বাংলা শব্দ ভান্ডার MCQ প্রশ্ন উত্তর নবম শ্রেণি

 ১। 'তৎসম' মানে—

(ক) বাংলার সমান

(খ) ইংরেজির সমান

(গ) তুর্কির সমান

(ঘ) সংস্কৃতের সমান।

উত্তরঃ (ঘ) সংস্কৃতের সমান ✓


২। 'ঠেলাগাড়ি' শব্দটি হল—

(ক) মিশ্র শব্দ

(খ) অনূদিত শব্দ

(গ) আগন্তুক শব্দ

(ঘ) তদ্ভব শব্দ।

উত্তরঃ (ক) মিশ্র শব্দ ✓


৩। 'সুনামি' শব্দটি কী ধরনের শব্দ?

(ক) ইংরেজি শব্দ

(খ) জাপানি শব্দ

(গ) পোর্তুগিজ শব্দ

(ঘ) ফরাসি শব্দ।

উত্তরঃ (খ) জাপানি শব্দ ✓


৪। 'গাড়ি' শব্দটি—

(ক) দেশি শব্দ

(খ) বিদেশি শব্দ

(গ) ইংরেজি শব্দ

(ঘ) পোর্তুগিজ শব্দ।

উত্তরঃ (ক) দেশি শব্দ ✓


৫। 'Loan word'-এর বাংলা আভিধানিক অর্থ—

(ক) শব্দদ্বৈত

(খ) কৃতঋণ শব্দ

(গ) শব্দবিভ্রম

(ঘ) কোনোটিই নয়।

উত্তরঃ (খ) কৃতঋণ শব্দ ✓


৬। 'হাতঘড়ি → Wrist-watch' উদাহরণটি হল—

(ক) মিশ্র শব্দের

(খ) শব্দদ্বৈতের

(গ) অনূদিত শব্দের

(ঘ) কোনোটিই নয়।

উত্তরঃ (গ) অনূদিত শব্দের ✓


৭। আর্যেতর শব্দের মধ্যে পড়ে—

(ক) গুজরাটি

(খ) মারাঠি

(গ) দেশি

(ঘ) দ্রাবিড়।

উত্তরঃ (ঘ) দ্রাবিড় ✓


৮। মিশ্র শব্দের একটি উদাহরণ হল—

(ক) সান্ধ্য

(খ) ঘুগনি

(গ) হাটবাজার

(ঘ) সরকার।

উত্তরঃ (গ) হাটবাজার ✓


৯। নবগঠিত শব্দকে ভাগ করা যায়—

(ক) ২টি ভাগে

(খ) ৫টি ভাগে

(গ) ৩টি ভাগে

(ঘ) কোনোটিই নয়।

উত্তরঃ (ক) ২টি ভাগে ✓


১০। আরবি থেকে আগত শব্দ—

(ক) হাজির

(খ) নবাব

(গ) তারিখ

(ঘ) সবকটি।

উত্তরঃ (ঘ) সবকটি ✓


১১। 'তুর্কি' ভাষা থেকে আগত শব্দ—

(ক) লাশ

(খ) বেগম

(গ) উভয়ই

(ঘ) কোনোটিই নয়।

উত্তরঃ (ক) লাশ ✓


১২। 'কাজল' শব্দটি প্রকার অনুসারে—

(ক) তৎসম শব্দ

(খ) অর্ধতৎসম শব্দ

(গ) তদ্ভব শব্দ

(ঘ) বিদেশি শব্দ।

উত্তরঃ (গ) তদ্ভব শব্দ ✓


১৩। 'দেশি' শব্দটি কোন্ শব্দভান্ডারের অন্তর্গত—

(ক) মৌলিক শব্দভান্ডার

(খ) নবসৃষ্ট শব্দভান্ডার

(গ) আগন্তুক শব্দভান্ডার

(ঘ) কোনোটিই নয়।

উত্তরঃ (গ) আগন্তুক শব্দভান্ডার ✓


১৪। সংস্কৃত শব্দ প্রাকৃত-অপভ্রংশ স্তরের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় এলে তাকে বলা হয়—

