পথের দাবী MCQ প্রশ্ন উত্তর
১। 'দয়ার সাগর। পরকে সেজে দি, নিজে খাইনে।' বক্তা হলেন—
(ক) জগদীশবাবু
(খ) নিমাইবাবু
(গ) অপূর্ব
(ঘ) গিরীশ মহাপাত্র
উত্তর: (ক) জগদীশবাবু ✓
১.২ অপূর্বর পিতার বন্ধু হলেন—
(ক) জগদীশবাবু
(খ) রামদাস
(গ) নিমাইবাবু
(ঘ) গিরীশ মহাপাত্র
উত্তর: (গ) নিমাইবাবু ✓
১.৩ 'আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ।' কথাটি বলেছে—
(ক) গিরীশ মহাপাত্র
(খ) নিমাইবাবু
(গ) অপূর্ব
(ঘ) রামদাস
উত্তর: (ক) গিরীশ মহাপাত্র ✓
১.৪ গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল?—
(ক) পুলিশ-স্টেশনে
(খ) জাহাজ ঘাটায়
(গ) রেল স্টেশনে
(ঘ) বিমান বন্দরে
উত্তর: (গ) রেল স্টেশনে ✓
১.৫ পোলিটিক্যাল সাসপেক্টের নাম—
(ক) অপূর্ব রায়
(খ) সব্যসাচী চক্রবর্তী
(গ) সব্যসাচী মল্লিক
(ঘ) নিমাইবাবু
উত্তর: (গ) সব্যসাচী মল্লিক ✓
১.৬ গিরীশ মহাপাত্রের ট্যাকে পাওয়া গিয়েছিল—
(ক) দুটি টাকা ও গণ্ডা-ছয়েক পয়সা
(খ) একটি টাকা ও গণ্ডা-চারেক পয়সা
(গ) দুটি টাকা ও গণ্ডা-চারেক পয়সা
(ঘ) একটি টাকা ও গণ্ডা-ছয়েক পয়সা
উত্তর: (ক) দুটি টাকা ও গণ্ডা-ছয়েক পয়সা ✓
১.৭ পুলিশ-স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত?—
(ক) বর্মা জাহাজঘাটে
(খ) বর্মা অয়েল কোম্পানিতে
(গ) বর্মা কয়লাখনিতে
(ঘ) বর্মা চটকলে
উত্তর: (খ) বর্মা অয়েল কোম্পানিতে ✓
১.৮ "বুনো হাঁস ধরাই যে এদের কাজ;" 'বুনো হাঁস' বলতে বোঝানো হয়েছে—
(ক) ভারতের স্বাধীনতা সংগ্রামীদের
(খ) আফ্রিকার কালো মানুষদের
(গ) চোর ডাকাতদের
(ঘ) নেশাগ্রস্তদের
উত্তর: (ক) ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ✓
১.৯ লোকটি মাথায় কী তেল মেখেছে?
(ক) বাদাম তেল
(খ) নারকেল তেল
(গ) নেবুর তেল
(ঘ) সরষের তেল
উত্তর: (গ) নেবুর তেল ✓
১.১০ 'রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য।' বক্তা—
(ক) জগদীশবাবু
(খ) নিমাইবাবু
(গ) রামদাস তলওয়ারকর
(ঘ) অপূর্ব
উত্তর: (খ) নিমাইবাবু ✓
১.১১ "যাকে খুঁজছেন সে যে এ নয়, তার আমি জামিন হতে পারি।" বক্তা হলেন—
(ক) রামদাস
(খ) অপূর্ব
(গ) জগদীশবাবু
(ঘ) নিমাইবাবু
উত্তর: (খ) অপূর্ব ✓
১.১২ 'তুমি তো ইউরোপিয়ান নও।' কে অপূর্বকে কথাটি বলেছিলেন?—
(ক) বর্মার জেলাশাসক
(খ) বর্মার সব-ইনস্পেকটর
(গ) রেঙ্গুনের সব-ইনস্পেকটর
(ঘ) বড়োসাহেব
উত্তর: (খ) বর্মার সব-ইনস্পেকটর ✓
১.১৩ "লল্লাটের লেখা তো খণ্ডাবে না।" বক্তা কে?
