পৃথিবীপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় MCQ প্রrশ্ন উত্তর
১। পৃথিবীর সর্বোচ্চ অক্ষাংশের মান—
(ক) 90°
(খ) 100°
(গ) 175°
(ঘ) 180°
উত্তর: (ক) 90° ✓
২। নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে 1° অন্তর অক্ষরেখার সংখ্যা—
(ক) 89 টি
(খ) 90 টি
(গ) 91 টি
(ঘ) 180 টি
উত্তর: (ক) 89 টি ✓
৩। সুমেরুবৃত্তের অক্ষাংশের মান—
(ক) 60° উত্তর
(খ) 60° দক্ষিণ
(গ) 66°30′ উত্তর
(ঘ) 66°30′ দক্ষিণ
উত্তর: (গ) 66°30′ উত্তর ✓
৪। সুমেরুতে ধ্রুবতারার উন্নতিকোণ—
(ক) 0°
(খ) 90°
(গ) 50°
(ঘ) 180°
উত্তর: (খ) 90° ✓
৫। একটি স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয়—
(ক) 6 ঘণ্টা
(খ) 10 ঘণ্টা
(গ) 12 ঘণ্টা
(ঘ) 24 ঘণ্টা
উত্তর: (গ) 12 ঘণ্টা ✓
৬। পশ্চিমবঙ্গের প্রায় মাঝবরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি হল—
(ক) নিরক্ষরেখা
(খ) কর্কটক্রান্তিরেখা
(গ) মকরক্রান্তিরেখা
(ঘ) সুমেরুবৃত্তরেখা
উত্তর: (খ) কর্কটক্রান্তিরেখা ✓
৭। দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্রটি হল—
(ক) ধ্রুবতারা
(খ) শুকতারা
(গ) কালপুরুষ
(ঘ) সিগমা অক্ট্যানটিস
উত্তর: (ঘ) সিগমা অক্ট্যানটিস ✓
৮। পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে—
(ক) নিরক্ষরেখা
(খ) কর্কটক্রান্তিরেখা
(গ) মকরক্রান্তিরেখা
(ঘ) মেরুবৃত্তরেখা
উত্তর: (ক) নিরক্ষরেখা ✓
৯। ভূপৃষ্ঠের কোনো স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঙ্কিত সরলরেখা নিরক্ষীয় তলের সাথে যে কোণ তৈরি করে, তাকে বলে—
(ক) দ্রাঘিমারেখা
(খ) প্রতিপাদ স্থান
(গ) অক্ষাংশ
(ঘ) অক্ষরেখা
উত্তর: (গ) অক্ষাংশ ✓
১০। পৃথিবীর সর্বনিম্ন অক্ষাংশের মান—
(ক) 90°
(খ) 0°
(গ) 45°
(ঘ) 66½°
উত্তর: (খ) 0° ✓
১১। পৃথিবীতে 1° অন্তর অক্ষরেখার মোট সংখ্যা—
(ক) 180 টি
(খ) 179 টি
(গ) 178 টি
(ঘ) 181 টি
উত্তর: (খ) 179 টি ✓
১২। কুমেরুবৃত্ত ও মকরক্রান্তিরেখার মধ্যবর্তী অক্ষাংশের পার্থক্য হল—
(ক) 33°
(খ) 43°
(গ) 43½°
(ঘ) 90°
উত্তর: (খ) 43° ✓
১৩। 1° অন্তর সমাক্ষরেখার পার্থক্যে রৈখিক দূরত্ব হবে—
(ক) 109 কিমি
(খ) 111 কিমি
(গ) 112 কিমি
(ঘ) 113 কিমি
উত্তর: (খ) 111 কিমি ✓
১৪। রাতে কর্কটক্রান্তিরেখায় ধ্রুবতারার উন্নতিকোণ হয়—
(ক) 0°
(খ) 23½°
(গ) 66½°
(ঘ) 90°
উত্তর: (খ) 23½° ✓
১৫। নিরক্ষরেখার উত্তরে অবস্থিত যে-কোনো স্থানের অক্ষাংশকে বলে—
(ক) নিম্ন অক্ষাংশ
(খ) উচ্চ অক্ষাংশ
(গ) উত্তর অক্ষাংশ
(ঘ) মধ্য অক্ষাংশ
উত্তর: (গ) উত্তর অক্ষাংশ ✓
১৬। একই অক্ষাংশবিশিষ্ট স্থানগুলিকে যে রেখার মাধ্যমে যোগ করা হয়, সেটি হল—
(ক) দ্রাঘিমারেখা
(খ) মূলমধ্যরেখা
