দশম শ্রেণি বায়ুমণ্ডল MCQ প্রশ্ন উত্তর | Class 10 Bayumondol MCQ

১। বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হল— (ক) ওজোন (খ) লবণ কণা (গ) শিশির (ঘ) মেঘ। উত্তরঃ (খ) লবণ কণা ✓


২। ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের বিস্তার প্রায়— (ক) 100 কিমি (খ) 1,000 কিমি (গ) 5,000 কিমি (ঘ) 10,000 কিমি। উত্তরঃ (ঘ) 10,000 কিমি ✓


৩। আকাশ নীল দেখায়, কারণ বায়ুমণ্ডলে আছে— (ক) ওজোন (খ) অক্সিজেন (গ) নাইট্রোজেন (ঘ) ধূলিকণা। উত্তরঃ (ঘ) ধূলিকণা ✓


৪। বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মধ্যে সর্বাধিক পরিমাণে রয়েছে— (ক) নাইট্রোজেন (খ) অক্সিজেন (গ) কার্বন ডাইঅক্সাইড (ঘ) ওজোন। উত্তরঃ (ক) নাইট্রোজেন ✓


৫। বায়ুমণ্ডলের গ্যাসগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ নিষ্ক্রিয় গ্যাস হল— (ক) নাইট্রোজেন (খ) অক্সিজেন (গ) নিয়ন (ঘ) হিলিয়াম। উত্তরঃ (ঘ) হিলিয়াম  ✓


৬। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা— (ক) 78.08 (খ) 20.9 (গ) 0.2 (ঘ) 0.03 ভাগ। উত্তরঃ (ক) 78.08 ✓


৭। বায়ুমণ্ডলে O₂-এর পরিমাণ— (ক) 20.9% (খ) 20.27% (গ) 20.60% (ঘ) 22.5%। উত্তরঃ (ক) 20.9% ✓


৮। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ— (ক) 78.6% (খ) 20.9% (গ) 0.033% (ঘ) 0.3%। উত্তরঃ (গ) 0.033% ✓


৯। বায়ুতে ভাসমান কঠিন ও তরল বস্তুকণাকে (ধুলো, বালি, জলকণা) বলা হয়— (ক) SPM (খ) PSM (গ) MSP (ঘ) PPM। উত্তরঃ (ক) SPM ✓


১০। বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায়, সেই স্তরটি হল— (ক) স্ট্র্যাটোস্ফিয়ার (খ) মেসোস্ফিয়ার (গ) ট্রপোস্ফিয়ার (ঘ) আয়নোস্ফিয়ার। উত্তরঃ (গ) ট্রপোস্ফিয়ার ✓


১১। বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রভা তৈরি হয়, তা হল— (ক) মেসোস্ফিয়ার (খ) আয়নোস্ফিয়ার (গ) ট্রপোস্ফিয়ার (ঘ) স্ট্র্যাটোস্ফিয়ার। উত্তরঃ (খ) আয়নোস্ফিয়ার ✓


১২। বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক, সেটি হল— (ক) ম্যাগনেটোস্ফিয়ার (খ) ট্রপোস্ফিয়ার (গ) স্ট্র্যাটোস্ফিয়ার (ঘ) মেসোস্ফিয়ার। উত্তরঃ (গ) স্ট্র্যাটোস্ফিয়ার ✓


১৩। বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গ (রেডিয়ো তরঙ্গ) প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, সেটির নাম— (ক) আয়নোস্ফিয়ার (খ) এক্সোস্ফিয়ার (গ) ম্যাগনেটোস্ফিয়ার (ঘ) স্ট্র্যাটোস্ফিয়ার। উত্তরঃ (ক) আয়নোস্ফিয়ার ✓


১৪। যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয়, তা হল— (ক) ট্রপোস্ফিয়ার (খ) স্ট্র্যাটোস্ফিয়ার (গ) মেসোস্ফিয়ার (ঘ) আয়নোস্ফিয়ার। উত্তরঃ (খ) স্ট্র্যাটোস্ফিয়ার ✓


১৫। বায়ুমণ্ডলের সর্বশেষ ঊর্ধ্বতম স্তর হল— (ক) আয়নোস্ফিয়ার (খ) এক্সোস্ফিয়ার (গ) থার্মোস্ফিয়ার (ঘ) ম্যাগনেটোস্ফিয়ার। উত্তরঃ (ঘ) ম্যাগনেটোস্ফিয়ার ✓


