বর্জ্য ব্যবস্থাপনা MCQ প্রশ্ন উত্তর

১। একটি চিকিৎসাসংক্রান্ত বর্জ্য হল— (ক) সবজির খোসা (খ) সাবান জল (গ) খাবারের প্যাকেট (ঘ) ইনজেকশন সিরিঞ্জ। উত্তরঃ (ঘ) ইনজেকশন সিরিঞ্জ ✓


২। যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়— (ক) পরিস্রাবক ঘূর্ণায়ন (খ) তাড়িতিক অধঃক্ষেপক (গ) স্ক্রাবার (ঘ) আস্তরণযুক্ত অ্যালুমিনা। উত্তরঃ (গ) স্ক্রাবার ✓


৩। প্রদত্তগুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হল— (ক) পারদ (খ) কৃষিজমির বর্জ্য (গ) সেলুলোজ (ঘ) রান্নাঘরের বর্জ্য। উত্তরঃ (ক) পারদ ✓


৪। বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হল— (ক) ধানের খোসা (খ) ফ্লাই অ্যাশ (গ) পলিথিন (ঘ) ক্যাডমিয়াম। উত্তরঃ (ক) ধানের খোসা ✓


৫। মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয়— (ক) আমাশয় (খ) হাঁপানি (গ) ফুসফুসের ক্যানসার (ঘ) দৃষ্টিহীনতা। উত্তরঃ (ক) আমাশয় ✓


৬। বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল— (ক) বর্জ্যের পুনর্ব্যবহার (খ) বর্জ্যের পুনর্নবীকরণ (গ) বর্জ্যের পরিমাণগত হ্রাস (ঘ) সবগুলিই প্রযোজ্য। উত্তরঃ (ঘ) সবগুলিই প্রযোজ্য ✓


৭। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হল— (ক) মিথেন (খ) নাইট্রোজেন (গ) অক্সিজেন (ঘ) ক্লোরিন। উত্তরঃ (ক) মিথেন ✓


৮। 'গঙ্গা অ্যাকশন প্ল্যান' (GAP) পরিকল্পনাটি গৃহীত হয়— (ক) 1986 (খ) 1984 (গ) 1987 (ঘ) 1989 সালে। উত্তরঃ (ক) 1986 ✓


৯। জলাশয় মজে ভরাট হওয়ার প্রক্রিয়াকে বলা হয়— (ক) BOD (খ) ইউট্রোফিকেশন (গ) ভরাটকরণ (ঘ) হিউমিফিকেশন। উত্তরঃ (খ) ইউট্রোফিকেশন ✓


১০। কেঁচোর সাহায্যে মিশ্রসার তৈরির পদ্ধতিকে বলা হয়— (ক) ভার্মি কম্পোস্টিং (খ) লিচেট (গ) কম্পাউন্ডিং (ঘ) কম্পোস্টিং। উত্তরঃ (ক) ভার্মি কম্পোস্টিং ✓


১১। উচ্চ তাপমাত্রায় বর্জ্য পুড়িয়ে ফেলার যন্ত্র— (ক) স্ক্রাবার (খ) ইনসিনেরেটর (গ) ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর (ঘ) ব্লাস্ট ফার্নেস। উত্তরঃ (খ) ইনসিনেরেটর ✓


১২। 'নমামি গঙ্গে' (Namami Gange) পরিকল্পনা হল— (ক) ব্রহ্মপুত্র নদী পরিকল্পনা (খ) গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা (গ) গঙ্গা নদী জলবিভাজিকা পরিকল্পনা (ঘ) গঙ্গার গভীরতা বৃদ্ধির পরিকল্পনা। উত্তরঃ (খ) গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা ✓


১৩। বায়োগ্যাস-এর প্রধান উপাদান হল— (ক) কার্বন ডাইঅক্সাইড (খ) অ্যামোনিয়া (গ) ক্লোরিন (ঘ) মিথেন। উত্তরঃ (ঘ) মিথেন ✓


১৪। শিল্পে নির্গত ধোঁয়া (গ্যাসীয় বর্জ্য) থেকে অম্ল দূর করা হয় কোন্ পদ্ধতিতে?— (ক) কম্পোস্টিং (খ) নিষ্কাশন (গ) শুদ্ধ স্ক্রাবার (ঘ) পৃথকীকরণ পদ্ধতিতে। উত্তরঃ (গ) শুদ্ধ স্ক্রাবার ✓