(ক) জগদীশবাবু
(খ) রামদাস
(গ) গিরীশ মহাপাত্র
(ঘ) অপূর্ব
উত্তর: (গ) গিরীশ মহাপাত্র ✓
১.১৪ বড়োসাহেব অপূর্বকে পাঠিয়েছিলেন—
(ক) ভামোতে
(খ) ম্যান্ডালে
(গ) রেঙ্গুনে
(ঘ) উত্তর ব্রহ্মদেশে
উত্তর: (ক) ভামোতে ✓
১.১৫ "বুড়োমানুষের কথাটা শুনো।"— 'বুড়োমানুষ' কে?
(ক) জগদীশবাবু
(খ) রামদাস তলওয়ারকর
(গ) নিমাইবাবু
(ঘ) তেওয়ারি
উত্তর: (গ) নিমাইবাবু ✓
১.১৬ গিরীশ মহাপাত্রের বয়স—
(ক) চল্লিশ-বিয়াল্লিশ
(খ) ত্রিশ-বত্রিশের অধিক নয়
(গ) পঞ্চাশ-পঞ্চান্ন
(ঘ) পঞ্চাশের কাছাকাছি
উত্তর: (খ) ত্রিশ-বত্রিশের অধিক নয় ✓
১.১৭ "আমার বড়ো লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়।" কর্তাটি হলেন—
(ক) সব্যসাচী মল্লিক
(খ) রামদাস তলওয়ারকর
(গ) জগদীশবাবু
(ঘ) নিমাইবাবু
উত্তর: (ঘ) নিমাইবাবু ✓
১.১৮ "রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য"—
(ক) আরক্ত হয়ে ওঠে
(খ) ম্লান হয়ে যায়
(গ) বিবর্ণ হয়ে যায়
(ঘ) বেদনায় ভরে ওঠে
উত্তর: (ক) আরক্ত হয়ে ওঠে ✓
১.১৯ রামদাসের পদবি—
(ক) পুরকার
(খ) তলয়ার
(গ) দীনকর
(ঘ) তলওয়ারকর
উত্তর: (ঘ) তলওয়ারকর ✓
১.২০ তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে গিয়েছিল—
(ক) রেঙ্গুনে
(খ) কলকাতায়
(গ) দিল্লিতে
(ঘ) ভামোতে
উত্তর: (ক) রেঙ্গুনে ✓
২১। অপূর্বের জন্য আরদালি আগে থেকে কী রেখে গিয়েছিল?—
(ক) রাতের আহার
(খ) স্নানের জল
(গ) জল ও পান
(ঘ) পান সুপারি
উত্তর: (গ) জল ও পান ✓
২২। গিরীশ মহাপাত্র জানিয়েছে, সে—
(ক) পরিশ্রমী
(খ) অলস
(গ) ধর্মভীরু
(ঘ) সাদাসিধে
উত্তর: (গ) ধর্মভীরু ✓
২৩। "বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল;"— এখানে কার কথা বলা হয়েছে?
(ক) অপূর্ব
(খ) রামদাস
(গ) নিমাইবাবু
(ঘ) গিরীশ মহাপাত্র
উত্তর: (ক) অপূর্ব ✓
২৪। জগদীশবাবু পেশায় ছিলেন—
(ক) শিক্ষক
(খ) ডাক্তার
(গ) উকিল
(ঘ) পুলিশ
উত্তর: (ঘ) পুলিশ ✓
২৫। 'পথের দাবী' যে শ্রেণির উপন্যাস—
(ক) রাজনৈতিক
(খ) সামাজিক
(গ) ঐতিহাসিক
(ঘ) ধর্মীয়
উত্তর: (ক) রাজনৈতিক ✓
২৬। বর্মা অয়েল কোম্পানি অবস্থিত ছিল—
(ক) রেঙ্গুনে
(খ) উত্তর ব্রহ্মদেশে
(গ) মিথিলায়
(ঘ) ভামো শহরে
উত্তর: (খ) উত্তর ব্রহ্মদেশে ✓
২৭। "তেওয়ারি ঘরে ছিল না," কোথায় গিয়েছিল?—
(ক) মন্দিরে পুজো দিতে
(খ) নতুন বাসা খুঁজতে
(গ) বর্মা নাচ দেখতে
(ঘ) বর্মা নাটক দেখতে
উত্তর: (গ) বর্মা নাচ দেখতে ✓
২৮। "আশ্চায্য নেহি হ্যায় বাবু সাহেব," বক্তা কে?
