ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ MCQ প্রশ্ন উত্তর

 ১। নদী প্রধানত ভূমিরূপের পরিবর্তন ঘটায়—

(ক) হিমবাহ অধ্যুষিত অঞ্চলে
(খ) হিমরেখার নীচে আর্দ্র অঞ্চলে
(গ) মরু অঞ্চলে
(ঘ) এগুলির কোনোটিই নয়
উত্তর: (খ) হিমরেখার নীচে আর্দ্র অঞ্চলে ✓

২। ভূমিরূপের গঠন ও পরিবর্তনের জন্য প্রয়োজন—
(ক) ভূ-আলোড়ন
(খ) নগ্নীভবন
(গ) ভূ-আলোড়ন ও নগ্নীভবন
(ঘ) এগুলির কোনোটিই নয়
উত্তর: (গ) ভূ-আলোড়ন ও নগ্নীভবন ✓

৩। ভূগাঠনিক আলোড়ন সংঘটিত হয় যে স্তরে—
(ক) লিথোস্ফিয়ারে
(খ) থার্মোস্ফিয়ারে
(গ) মেসোস্ফিয়ারে
(ঘ) অ্যাসথেনোস্ফিয়ারে
উত্তর: (ঘ) অ্যাসথেনোস্ফিয়ারে ✓

৪। 'টেল' ভূমিরূপ গঠিত হয়—
(ক) নদীর সঞ্চয়কার্যের ফলে
(খ) হিমবাহের নুড়ি ও কাদা সঞ্চয়ের ফলে
(গ) উপকূলের বালি সঞ্চিত হয়ে
(ঘ) বায়ুর ক্ষয়কার্যের ফলে
উত্তর: (খ) হিমবাহের নুড়ি ও কাদা সঞ্চয়ের ফলে ✓

৫। গিরিজনি আলোড়নের ফলে সৃষ্টি হয়—
(ক) ক্ষয়জাত পর্বত
(খ) সঞ্চয়জাত পর্বত
(গ) স্তূপ পর্বত
(ঘ) ভঙ্গিল পর্বত
উত্তর: (ঘ) ভঙ্গিল পর্বত ✓

৬। বহিস্থ প্রক্রিয়ার প্রকৃষ্ট উদাহরণ হল—
(ক) নদীর কাজ
(খ) ভূগাঠনিক পাতসঞ্চালন
(গ) ভূকম্পন
(ঘ) অগ্ন্যুৎপাত
উত্তর: (ক) নদীর কাজ ✓

৭। গ্রিক শব্দ epeiros-এর অর্থ—
(ক) মহাদেশ
(খ) সমুদ্র
(গ) পর্বত
(ঘ) মালভূমি
উত্তর: (ক) মহাদেশ ✓

৮। গিরিজনি আলোড়ন একটি—
(ক) ধীর অন্তর্জাত প্রক্রিয়া
(খ) বহির্জাত প্রক্রিয়া
(গ) আকস্মিক অন্তর্জাত প্রক্রিয়া
(ঘ) অপার্থিব প্রক্রিয়া
উত্তর: (ক) ধীর অন্তর্জাত প্রক্রিয়া ✓

৯। ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে ঘটা ভূ-আলোড়নকে বলে—
(ক) গিরিজনি আলোড়ন
(খ) অবরোহণ
(গ) মহীভাবক আলোড়ন
(ঘ) আকস্মিক আলোড়ন
উত্তর: (ক) গিরিজনি আলোড়ন ✓

১০। একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হল—
(ক) রকি
(খ) আল্পস
(গ) আরাবল্লি
(ঘ) হিমালয়
উত্তর: (গ) আরাবল্লি ✓

১১। একটি স্তূপ পর্বতের উদাহরণ হল—
(ক) হিমালয়
(খ) সাতপুরা
(গ) ভিসুভিয়াস
(ঘ) রকি
উত্তর: (খ) সাতপুরা ✓