১৫। তরল বর্জ্য শোধনের বা অপসারণের উপযুক্ত পদ্ধতি হল— (ক) ভরাটকরণ (খ) কম্পোস্টিং (গ) শক্তি উৎপাদন (ঘ) নিষ্কাশন। উত্তরঃ (ঘ) নিষ্কাশন ✓


১৬। একটি পুনর্নবীকরণযোগ্য বর্জ্য হল— (ক) ব্যবহৃত সিরিঞ্জ (খ) ফ্লাই অ্যাশ (গ) আণবিক ভস্ম (ঘ) অক্সাইড গ্যাস। উত্তরঃ (খ) ফ্লাই অ্যাশ ✓


১৭। ফ্লাই অ্যাশের প্রধান উৎস হল— (ক) তাপবিদ্যুৎ (খ) জলবিদ্যুৎ (গ) বায়ুশক্তি কেন্দ্র (ঘ) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। উত্তরঃ (ক) তাপবিদ্যুৎ ✓


১৮। বিশ্বের সর্বাধিক বর্জ্য পদার্থ উৎপাদনকারী দেশ হল— (ক) চিন (খ) জাপান (গ) আমেরিকা যুক্তরাষ্ট্র (ঘ) ভারত। উত্তরঃ (গ) আমেরিকা যুক্তরাষ্ট্র ✓


১৯। সর্বাধিক বিষাক্ত বর্জ্য উৎপন্ন হয়— (ক) ফ্লাই অ্যাশ (খ) প্যাথলজিক্যাল বর্জ্য (গ) ইলেকট্রনিক্স বর্জ্য (ঘ) তেজস্ক্রিয় বর্জ্য থেকে। উত্তরঃ (ঘ) তেজস্ক্রিয় বর্জ্য ✓


২০। বিপজ্জনক বর্জ্য ফেলার জায়গাকে বলা হয়— (ক) নিষ্পত্তিকরণ (খ) সিকিওর ল্যান্ডফিল (গ) বর্জ্য সংগ্রহ (ঘ) স্যানিটারি ল্যান্ডফিল। উত্তরঃ (খ) সিকিওর ল্যান্ডফিল ✓


২১। পারমাণবিক চুল্লি থেকে পাওয়া যায়— (ক) জৈব বর্জ্য (খ) তেজস্ক্রিয় বর্জ্য (গ) পৌর বর্জ্য (ঘ) কৃষিজ বর্জ্য। উত্তরঃ (খ) তেজস্ক্রিয় বর্জ্য ✓


২২। স্বচ্ছ ভারত অভিযান শুরু হয় 2 অক্টোবর— (ক) 2012 (খ) 2013 (গ) 2014 (ঘ) 2015 সালে। উত্তরঃ (গ) 2014 ✓


২৩। তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপন্ন ফ্লাই অ্যাশ থেকে তৈরি হয়— (ক) কাগজ (খ) ইট (গ) কাপড় (ঘ) জ্বালানি। উত্তরঃ (খ) ইট ✓


২৪। পরিবেশে সবথেকে বেশি বর্জ্য পদার্থ নিঃসৃত হয়— (ক) গৃহস্থালি (খ) শিল্প কারখানা (গ) হাসপাতাল (ঘ) কৃষিক্ষেত্র থেকে। উত্তরঃ (ক) গৃহস্থালি ✓


২৫। নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হল— (ক) পলিথিন (খ) খবরের কাগজ (গ) ফেলে দেওয়া খাবার (ঘ) প্রাণীজ বর্জ্য। উত্তরঃ (ক) পলিথিন ✓


২৬। ভরাটকরণ করতে যে বর্জ্যগুলি বেশি ব্যবহার করা হয়, তা হল— (ক) জৈব ভঙ্গুর বর্জ্য (খ) শিল্প বর্জ্য (গ) কঠিন বর্জ্য (ঘ) জৈব অভঙ্গুর বর্জ্য। উত্তরঃ (ক) জৈব ভঙ্গুর বর্জ্য  ✓


২৭। বর্জ্য পদার্থ অপসারণের সবচেয়ে অবৈজ্ঞানিক ও ক্ষতিকর পদ্ধতি হল— (ক) ভরাটকরণ (খ) কম্পোস্টিং (গ) স্তূপীকরণ (ঘ) ভস্মীকরণ। উত্তরঃ (গ) স্তূপীকরণ ✓

Previous Post
No Comment
Add Comment
comment url