে X ও Y হলেন—

(ক) হবসন, সুম্পিটার

(খ) হবসন, লেনিন

(গ) লেনিন, হিলফারডিং

(ঘ) হিলফারডিং, হবসন

উত্তরঃ (খ) হবসন, লেনিন


২৯। সাম্রাজ্যবাদ প্রসারের একটি রাজনৈতিক ভিত্তি হল—

(ক) বাজার দখল

(খ) উগ্র জাতীয়তাবাদ

(গ) পুঁজি গঠন

(ঘ) মানব কল্যাণ

উত্তরঃ (খ) উগ্র জাতীয়তাবাদ


৩০। Anti-Apartheid Movement শুরু হয়েছিল—

(ক) ভারতে

(খ) জার্মানিতে

(গ) ইন্দোনেশিয়াতে

(ঘ) দক্ষিণ আফ্রিকায়

উত্তরঃ (ঘ) দক্ষিণ আফ্রিকায়


৩১। নয়া সাম্রাজ্যবাদ কথাটি প্রথম ব্যবহার করেন—

(ক) নক্রুমা

(খ) নর্মান ল

(গ) ডেভিড থমসন

(ঘ) স্টুয়ার্ট মিল

উত্তরঃ (গ) ডেভিড থমসন


৩২। নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি কোন সাম্রাজ্যবাদের সঙ্গে যুক্ত— ডলার সাহায্য, বিধায়ন, প্রযুক্তি ও পুঁজি সরবরাহ, পুতুল সরকার গঠন, নিয়ন্ত্রণ ও শোষণ, সামরিক ঘাঁটি নির্মাণ ও ভীতি প্রদর্শন?

(ক) ভৌমিক সাম্রাজ্যবাদ

(খ) বাণিজ্য সাম্রাজ্যবাদ

(গ) শিল্প সাম্রাজ্যবাদ

(ঘ) নয়া সাম্রাজ্যবাদ

উত্তরঃ (ঘ) নয়া সাম্রাজ্যবাদ


৩৩। ফোর্ট উইলিয়ম দুর্গটি প্রতিষ্ঠিত হয়—

(ক) বোম্বাই প্রেসিডেন্সিতে

(খ) মাদ্রাজ প্রেসিডেন্সিতে

(গ) কলকাতা প্রেসিডেন্সিতে

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) কলকাতা প্রেসিডেন্সিতে


৩৪। বাংলার কোন গভর্নর দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটান?

(ক) রবার্ট ক্লাইভ

(খ) ওয়েলেসলি

(গ) কার্টিয়ার

(ঘ) ওয়ারেন হেস্টিংস

উত্তরঃ (ঘ) ওয়ারেন হেস্টিংস


৩৫। ব্রিটিশ আমলাতন্ত্রকে ‘ইস্পাত কাঠামো’ বলেছেন—

(ক) ইরফান হাবিব

(খ) রোমিলা থাপার

(গ) শেখর বন্দ্যোপাধ্যায়

(ঘ) রমেশচন্দ্র মজুমদার

উত্তরঃ (গ) শেখর বন্দ্যোপাধ্যায়


৩৬। ফ্রেজার কমিশন কবে গঠিত হয়?

(ক) ১৯০২ খ্রিস্টাব্দে

(খ) ১৯০৪ খ্রিস্টাব্দে

(গ) ১৯০৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১৯ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৯০২ খ্রিস্টাব্দে


৩৭। ১৮৫০ খ্রিস্টাব্দ নাগাদ ভারতের কোন অঞ্চলকে ‘ব্রিটিশ সেনাদের নার্সারি’ বলা হত?

(ক) বেনারস

(খ) অযোধ্যা

(গ) ব্যারাকপুর

(ঘ) বিহার

উত্তরঃ (খ) অযোধ্যা


৩৮। ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও।

(i) পিটের ভারত শাসন আইন (১৭৮৪)

(ii) মর্লে-মিন্টো আইন (১৯০৯)

(iii) মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন (১৯১৯)

(iv) ভারত শাসন আইন (১৯৩৫)


(a) যুক্তরাষ্ট্রীয় শাসন

(b) দ্বৈত শাসনব্যবস্থা

(c) কার্যনির্বাহী পরিষদ

(d) বোর্ড অব কন্ট্রোল


(ক) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)

(খ) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)

(গ) (i)-(d), (ii)-(a), (iii)-(c), (iv)-(b)

(ঘ) (i)-(b), (ii)-(d), (iii)-(a), (iv)-(c)

উত্তরঃ (খ) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)


৩৯। বাংলার অর্থসম্পদের প্রতিদানহীন চালান হয়ে যাওয়াকে ‘Drain of Wealth’ আখ্যা দিয়েছেন—

(ক) আলেকজান্ডার ডাও

(খ) ফিলিপ ফ্রান্সিস

(গ) এডমন্ড বার্ক

(ঘ) হেনরি পাতুল্লা

উত্তরঃ (গ) এডমন্ড বার্ক


৪০। রেলব্যবস্থার অগ্রগতিতে গৃহীত পদক্ষেপসমূহ— (I) গ্যারান্টি প্রথা, (II) রেলওয়ে বোর্ড, (III) পিল কমিশন, (IV) অ্যাকওয়ার্থ কমিটি।

(ক) (I), (II), (IV) ঠিক এবং (III) ভুল

(খ) (I), (IV) ঠিক এবং (II), (III) ভুল

(গ) (IV) ঠিক এবং (I), (II), (III) ভুল

(ঘ) সবকটি ঠিক

উত্তরঃ (ক) (I), (II), (IV) ঠিক এবং (III) ভুল

No Comment
Add Comment
comment url