১২। একটি আগ্নেয় পর্বতের উদাহরণ হল—
(ক) ফুজিয়ামা
(খ) সাতপুরা
(গ) পূর্বঘাট
(ঘ) আন্দিজ
উত্তর: (ক) ফুজিয়ামা ✓

১৩। অগভীর সংকীর্ণ সমুদ্রকে বলে—
(ক) মহীখাত
(খ) মহীসোপান
(গ) মহীঢাল
(ঘ) মহীজাগান
উত্তর: (ক) মহীখাত ✓

১৪। শিলাস্তরে ভাঁজ পড়ে সৃষ্টি হয়—
(ক) ভঙ্গিল পর্বত
(খ) স্তূপ পর্বত
(গ) আগ্নেয় পর্বত
(ঘ) সঞ্চয়জাত পর্বত
উত্তর: (ক) ভঙ্গিল পর্বত ✓

১৫। পৃথিবীতে সর্বাধিক সংখ্যক আগ্নেয়গিরি দেখা যায়—
(ক) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
(খ) আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে
(গ) ভারত মহাসাগরীয় অঞ্চলে
(ঘ) সুমেরু মহাসাগরীয় অঞ্চলে
উত্তর: (ক) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ✓

১৬। "Valley of Ten Thousand Smokes" বলা হয়—
(ক) ম্যাকেঞ্জি পর্বতকে
(খ) স্ট্রম্বলি পর্বতকে
(গ) কটোপাক্সি পর্বতকে
(ঘ) কাটমাই অঞ্চলকে
উত্তর: (ঘ) কাটমাই অঞ্চলকে ✓

১৭। পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত হল—
(ক) ফুজিয়ামা
(খ) ওজোস ডেল সালাডো
(গ) মৌনালোয়া
(ঘ) ভিসুভিয়াস
উত্তর: (খ) ওজোস ডেল সালাডো ✓

১৮। নাজকা পাত দক্ষিণ আমেরিকার নীচে প্রবেশের ফলে যে পর্বত গঠিত হয়েছে, তা হল—
(ক) হিমালয়
(খ) আন্দিজ
(গ) রকি
(ঘ) আল্পস
উত্তর: (খ) আন্দিজ ✓

১৯। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হল—
(ক) মাউন্ট এভারেস্ট
(খ) গডউইন অস্টিন (K2)
(গ) কাঞ্চনজঙ্ঘা
(ঘ) ফালুট
উত্তর: (খ) গডউইন অস্টিন (K2) ✓

২০। আগ্নেয় পর্বতের অপর নাম—
(ক) ক্ষয়জাত পর্বত
(খ) ভঙ্গিল পর্বত
(গ) সঞ্চয়জাত পর্বত
(ঘ) অবশিষ্ট পর্বত
উত্তর: (গ) সঞ্চয়জাত পর্বত ✓

২১। জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রকৃতপক্ষে একটি—
(ক) বনভূমি
(খ) স্তূপ পর্বত
(গ) কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল
(ঘ) বৃক্ষহীন অঞ্চল
উত্তর: (খ) স্তূপ পর্বত ✓

২২। মাউন্ট এভারেস্ট অবস্থিত—
(ক) নেপালে
(খ) ভুটানে
(গ) ভারতে
(ঘ) পাকিস্তানে
উত্তর: (ক) নেপালে ✓

২৩। পাতসংস্থান তত্ত্বের মূল প্রবক্তা (জনক) হলেন—
(ক) ম্যাকেঞ্জি
(খ) পিঞ্চো
(গ) উইলসন
(ঘ) ডারউইন
উত্তর: (খ) পিঞ্চো ✓

২৪। পাতসীমান্ত প্রধানত—
(ক) ১ প্রকার
(খ) ২ প্রকার
(গ) ৩ প্রকার
(ঘ) ৪ প্রকার
উত্তর: (গ) ৩ প্রকার ✓