(ক) তৎসম শব্দ

(খ) মৌলিক শব্দ

(গ) আগন্তুক শব্দ

(ঘ) তদ্ভব শব্দ।

উত্তরঃ (ঘ) তদ্ভব শব্দ ✓


১৫। 'সন্ধ্যা' শব্দটির তদ্ভব রূপ হল—

(ক) সম্মা

(খ) সাঁঝ

(গ) সাঁজ

(ঘ) কোনোটিই নয়।

উত্তরঃ (খ) সাঁঝ ✓


১৬। 'সোনা' শব্দটির সংস্কৃত রূপ হল—

(ক) স্বর্ণ

(খ) সোন্ন

(গ) সর্ণ

(ঘ) কোনোটিই নয়।

উত্তরঃ (ক) স্বর্ণ ✓


১৭। 'মাটি' শব্দটি প্রকার অনুসারে—

(ক) তৎসম

(খ) অর্ধতৎসম

(গ) তদ্ভব

(ঘ) আগন্তুক শব্দ।

উত্তরঃ (গ) তদ্ভব ✓


১৮। 'শ্মশান' শব্দটি হল—

(ক) তৎসম

(খ) তদ্ভব

(গ) অর্ধতৎসম

(ঘ) দেশি।

উত্তরঃ (ক) তৎসম ✓


১৯। 'খিদে' শব্দটি হল—

(ক) তদ্ভব শব্দ

(খ) তৎসম শব্দ

(গ) অর্ধতৎসম শব্দ

(ঘ) দেশি শব্দ।

উত্তরঃ (ক) তদ্ভব শব্দ ✓


২০। 'পেন্নাম' শব্দটি হল—

(ক) তদ্ভব শব্দ

(খ) তৎসম শব্দ

(গ) অর্ধতৎসম শব্দ

(ঘ) অসিদ্ধ তৎসম শব্দ।

উত্তরঃ (গ) অর্ধতৎসম শব্দ ✓


২১। কোনটি অর্ধতৎসম শব্দ নয়—

(ক) সুয্যি

(খ) রোদ্দুর

(গ) বৃষ্টি

(ঘ) ঘেন্না।

উত্তরঃ (গ) বৃষ্টি ✓


২২। যে-শব্দগুলি সংস্কৃত থেকে অবিকৃতভাবে বাংলায় এসেছে, সেগুলি হল—

(ক) আগন্তুক শব্দ

(খ) নবসৃষ্ট শব্দ

(গ) তৎসম শব্দ

(ঘ) মৌলিক শব্দ।

উত্তরঃ (গ) তৎসম শব্দ ✓


২৩। 'তৎসম' শব্দটিকে চিহ্নিত করো—

(ক) কন্যা

(খ) কেষ্ট

(গ) নেমন্তন্ন

(ঘ) উনান।

উত্তরঃ (ক) কন্যা ✓


২৪। যেসব শব্দ সংস্কৃত থেকে আসেনি, অন্য কোনো ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে, সেগুলি হল—