(গ) অক্ষরেখা
(ঘ) বিষুবরেখা
উত্তর: (গ) অক্ষরেখা ✓
১৭। নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলে—
(ক) দ্রাঘিমা
(খ) অক্ষাংশ
(গ) প্রতিপাদ স্থান
(ঘ) স্থানবিন্দু
উত্তর: (খ) অক্ষাংশ ✓
১৮। নিরক্ষরেখায় ধ্রুবতারাকে দেখা যায়—
(ক) দিগন্তরেখায়
(খ) মাথার ওপর
(গ) পূর্ব আকাশে
(ঘ) পশ্চিম আকাশে
উত্তর: (ক) দিগন্তরেখায় ✓
১৯। দিন ও রাতের মধ্যে উন্নতার প্রসর সর্বাপেক্ষা কম যে অক্ষরেখা বরাবর, তা হল—
(ক) নিরক্ষরেখা
(খ) কর্কটক্রান্তিরেখা
(গ) মকরক্রান্তিরেখা
(ঘ) সুমেরুবৃত্তরেখা
উত্তর: (ক) নিরক্ষরেখা ✓
২০। দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মির লম্বভাবে পড়ার শেষ সীমা—
(ক) নিরক্ষরেখা
(খ) কর্কটক্রান্তিরেখা
(গ) কুমেরুবৃত্তরেখা
(ঘ) মকরক্রান্তিরেখা
উত্তর: (ঘ) মকরক্রান্তিরেখা ✓
২১। পৃথিবীর কেন্দ্র থেকে কলকাতার কৌণিক দূরত্ব—
(ক) 22°30′ উ.
(খ) 23°30′ উ.
(গ) 60° উ.
(ঘ) 66°30′ উ.
উত্তর: (ख) 23°30′ উ. ✓
২২। পৃথিবীর কেন্দ্র নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে—
(ক) 60°
(খ) 90°
(গ) 0°
(ঘ) 22°30′
উত্তর: (গ) 0° ✓
২৩। কলকাতা ও ঢাকার প্রমাণ সময়ের পার্থক্য—
(ক) 20 মিনিট
(খ) 30 মিনিট
(গ) 40 মিনিট
(ঘ) 50 মিনিট
উত্তর: (খ) 30 মিনিট ✓
২৪। 180° দ্রাঘিমারেখার ওপর অবস্থিত কোনো স্থানের প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হবে—
(ক) 180° পূর্ব
(খ) 180° পশ্চিম
(গ) 0°
(ঘ) 90° পশ্চিম
উত্তর: (গ) 0° ✓
২৫। প্রতি 1° দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য হয়—
(ক) 4 মিনিট
(খ) 5 মিনিট
(গ) 6 মিনিট
(ঘ) 10 মিনিট
উত্তর: (ক) 4 মিনিট ✓
২৬। দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান—
(ক) 90°
(খ) 100°
(গ) 180°
(ঘ) 360°
উত্তর: (গ) 180° ✓
২৭। ভারতের প্রমাণ সময় যে দ্রাঘিমাটির সাহায্যে নির্ধারণ করা হয়, সেটি হল—
(ক) 80° পূর্ব
(খ) 82° পূর্ব
(গ) 82°30′ পূর্ব
(ঘ) 88°30′ পূর্ব
উত্তর: (গ) 82°30′ পূর্ব ✓
২৮। নিরক্ষরেখায় 1° অন্তর দুটি দ্রাঘিমারেখার রৈখিক ব্যবধান—
(ক) 110.3 কিমি
(খ) 111.3 কিমি
(গ) 113.3 কিমি
(ঘ) 114.3 কিমি
উত্তর: (খ) 111.3 কিমি ✓
২৯। পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয়ে প্রথম অক্ষরেখা ও দ্রাঘিমারেখা ব্যবহার করেন—
(ক) প্লেটো
(খ) টলেমি
(গ) এরাটোসথেনিস
(ঘ) অ্যারিস্টটল
উত্তর: (গ) এরাটোসথেনিস ✓
৩০। মূলমধ্যরেখার মান—
(ক) 0°
(খ) 23½°
(গ) 66½°
(ঘ) 90°
উত্তর: (ক) 0° ✓
৩১। রাশিয়ায় সময় অঞ্চলের সংখ্যা—
(ক) 11 টি
(খ) 9 টি
(গ) 15 টি
(ঘ) 10 টি
উত্তর: (ক) 11 টি ✓
৩২। গ্রিনিচের সময় নির্দেশকারী যন্ত্রের নাম—