২৫। পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত হল—
(ক) হিমালয়
(খ) রকি
(গ) আল্পস
(ঘ) আন্দিজ
উত্তর: (ঘ) আন্দিজ ✓

২৬। অভিসারী পাতসঞ্চরণের ফলে সৃষ্টি হয়—
(ক) স্তূপ পর্বত
(খ) ভঙ্গিল পর্বত
(গ) ক্ষয়জাত পর্বত
(ঘ) সমভূমি
উত্তর: (খ) ভঙ্গিল পর্বত ✓

২৭। ভারতের একটি ভঙ্গিল পর্বত হল—
(ক) পশ্চিমঘাট পর্বত
(খ) পূর্বঘাট পর্বত
(গ) হিমালয় পর্বত
(ঘ) সাতপুরা পর্বত
উত্তর: (গ) হিমালয় পর্বত ✓

২৮। ভারতের একটি ক্ষয়জাত পর্বত হল—
(ক) হিমালয়
(খ) আরাবল্লি
(গ) সাতপুরা
(ঘ) আন্দিজ
উত্তর: (খ) আরাবল্লি ✓

২৯। জাপানের ফুজিয়ামা হল একটি—
(ক) মৃত আগ্নেয় পর্বত
(খ) জীবিত আগ্নেয় পর্বত
(গ) সুপ্ত আগ্নেয় পর্বত
(ঘ) অর্ধমৃত আগ্নেয় পর্বত
উত্তর: (গ) সুপ্ত আগ্নেয় পর্বত ✓

৩০। একটি মৃত আগ্নেয়গিরির নাম হল—
(ক) স্ট্রম্বলি
(খ) ফুজিয়ামা
(গ) মাউন্ট পোপা
(ঘ) মাউন্ট পিলি
উত্তর: (গ) মাউন্ট পোপা ✓

৩১। পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হল—
(ক) ফুজিয়ামা
(খ) ভিসুভিয়াস
(গ) ক্রাকাতোয়া
(ঘ) মৌনালোয়া
উত্তর: (ঘ) মৌনালোয়া ✓

৩২। ভারতের একটি আগ্নেয় পর্বত হল—
(ক) ব্যারেন
(খ) বিন্ধ্য
(গ) আরাবল্লি
(ঘ) সাতপুরা
উত্তর: (ক) ব্যারেন ✓

৩৩। একটি মৃত আগ্নেয়গিরির নাম হল—
(ক) স্ট্রম্বলি
(খ) ফুজিয়ামা
(গ) মাউন্ট পোপা
(ঘ) মাউন্ট পিলি
উত্তর: (গ) মাউন্ট পোপা ✓

৩৪। পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হল—
(ক) ফুজিয়ামা
(খ) ভিসুভিয়াস
(গ) ক্রাকাতোয়া
(ঘ) মৌনালোয়া
উত্তর: (ঘ) মৌনালোয়া ✓

৩৫। প্রতিসারী পাতসঞ্চরণের ফলে মূলত গঠিত হয়—
(ক) ভঙ্গিল পর্বত
(খ) স্তূপ পর্বত
(গ) আগ্নেয় পর্বত
(ঘ) ক্ষয়জাত পর্বত
উত্তর: (গ) আগ্নেয় পর্বত ✓

৩৬। প্রদত্ত নদীগুলির মধ্যে কোন্ নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে?—
(ক) ভিশুলা নদী
(খ) সিন নদী
(গ) রাইন নদী
(ঘ) গোদাবরী নদী
উত্তর: (গ) রাইন নদী ✓

৩৭। বর্তমানে যেখানে হিমালয় পর্বত অবস্থিত, সেখানে একসময় ছিল—
(ক) ভারত মহাসাগর
(খ) বঙ্গোপসাগর
(গ) প্রশান্ত মহাসাগর
(ঘ) টেথিস সাগর
উত্তর: (ঘ) টেথিস সাগর ✓