(ক) দেশি শব্দ

(খ) নবসৃষ্ট শব্দ

(গ) তদ্ভব শব্দ

(ঘ) আগন্তুক শব্দ।

উত্তরঃ (ঘ) আগন্তুক শব্দ ✓


২৫। আগন্তুক শব্দকে ক-টি ভাগে ভাগ করা যায়—

(ক) একটি

(খ) দুটি

(গ) তিনটি

(ঘ) চারটি।

উত্তরঃ (গ) তিনটি ✓


২৬। 'ইডলি' শব্দটি প্রকার অনুসারে—

(ক) সংস্কৃত শব্দ

(খ) বিদেশি শব্দ

(গ) প্রাদেশিক শব্দ

(ঘ) তদ্ভব শব্দ।

উত্তরঃ (গ) প্রাদেশিক শব্দ ✓


২৭। 'বর্গী' শব্দটি প্রকার অনুসারে—

(ক) দেশি অনার্য শব্দ

(খ) বিদেশি শব্দ

(গ) মারাঠি শব্দ

(ঘ) তদ্ভব শব্দ।

উত্তরঃ (গ) মারাঠি শব্দ ✓


২৮। 'হরতাল' শব্দটি বাংলা ভাষায় এসেছে—

(ক) হিন্দি থেকে

(খ) পাঞ্জাবি থেকে

(গ) গুজরাটি থেকে

(ঘ) মারাঠি থেকে।

উত্তরঃ (গ) গুজরাটি থেকে ✓


২৯। 'তারিখ, তামাম, হাজির, নবাব' উদাহরণগুলিতে যে শব্দগুলি রয়েছে সেগুলি হল—

(ক) তৎসম শব্দ

(খ) বিদেশি শব্দ

(গ) দেশি শব্দ

(ঘ) তদ্ভব শব্দ।

উত্তরঃ (খ) বিদেশি শব্দ ✓


৩০। 'পেঁপে', 'পেয়ারা', 'আনারস', 'আতা', 'সাবান', 'ফিতে', 'বোতল', 'গামলা'—এই শব্দগুলি যে ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, সেই ভাষাটি হল—

(ক) পোর্তুগিজ

(খ) তুর্কি

(গ) আরবি

(ঘ) ওলন্দাজ।

উত্তরঃ (ক) পোর্তুগিজ ✓


৩১। 'রিকশা' শব্দটি যে ভাষা থেকে বাংলায় এসেছে তা হল—

(ক) বর্মি

(খ) ওলন্দাজ

(গ) তুর্কি

(ঘ) জাপানি।

উত্তরঃ (ঘ) জাপানি ✓


৩২। 'দাম' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

(ক) পোর্তুগিজ

(খ) ইংরেজি

(গ) গ্রিক

(ঘ) ফরাসি।

উত্তরঃ (গ) গ্রিক ✓


৩৩। বাংলায় এমন কিছু শব্দ আছে, যেগুলি একাধিক ভাষার শব্দের সংমিশ্রণে গঠিত, সেগুলি হল—

(ক) আগন্তুক শব্দ

(খ) তদ্ভব শব্দ

(গ) অসিদ্ধ তৎসম শব্দ

(ঘ) নবগঠিত শব্দ।

উত্তরঃ (ঘ) নবগঠিত শব্দ ✓


৩৪। 'মিশ্র শব্দ' কোন প্রকার শব্দভান্ডারের অন্তর্গত—

(ক) নবগঠিত

(খ) মৌলিক

(গ) কৃতঋণ

(ঘ) আগন্তুক।

উত্তরঃ (ক) নবগঠিত ✓


৩৫। 'জল-হাওয়া' শব্দটিতে যে যে প্রকার শব্দের মিশ্রণ ঘটেছে তা হল—

(ক) দেশি + তদ্ভব

(খ) তৎসম + আরবি

(গ) দেশি + তৎসম

(ঘ) আরবি + তদ্ভব।

উত্তরঃ (খ) তৎসম + আরবি ✓


৩৬। 'হেড পণ্ডিত' শব্দটিতে যে যে প্রকার শব্দের সংমিশ্রণ ঘটেছে, তা হল—

(ক) দেশি + বিদেশি

(খ) তৎসম + তদ্ভব

(গ) ইংরেজি + তদ্ভব

(ঘ) ইংরেজি + তৎসম।

উত্তরঃ (গ) ইংরেজি + তদ্ভব ✓


৩৭। 'রাজ্য সরকার' শব্দটিতে যে যে প্রকার শব্দের সংমিশ্রণ ঘটেছে তা হল—

(ক) তৎসম + বিদেশি

(খ) তৎসম + দেশি

(গ) তৎসম + তদ্ভব

(ঘ) তৎসম + অর্ধতৎসম।

উত্তরঃ (ক) তৎসম + বিদেশি ✓


৩৮। 'সাজসরঞ্জাম' শব্দটিতে যে যে ধরনের শব্দের সংমিশ্রণ ঘটেছে তা হল—

(ক) তদ্ভব + তৎসম

(খ) তৎসম + তদ্ভব

(গ) তদ্ভব + বিদেশি

(ঘ) দেশি + বিদেশি।

উত্তরঃ (গ) তদ্ভব + বিদেশি ✓


৩৯। 'মাস্টারি' শব্দটি তৈরি হয়েছে—

(ক) তৎসম + ইংরেজি

(খ) ইংরেজি + বাংলা প্রত্যয়

(গ) ইংরেজি + বিদেশি উপসর্গ

(ঘ) ইংরেজি + দেশি।

উত্তরঃ (খ) ইংরেজি + বাংলা প্রত্যয় ✓


৪০। কোনটি নবগঠিত শব্দের উদাহরণ—

(ক) উদ্ভিদ

(খ) আরামপ্রিয়

(গ) সন্ধ্যা

(ঘ) কানাই।

উত্তরঃ (খ) আরামপ্রিয় ✓


৪১। বাংলায় ইংরেজি ছাড়া অন্য যে বিদেশি ভাষাটির শব্দ সবচেয়ে বেশি গৃহীত হয়েছে তার নাম—