(ক) ক্রোনোমিটার
(খ) অ্যানিমোমিটার
(গ) সেক্সট্যান্ট
(ঘ) থার্মোমিটার
উত্তর: (ক) ক্রোনোমিটার ✓
৩৩। আমেরিকা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সময় অঞ্চলের সংখ্যা—
(ক) 6টি
(খ) 7টি
(গ) 8টি
(ঘ) 4টি
উত্তর: (ঘ) 4টি ✓
৩৪। আন্তর্জাতিক তারিখরেখা অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে বাঁকানো হয়েছে—
(ক) 11° পূর্বে
(খ) 11° পশ্চিমে
(গ) 7° পূর্বে
(ঘ) 7° পশ্চিমে
উত্তর: (ঘ) 7° পশ্চিমে ✓
৩৫। ভারতে প্রমাণ দ্রাঘিমার সংখ্যা—
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি
উত্তর: (ক) একটি ✓
৩৬। পূর্ব গোলার্ধ থেকে আন্তর্জাতিক তারিখরেখা পেরিয়ে পশ্চিম গোলার্ধে গেলে সময়—
(ক) 24 ঘণ্টা কমবে
(খ) 48 ঘণ্টা কমবে
(গ) 12 ঘণ্টা কমবে
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) 24 ঘণ্টা কমবে ✓
৩৭। মেরুবিন্দুতে দুটি দ্রাঘিমারেখার রৈখিক দূরত্ব—
(ক) 11.2 কিমি
(খ) 1.1 কিমি
(গ) 0.25 কিমি
(ঘ) 0 কিমি
উত্তর: (ঘ) 0 কিমি ✓
৩৮। সুমেরুবিন্দু থেকে কুমেরুবিন্দু পর্যন্ত প্রধান রেখার নাম—
(ক) নিরক্ষরেখা
(খ) কর্কটক্রান্তিরেখা
(গ) মেরুবৃত্ত
(ঘ) মূলমধ্যরেখা
উত্তর: (ঘ) মূলমধ্যরেখা ✓
৩৯। 45° উত্তর অক্ষরেখায় অবস্থিত স্থানের প্রতিপাদ স্থানের অক্ষাংশ—
(ক) 180°
(খ) 0°
(গ) 45°30′ পশ্চিম
(ঘ) 45° দক্ষিণ
উত্তর: (ঘ) 45° দক্ষিণ ✓
৪০। কোনো স্থানের দ্রাঘিমা নির্ণয় করার জন্য যে রেখার সাহায্য নেওয়া হয়, সেটি হল—
(ক) মূলমধ্যরেখা
(খ) নিরক্ষরেখা
(গ) 180° দ্রাঘিমারেখা
(ঘ) কোনোটাই নয়
উত্তর: (ক) মূলমধ্যরেখা ✓
৪১। দুপুর 12 টাকে প্রকাশ করা হয়—
(ক) 12 PM হিসেবে
(খ) 12 AM হিসেবে
(গ) 12 Noon হিসেবে
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) 12 Noon হিসেবে ✓
৪২। আন্তর্জাতিক তারিখরেখা প্রসারিত হয়েছে—
(ক) প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে
(খ) ভারত মহাসাগরের ওপর দিয়ে
(গ) আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে ✓
৪৩। পরস্পর দুটি দ্রাঘিমারেখার মধ্যে দূরত্ব সর্বাধিক হয়—
(ক) নিরক্ষীয় অঞ্চলে
(খ) ক্রান্তীয় অঞ্চলে
(গ) মেরুবৃত্তীয় অঞ্চলে
(ঘ) মেরু অঞ্চলে
উত্তর: (ক) নিরক্ষীয় অঞ্চলে ✓
৪৪। কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয়—
(ক) অক্ষরেখার সাহায্যে
(খ) দ্রাঘিমারেখার সাহায্যে
(গ) অক্ষরেখা ও দ্রাঘিমারেখার সাহায্যে
(ঘ) মূলমধ্যরেখার সাহায্যে
উত্তর: (গ) অক্ষরেখা ও দ্রাঘিমারেখার সাহায্যে ✓
৪৫। কলকাতা ও প্রয়াগরাজের স্থানীয় সময়ের পার্থক্য হল—
(ক) 16 মিনিট
(খ) 20 মিনিট
(গ) 24 মিনিট
(ঘ) 28 মিনিট
উত্তর: (গ) 24 মিনিট ✓