৩৮। ভারতের বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে—
(ক) নর্মদা নদী
(খ) তাপ্তী নদী
(গ) মহানদী
(ঘ) সরস্বতী নদী
উত্তর: (ক) নর্মদা নদী ✓

৩৯। ব্যারেন হল ভারতের একটি—
(ক) মৃতপ্রায় আগ্নেয়গিরি
(খ) সুপ্ত আগ্নেয়গিরি
(গ) মৃত আগ্নেয়গিরি
(ঘ) জীবন্ত আগ্নেয়গিরি
উত্তর: (ঘ) জীবন্ত আগ্নেয়গিরি ✓

৪০। ঝাড়খণ্ডের রাজমহল একটি—
(ক) স্তূপ পর্বত
(খ) ক্ষয়জাত পর্বত
(গ) ভঙ্গিল পর্বত
(ঘ) আগ্নেয় পর্বত
উত্তর: (খ) ক্ষয়জাত পর্বত ✓

৪১। একটি শঙ্কু আকৃতির আগ্নেয়গিরির উদাহরণ হল—
(ক) আইসল্যান্ডের ক্রাফলা
(খ) মেক্সিকোর পারিকুর্টিন
(গ) জাপানের ফুজিয়ামা
(ঘ) হাওয়াই দ্বীপের মৌনালোয়া
উত্তর: (খ) মেক্সিকোর পারিকুর্টিন ✓

৪২। আলফ্রেড ওয়েগনার 'মহীসঞ্চরণ' মতবাদের ব্যাখ্যা দেন—
(ক) 1914 সালে
(খ) 1896 সালে
(গ) 1922 সালে
(ঘ) 1912 সালে
উত্তর: (ঘ) 1912 সালে ✓

৪৩। প্যানজিয়ার ভাঙন ও সঞ্চরণ শুরু হয় প্রায়—
(ক) 25 কোটি বছর আগে
(খ) 50 কোটি বছর আগে
(গ) 62 কোটি বছর আগে
(ঘ) 13 কোটি বছর আগে
উত্তর: (ক) 25 কোটি বছর আগে ✓

৪৪। পাকিস্তানের সল্ট রেঞ্জ একটি—
(ক) ভঙ্গিল পর্বত
(খ) আগ্নেয় পর্বত
(গ) স্তূপ পর্বত
(ঘ) ক্ষয়জাত পর্বত
উত্তর: (গ) স্তূপ পর্বত ✓

৪৫। The Great Rift Valley-এর দৈর্ঘ্য প্রায়—
(ক) 5800 কিমি
(খ) 5670 কিমি
(গ) 6000 কিমি
(ঘ) 3475 কিমি
উত্তর: (গ) 6000 কিমি ✓

৪৬। প্রতিসারী আটলান্টিক মহাসাগরীয় পাতের গতিবেগ বছরে—
(ক) 5–6 সেমি
(খ) 13–14 সেমি
(গ) 2–3 সেমি
(ঘ) 9–11 সেমি
উত্তর: (গ) 2–3 সেমি ✓

৪৭। আগ্নেয় মেখলা দেখা যায়—
(ক) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
(খ) ভারত মহাসাগরীয় অঞ্চলে
(গ) আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে
(ঘ) সুমেরু মহাসাগরীয় অঞ্চলে
উত্তর: (ক) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ✓

৪৮। কোন্ দুটি পাতের সংঘর্ষে আন্দিজ পর্বতের উৎপত্তি ঘটেছে?—
(ক) দক্ষিণ আমেরিকা–নাজকা পাত
(খ) আফ্রিকা–ইউরেশিয়া পাত
(গ) আফ্রিকা–ইন্দো-অস্ট্রেলীয় পাত
(ঘ) উত্তর আমেরিকা–প্রশান্ত পাত
উত্তর: (ক) দক্ষিণ আমেরিকা–নাজকা পাত ✓