(ক) ফরাসি

(খ) উর্দু

(গ) পোর্তুগিজ

(ঘ) ফারসি।

উত্তরঃ (ঘ) ফারসি ✓


৪২। 'গিন্নীপনা' শব্দটি হল—

(ক) দেশি শব্দ

(খ) বিদেশি শব্দ

(গ) তৎসম শব্দ

(ঘ) মিশ্র শব্দ।

উত্তরঃ (ঘ) মিশ্র শব্দ ✓


৪৩। যে শব্দগুলিকে ভাঙা যায় না, সেগুলি হল—

(ক) যৌগিক শব্দ

(খ) মৌলিক শব্দ

(গ) রূঢ় শব্দ

(ঘ) কোনোটিই নয়।

উত্তরঃ (খ) মৌলিক শব্দ ✓


৪৪। 'তদ্ভব' শব্দটির অর্থ হল—

(ক) সংস্কৃত

(খ) সংস্কৃত থেকে জাত

(গ) বৈদিক

(ঘ) প্রাকৃত।

উত্তরঃ (ঘ) প্রাকৃত ✓


৪৫। 'করোনা' কী জাতীয় শব্দ?

(ক) ইংরেজি

(খ) চিনা

(গ) গ্রিক

(ঘ) ইতালীয়।

উত্তরঃ (ক) ইংরেজি ✓


৪৬। 'ডেঙ্গু' কোন ভাষার শব্দ—

(ক) বুশ

(খ) ফরাসি

(গ) স্পেনীয়

(ঘ) পোর্তুগিজ।

উত্তরঃ (গ) স্পেনীয় ✓


৪৭। শব্দের গঠনমূলক শ্রেণিবিভাগ হল—

(ক) দু-প্রকার

(খ) তিনপ্রকার

(গ) চারপ্রকার

(ঘ) পাঁচপ্রকার।

উত্তরঃ (ক) দু-প্রকার ✓


৪৮। 'রেস্তোরাঁ' শব্দটি হল—

(ক) ইংরেজি

(খ) অনূদিত

(গ) ফরাসি

(ঘ) পোর্তুগিজ।

উত্তরঃ (ঘ) পোর্তুগিজ। ✓


৪৯। 'পঙ্কজ' শব্দটি হল—

(ক) মৌলিক শব্দ

(খ) যৌগিক শব্দ

(গ) রূঢ় শব্দ

(ঘ) যোগরূঢ় শব্দ।

উত্তরঃ (ঘ) যোগরূঢ় শব্দ ✓


৫০। 'যোগরূঢ়' শব্দকে কোন্ শ্রেণিবিভাগে ফেলা যায়?