(ক) তলওয়ারকর
(খ) গিরীশ
(গ) নিমাই
(ঘ) অপূর্ব
উত্তর: (খ) গিরীশ ✓
২৯। দারোগা নিমাইবাবু সম্পর্কে অপূর্বর—
(ক) কাকা
(খ) মামা
(গ) মেসো
(ঘ) পিসেমশাই
উত্তর: (ঘ) পিসেমশাই ✓
৩০। অপূর্ব যে শ্রেণির যাত্রী, সেই কামরায় সহযাত্রী ছিল—
(ক) দু'জন
(খ) চারজন
(গ) পাঁচ জন
(ঘ) কেউ ছিল না
উত্তর: (ঘ) কেউ ছিল না ✓
৩১। 'এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন,' বক্তা হলেন—
(ক) নিমাইবাবু
(খ) অপূর্ব
(গ) রামদাস
(ঘ) জগদীশবাবু
উত্তর: (খ) অপূর্ব ✓
৩২। সব্যসাচী মল্লিকের চোখের দৃষ্টিতে কী প্রবেশ করতে সাহস করে না?
(ক) জরা
(খ) মৃত্যু
(গ) আনন্দ
(ঘ) দুঃখ
উত্তর: (খ) মৃত্যু ✓
৩৩। সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন—
(ক) ডাক্তার
(খ) পুলিশ
(গ) ইঞ্জিনিয়ার
(ঘ) কেরানি
উত্তর: (ক) ডাক্তার ✓
৩৪। 'কেবল আশ্চর্য'— আশ্চর্য বিষয়টি কী?
(ক) শক্ত সবল শরীর
(খ) দুই হাতের শক্তি
(গ) দুটি চোখের দৃষ্টি
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) দুটি চোখের দৃষ্টি ✓
৩৫। গিরীশ মহাপাত্রের জামার রং ছিল—
(ক) গেরুয়া
(খ) নীল
(গ) রামধনু
(ঘ) লাল
উত্তর: (গ) রামধনু ✓
৩৬। রামদাস পেশায় ছিল—
(ক) পুলিশ
(খ) তেলখনির কর্মচারী
(গ) অ্যাকাউন্টেন্ট
(ঘ) স্টেশন মাস্টার
উত্তর: (গ) অ্যাকাউন্টেন্ট ✓
৩৭। 'পথের দাবী' রচনাংশে ব্যবহৃত 'পিরান' শব্দের অর্থ হল—
(ক) জামা বা কামিজ বিশেষ
(খ) পাত্র বিশেষ
(গ) ঘটি বিশেষ
(ঘ) থলি
উত্তর: (ক) জামা বা কামিজ বিশেষ ✓
৩৮। অপূর্বর কাছে অনেক বেশি আপনজন হলেন—
(ক) পুলিশ বাহিনী
(খ) আত্মীয়-স্বজন
(গ) দেশমাতৃকার সেবকরা
(ঘ) পূর্বোক্ত কেউ নয়
উত্তর: (গ) দেশমাতৃকার সেবকরা ✓
৩৯। রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে কীসের ছায়া পড়েছে?—
(ক) গাছের ছায়া
(খ) বইয়ের ছায়া
(গ) অদৃশ্য মেঘের ছায়া
(ঘ) দুঃখের ছায়া
উত্তর: (গ) অদৃশ্য মেঘের ছায়া ✓
৪০। "রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে যেন কোন এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে," এর কারণ—
(ক) পুলিশ সব্যসাচীকে ধরতে ব্যর্থ
(খ) সব্যসাচীর বর্মায় আগমন
(গ) অপূর্বর হাস্যকর উক্তি
(ঘ) গিরীশ মহাপাত্রের বেশভূষা
উত্তর: (খ) সব্যসাচীর বর্মায় আগমন ✓
৪১। পুলিশ-স্টেশনের সম্মুখের হলঘরে কতজন বাঙালি বসেছিল?—
(ক) জন-চারেক
(খ) জন-সাতেক
(গ) জন-ছয়েক
(ঘ) জন-পাঁচেক
উত্তর: (ক) জন-চারেক ✓
৪২। 'অপূর্ব নিজেই কথা পাড়িল।' কথাটি হল—
(ক) কাল সে ভামো যাবে
(খ) রেঙ্গুনে তার আর ভালো লাগছে না
(গ) কাল তার ঘরে চুরি হয়ে গেছে
(ঘ) কাল তার বাড়ি থেকে চিঠি এসেছে
উত্তর: (ক) কাল সে ভামো যাবে ✓
৪৩। "তোমার চিন্তা নেই ঠাকুর," 'ঠাকুর' বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) তেওয়ারি
(খ) তলওয়ারকর
(গ) নিমাইবাবু
(ঘ) সব্যসাচী
উত্তর: (ক) তেওয়ারি ✓