৪৯। কোন্ আগ্নেয়গিরিটি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলয়ে অবস্থিত?—
(ক) ফুজিয়ামা
(খ) স্ট্রম্বলি
(গ) ভিসুভিয়াস
(ঘ) কিলিমাঞ্জারো
উত্তর: (ক) ফুজিয়ামা ✓

৫০। একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হল—
(ক) আরাবল্লি
(খ) হিমালয়
(গ) সাতপুরা
(ঘ) জয়ন্তিয়া
উত্তর: (খ) হিমালয় ✓

৫১। 79 খ্রিস্টাব্দে ইতালির পম্পেই নগরটি ধ্বংস হয়—
(ক) ভূমিকম্পে
(খ) বন্যায়
(গ) অগ্ন্যুৎপাতে
(ঘ) ঝড়ে
উত্তর: (গ) অগ্ন্যুৎপাতে ✓

৫২। মহাদেশীয় পাতগুলি যে শিলা দ্বারা গঠিত, সেটি হল—
(ক) ব্যাসল্ট
(খ) মারবেল
(গ) গ্র্যানাইট
(ঘ) নিস
উত্তর: (গ) গ্র্যানাইট ✓

৫৩। মেক্সিকোর পোপোকেটিপেটল একটি—
(ক) ক্ষয়জাত পর্বত
(খ) ভঙ্গিল পর্বত
(গ) স্তূপ পর্বত
(ঘ) আগ্নেয় পর্বত
উত্তর: (ঘ) আগ্নেয় পর্বত ✓

৫৪। মধ্য আটলান্টিক শৈলশিরা যে পাতসীমান্তে অবস্থিত, তা হল—
(ক) অভিসারী
(খ) প্রতিসারী
(গ) নিরপেক্ষ
(ঘ) রূপান্তরী
উত্তর: (খ) প্রতিসারী ✓

৫৫। পৃথিবীর 'ছাদ' বলা হয়—
(ক) পামির মালভূমিকে
(খ) তিব্বত মালভূমিকে
(গ) আরব মালভূমিকে
(ঘ) লাডাক মালভূমিকে
উত্তর: (ক) পামির মালভূমিকে ✓

৫৬। পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমি হল—
(ক) তিব্বত
(খ) পামির
(গ) দাক্ষিণাত্য
(ঘ) মেঘালয়
উত্তর: (ক) তিব্বত ✓

৫৭। মালভূমির গড় উচ্চতা কমপক্ষে—
(ক) ২০০ মিটার
(খ) ৩০০ মিটার
(গ) ৪০০ মিটার
(ঘ) ৫০০ মিটার
উত্তর: (খ) ৩০০ মিটার ✓

৫৮। ভারতের একটি লাভা মালভূমির উদাহরণ হল—
(ক) লাডাক মালভূমি
(খ) ছোটোনাগপুর মালভূমি
(গ) মেঘালয় মালভূমি
(ঘ) মহারাষ্ট্র মালভূমি
উত্তর: (ঘ) মহারাষ্ট্র মালভূমি ✓

৫৯। একটি পর্বতবেষ্টিত মালভূমি হল—
(ক) তিকাত মালভূমি
(খ) ব্রাজিল মালভূমি
(গ) ছোটোনাগপুর মালভূমি
(ঘ) ডেকান ট্র্যাপ
উত্তর: (ক) তিকাত মালভূমি ✓

৬০। ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হল—
(ক) ছোটোনাগপুর মালভূমি
(খ) পামির মালভূমি
(গ) লাডাক মালভূমি
(ঘ) ব্রাজিল মালভূমি
উত্তর: (ক) ছোটোনাগপুর মালভূমি ✓