(ক) শব্দের গঠনমূলক বিভাগ

(খ) শব্দের সংখ্যামূলক বিভাগ

(গ) শব্দের ধ্বন্যাত্মক বিভাগ

(ঘ) শব্দের অর্থমূলক বিভাগ।

উত্তরঃ (ঘ) শব্দের অর্থমূলক বিভাগ ✓


৫১। 'চুরুট' শব্দটি কোন্ প্রদেশ থেকে আসা শব্দ—

(ক) গুজরাট

(খ) তেলেঙ্গানা

(গ) মহারাষ্ট্র

(ঘ) তামিলনাডু।

উত্তরঃ (ঘ) তামিলনাডু ✓


৫২। 'আলকাতরা' শব্দটি হল—

(ক) অর্ধতৎসম

(খ) তদ্ভব

(গ) দেশি

(ঘ) বিদেশি।

উত্তরঃ (ঘ) বিদেশি ✓


৫৩। তদ্ভব শব্দের উদাহরণ হল—

(ক) হাত

(খ) মস্তক

(গ) নদী

(ঘ) প্রভাত।

উত্তরঃ (ক) হাত ✓


৫৪। 'আলু' শব্দটি—

(ক) দেশি শব্দ

(খ) বিদেশি শব্দ

(গ) তৎসম শব্দ

(ঘ) প্রতিবেশী শব্দ।

উত্তরঃ (ঘ) প্রতিবেশী শব্দ ✓


৫৫। 'হেডপণ্ডিত' হল—

(ক) বিদেশি শব্দ

(খ) সংকর শব্দ

(গ) তৎসম শব্দ

(ঘ) তদ্ভব শব্দ।

উত্তরঃ (খ) সংকর শব্দ ✓


৫৬। 'অর্ধতৎসম'-এর প্রতিশব্দ হল—

(ক) সিদ্ধ তৎসম

(খ) অসিদ্ধ তৎসম

(গ) তদ্ভব

(ঘ) ভগ্নতৎসম।

উত্তরঃ (ঘ) ভগ্নতৎসম ✓


৫৭। কোন্ শব্দটি যোগরূঢ় অর্থে ব্যবহৃত হয়?

(ক) বলদ

(খ) মানিক

(গ) সনকা

(ঘ) জলদ।

উত্তরঃ (ঘ) জলদ ✓


৫৮। কোনটি রূঢ়ি শব্দের উদাহরণ নয়?

(ক) কুশল

(খ) প্রধানঝি

(গ) গৃহ

(ঘ) বুড়ি।

উত্তরঃ (গ) গৃহ ✓


৫৯। 'ছিরি' হল একটি—

(ক) তৎসম শব্দ

(খ) অর্ধতৎসম শব্দ

(গ) তদ্ভব শব্দ

(ঘ) দেশি শব্দ।

উত্তরঃ (খ) অর্ধতৎসম শব্দ ✓


৬০। 'কুশল কুশল' হল একটি—

(ক) মৌলিক শব্দ

(খ) যৌগিক শব্দ

(গ) রূঢ়ি শব্দ

(ঘ) প্রতিবেশী শব্দ।

উত্তরঃ (গ) রূঢ়ি শব্দ ✓


৬১। যে সমস্ত শব্দ ভারতের অন্যান্য প্রদেশ থেকে আগন্তুক শব্দরূপে বাংলায় এসেছে, তাদের বলা হয়—

(ক) দেশজ শব্দ

(খ) আগত শব্দ

(গ) প্রতিবেশী শব্দ

(ঘ) বিদেশি শব্দ।

উত্তরঃ (গ) প্রতিবেশী শব্দ ✓


৬২। সংস্কৃত তৎসম শব্দ কত প্রকার?

(ক) দু-প্রকার

(খ) তিনপ্রকার

(গ) চারপ্রকার

(ঘ) পাঁচপ্রকার।

উত্তরঃ (ক) দু-প্রকার ✓


৬৩। দেশি শব্দের দুটি ভাগ—

(ক) দেশি-বিদেশি

(খ) তৎসম-অর্ধতৎসম

(গ) জ্ঞাতমূল-অজ্ঞাতমূল

(ঘ) আগন্তুক-সংকর।

উত্তরঃ (গ) জ্ঞাতমূল-অজ্ঞাতমূল ✓


৬৪। বাংলা ভাষায় প্রচলিত অস্ট্রিক মূল দেশি শব্দ—

(ক) দোয়াত

(খ) ডাব

(গ) মিঠাই

(ঘ) কেষ্ট।

উত্তরঃ (খ) ডাব ✓


৬৫। 'জোছনা' একটি—

(ক) অর্ধতৎসম শব্দ

(খ) তদ্ভব শব্দ

(গ) তৎসম শব্দ

(ঘ) তামিল শব্দ।

উত্তরঃ (ক) অর্ধতৎসম শব্দ ✓


৬৬। বাংলা শব্দভান্ডারকে ক-টি ভাগে ভাগ করা যায়?

(ক) দুটি

(খ) তিনটি

(গ) চারটি

(ঘ) পাঁচটি।

উত্তরঃ (খ) তিনটি ✓


৬৭। বর্মী শব্দের একটি উদাহরণ হল—

(ক) লুঙ্গি

(খ) খাতা

(গ) কাগজ

(ঘ) পেন।

উত্তরঃ (ক) লুঙ্গি ✓


৬৮। 'আনা' হল—

(ক) কৃৎ প্রত্যয়

(খ) বাংলা তদ্ধিত প্রত্যয়

(গ) বিদেশি তদ্ধিত প্রত্যয়

(ঘ) পূর্বোক্ত কোনোটিই নয়।

উত্তরঃ (গ) বিদেশি তদ্ধিত প্রত্যয় ✓


৬৯। প্রাচীন বা আদিম অধিবাসীদের ভাষার অপর নাম—

(ক) বাংলা ভাষা

(খ) সংস্কৃত ভাষা

(গ) আর্য ভাষা

(ঘ) অনার্য ভাষা।

উত্তরঃ (ঘ) অনার্য ভাষা ✓


৭০। সংস্কৃতমূল শব্দের বিভাগগুলি হল—

(ক) তৎসম, তদ্ভব, বিদেশি

(খ) জ্ঞাতমূল, অজ্ঞাতমূল ও তদ্ভব

(গ) তৎসম, অর্ধতৎসম, বিদেশি

(ঘ) তৎসম, তদ্ভব, অর্ধতৎসম।

উত্তরঃ (ঘ) তৎসম, তদ্ভব, অর্ধতৎসম ✓


৭১। 'গিন্নি' কোন জাতীয় শব্দ?

(ক) অর্ধতৎসম

(খ) তদ্ভব

(গ) বিদেশি

(ঘ) দেশি।

উত্তরঃ (ক) অর্ধতৎসম ✓


৭২। 'তাঁতি' কোন্ শ্রেণির শব্দ?

(ক) তৎসম

(খ) তদ্ভব

(গ) দেশি

(ঘ) প্রতিবেশী।

উত্তরঃ (খ) তদ্ভব ✓


৭৩। প্রদত্ত শব্দগুলির মধ্যে কোনটি দেশি?

(ক) চন্দ্র

(খ) ঝাঁটা

(গ) কানু

(ঘ) চা।

উত্তরঃ (খ) ঝাঁটা ✓


৭৪। 'পাউরুটি' শব্দটি—

(ক) পোর্তুগিজ শব্দ

(খ) জাপানি শব্দ

(গ) দেশি শব্দ

(ঘ) বিদেশি শব্দ।

উত্তরঃ (ক) পোর্তুগিজ শব্দ ✓


৭৫। 'চিনি' শব্দটি এসেছে যে ভাষা থেকে—

(ক) চিনা

(খ) জাপানি

(গ) পোর্তুগিজ

(ঘ) আরবি।

উত্তরঃ (ক) চিনা ✓


৭৬। প্রচলিত এবং ব্যুৎপত্তিগত অর্থের মধ্যে তফাত নেই যে শব্দের, তার নাম—

(ক) রূঢ়ি শব্দ

(খ) যোগরূঢ় শব্দ

(গ) যৌগিক শব্দ

(ঘ) কোনোটিই নয়।

উত্তরঃ (গ) যৌগিক শব্দ ✓


৭৭। 'মাইক্রোফোন → মাইক'—এ ধরনের শব্দকে বলা হয়—

(ক) অনূদিত শব্দ

(খ) খণ্ডিত শব্দ

(গ) মিশ্র শব্দ

(ঘ) অজ্ঞাতমূল শব্দ।

উত্তরঃ (খ) খণ্ডিত শব্দ ✓


৭৮। একটি অনূদিত শব্দ হল—

(ক) কাগজপত্র

(খ) সিলমোহর

(গ) ফুলদানি

(ঘ) হাতঘড়ি।

উত্তরঃ (ঘ) হাতঘড়ি ✓


৭৯। দ্রাবিড় ভাষা থেকে বাংলায় আসা একটি দেশি শব্দ—

(ক) খাল

(খ) কুলো

(গ) লোক

(ঘ) কাতলা।

উত্তরঃ (ক) খাল ✓


৮০। কোনটি মৌলিক শব্দের উদাহরণ?

(ক) যাওয়া

(খ) ঘোড়া

(গ) মিতালি

(ঘ) জলদ।

উত্তরঃ (খ) ঘোড়া ✓

No Comment
Add Comment
comment url