৬১। মেঘালয় মালভূমি হল—
(ক) ব্যবচ্ছিন্ন মালভূমি
(খ) লাভাগঠিত মালভূমি
(গ) পর্বতবেষ্টিত মালভূমি
(ঘ) চ্যুতির ফলে গঠিত মালভূমি
উত্তর: (ক) ব্যবচ্ছিন্ন মালভূমি ✓

৬২। টেবিলল্যান্ড বলা হয়ে থাকে—
(ক) পর্বতকে
(খ) মালভূমিকে
(গ) পাহাড়কে
(ঘ) সমভূমিকে
উত্তর: (খ) মালভূমিকে ✓

৬৩। ভারতের একটি লাভা মালভূমির উদাহরণ হল—
(ক) ডেকান ট্র্যাপ
(খ) ছোটোনাগপুর মালভূমি
(গ) মেঘালয় মালভূমি
(ঘ) লাডাক মালভূমি
উত্তর: (ক) ডেকান ট্র্যাপ ✓

৬৪। জাগ্রোস ও এলবুর্জ পর্বতের মাঝে যে মালভূমি রয়েছে—
(ক) লাডাক
(খ) ইরান
(গ) ইউকন
(ঘ) ইকুয়েডর
উত্তর: (খ) ইরান ✓

৬৫। বিদার অগ্ন্যুৎপাতে গঠিত ভারতের মালভূমি—
(ক) রাঁচি মালভূমি
(খ) দাক্ষিণাত্যের মালভূমি
(গ) লাডাক মালভূমি
(ঘ) ছোটোনাগপুর মালভূমি
উত্তর: (খ) দাক্ষিণাত্যের মালভূমি ✓

৬৬। ভারতের ছোটোনাগপুর মালভূমি হল এক ধরনের—
(ক) লাভা মালভূমি
(খ) ব্যবচ্ছিন্ন মালভূমি
(গ) ক্ষয়জাত পর্বত
(ঘ) পর্বতবেষ্টিত মালভূমি
উত্তর: (খ) ব্যবচ্ছিন্ন মালভূমি ✓

৬৭। খনিজ সম্পদের ভাঁড়ার ঘর বলা হয়—
(ক) মালভূমিকে
(খ) সমভূমিকে
(গ) পার্বত্য অঞ্চলকে
(ঘ) সমুদ্রকে
উত্তর: (ক) মালভূমিকে ✓

৬৮। কর্ণাটকের মালনাদ অঞ্চল একটি—
(ক) পর্বতবেষ্টিত মালভূমি
(খ) ব্যবচ্ছিন্ন মালভূমি
(গ) লাভা মালভূমি
(ঘ) মহাদেশীয় মালভূমি
উত্তর: (খ) ব্যবচ্ছিন্ন মালভূমি ✓

৬৯। ভারতের বাঘেলখণ্ড ও বুন্দেলখণ্ড হল—
(ক) পর্বতবেষ্টিত মালভূমি
(খ) ব্যবচ্ছিন্ন মালভূমি
(গ) পাদদেশীয় মালভূমি
(ঘ) মহাদেশীয় মালভূমি
উত্তর: (খ) ব্যবচ্ছিন্ন মালভূমি ✓

৭০। চিনের হোয়াংহো নদীর অববাহিকায় দেখা যায়—
(ক) উন্নত সমভূমি
(খ) অবনত সমভূমি
(গ) লোয়েস সমভূমি
(ঘ) ক্ষয়জাত সমভূমি
উত্তর: (গ) লোয়েস সমভূমি ✓

৭১। লোয়েস সমভূমি সৃষ্টি হয়—
(ক) নদীর দ্বারা
(খ) বায়ুর দ্বারা
(গ) হিমবাহের দ্বারা
(ঘ) সমুদ্রতরঙ্গের দ্বারা
উত্তর: (খ) বায়ুর দ্বারা ✓

৭২। বাজাদা একপ্রকার—
(ক) ক্ষয়জাত সমভূমি
(খ) সঞ্চয়জাত সমভূমি
(গ) ভূগাঠনিক সমভূমি
(ঘ) সামুদ্রিক সমভূমি
উত্তর: (খ) সঞ্চয়জাত সমভূমি ✓

৭৩। একটি উন্নত সমভূমি হল—
(ক) বিন্ধ্য সমভূমি
(খ) ভারতের পূর্ব উপকূলের সমভূমি
(গ) তুরানের সমভূমি
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) ভারতের পূর্ব উপকূলের সমভূমি ✓

৭৪। লোয়েস সমভূমি এক ধরনের—
(ক) ক্ষয়জাত সমভূমি
(খ) সঞ্চয়জাত সমভূমি
(গ) ভূ-আন্দোলনের ফলে সৃষ্ট সমভূমি
(ঘ) এগুলির কোনোটিই নয়
উত্তর: (খ) সঞ্চয়জাত সমভূমি ✓

৭৫। বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায়—
(ক) গোদাবরী অববাহিকায়
(খ) নর্মদা অববাহিকায়
(গ) তাপ্তী অববাহিকায়
(ঘ) গঙ্গা নদীর অববাহিকায়
উত্তর: (ঘ) গঙ্গা নদীর অববাহিকায় ✓

৭৬। ভূ-আন্দোলনের প্রভাবে গঠিত একটি অবনত সমভূমি হল—
(ক) সাইবেরিয়ান শিল্ড
(খ) ডেকান ট্র্যাপ
(গ) তুরানের নিম্নভূমি
(ঘ) মিসিসিপি অববাহিকা
উত্তর: (গ) তুরানের নিম্নভূমি ✓

৭৭। গ্রাবরেখা বা মোরেন সমভূমি দেখা যায়—
(ক) কার্স্ট অঞ্চলে
(খ) হিমবাহ অধ্যুষিত অঞ্চলে
(গ) নিরক্ষীয় অঞ্চলে
(ঘ) উষ্ণ মরু অঞ্চলে
উত্তর: (খ) হিমবাহ অধ্যুষিত অঞ্চলে ✓

৭৮। লোয়েস মাটি দিয়ে গঠিত সমভূমি দেখা যায়—
(ক) চিনে
(খ) জাপানে
(গ) ভারতে
(ঘ) বাংলাদেশে
উত্তর: (ক) চিনে ✓

৭৯। স্বাভাবিক বাঁধ গঠিত হয়—
(ক) নদীর ক্ষয়কার্যের ফলে
(খ) হিমবাহের ক্ষয়কার্যের ফলে
(গ) বায়ুর সঞ্চয়কার্যের ফলে
(ঘ) নদীর সঞ্চয়কার্যের ফলে
উত্তর: (ঘ) নদীর সঞ্চয়কার্যের ফলে ✓

৮০। পেডিমেন্ট ভূমিরূপ গঠিত হয়—
(ক) হিমবাহের ক্ষয়কার্যের ফলে
(খ) নদীর ক্ষয়কার্যের ফলে
(গ) সমুদ্রতরঙ্গের ক্ষয়কার্যের ফলে
(ঘ) বায়ুর ক্ষয়কার্যের ফলে
উত্তর: (ঘ) বায়ুর ক্ষয়কার্যের ফলে ✓

৮১। সমপ্রায়ভূমির মাঝে অনুচ্চ টিলাগুলিকে বলা হয়—
(ক) ইনসেলবার্জ
(খ) পেডিমেন্ট
(গ) মেসা
(ঘ) মোনাডনক
উত্তর: (ঘ) মোনাডনক ✓

৮২। একটি বায়ুগঠিত সমভূমির উদাহরণ—
(ক) গোবি মরুভূমি
(খ) থর মরুভূমি
(গ) আরব মরুভূমি
(ঘ) সাহারা মরুভূমি
উত্তর: (খ) থর মরুভূমি ✓

No Comment
Add Comment
comment url