১৬। বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল— (ক) স্ট্র্যাটোস্ফিয়ার (খ) মেসোস্ফিয়ার (গ) ট্রপোস্ফিয়ার (ঘ) থার্মোস্ফিয়ার। উত্তরঃ (খ) মেসোস্ফিয়ার ✓


১৭। মৌক্তিক বা শুক্তি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায়, তা হল— (ক) থার্মোস্ফিয়ার (খ) মেসোস্ফিয়ার (গ) স্ট্র্যাটোস্ফিয়ার (ঘ) ট্রপোস্ফিয়ার। উত্তরঃ (গ) স্ট্র্যাটোস্ফিয়ার ✓


১৮। নৈশদ্যুতি মেঘ পরিলক্ষিত হয়— (ক) ট্রপোস্ফিয়ার (খ) স্ট্র্যাটোস্ফিয়ার (গ) মেসোস্ফিয়ার (ঘ) আয়নোস্ফিয়ার। উত্তরঃ (গ) মেসোস্ফিয়ার ✓


১৯। ওজোন স্তর ধ্বংসকারী গ্যাস হল— (ক) CFC (খ) CO₂ (গ) N₂ (ঘ) S₂। উত্তরঃ (ক) CFC ✓


২০। ক্ষুব্ধমণ্ডল হল— (ক) ট্রপোস্ফিয়ার (খ) স্ট্র্যাটোস্ফিয়ার (গ) মেসোস্ফিয়ার (ঘ) থার্মোস্ফিয়ার। উত্তরঃ (ক) ট্রপোস্ফিয়ার ✓


২১। বৈপরীত্য উত্তাপ লক্ষ করা যায় বায়ুমণ্ডলের— (ক) আয়নোস্ফিয়ার (খ) ট্রপোস্ফিয়ার (গ) স্ট্র্যাটোস্ফিয়ার (ঘ) মেসোস্ফিয়ার স্তরে। উত্তরঃ (গ) স্ট্র্যাটোস্ফিয়ার ✓


২২। বিষমমণ্ডলের অন্তর্ভুক্ত স্তরটি হল— (ক) ট্রপোস্ফিয়ার (খ) মেসোস্ফিয়ার (গ) পারমাণবিক অক্সিজেন স্তর (ঘ) স্ট্র্যাটোস্ফিয়ার। উত্তরঃ (গ) পারমাণবিক অক্সিজেন স্তর ✓


২৩। হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের সীমারেখা হল— (ক) ট্রপোপজ (খ) টার্বোপজ (গ) স্ট্র্যাটোপজ (ঘ) মেসোপজ। উত্তরঃ (খ) টার্বোপজ ✓


২৪। স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি বা ল্যাপস রেট দেখা যায়— (ক) স্ট্র্যাটোস্ফিয়ারে (খ) ট্রপোস্ফিয়ারে (গ) মেসোস্ফিয়ারে (ঘ) আয়নোস্ফিয়ারে। উত্তরঃ (খ) ট্রপোস্ফিয়ারে ✓


২৫। ১৮৪০ সালে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন— (ক) স্কোনবিন (খ) এইচ বুশন (গ) সি ফেব্রি (ঘ) জে এল সোরেট। উত্তরঃ (ক) স্কোনবিন ✓


২৬। বিষমমণ্ডলের নিম্নতম স্তরটি হল— (ক) হাইড্রোজেন (খ) হিলিয়াম (গ) পারমাণবিক অক্সিজেন (ঘ) আণবিক নাইট্রোজেন। উত্তরঃ (ঘ) আণবিক নাইট্রোজেন ✓


২৭। কোন্ স্তরে প্রোটন ও ইলেকট্রনের স্থায়ী চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হয়েছে?— (ক) ট্রপোস্ফিয়ারে (খ) এক্সোস্ফিয়ারে (গ) ম্যাগনেটোস্ফিয়ারে (ঘ) স্ট্র্যাটোস্ফিয়ারে। উত্তরঃ (গ) ম্যাগনেটোস্ফিয়ারে ✓


২৮। আন্টার্কটিকার ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে 'মৌক্তিক মেঘ' দেখা যায়— (ক) শীতকালে (খ) গ্রীষ্মকালে (গ) বর্ষাকালে (ঘ) শরৎকালে। উত্তরঃ (ক) শীতকালে ✓


২৯। ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম— (ক) মেরু অঞ্চলে (খ) উপক্রান্তীয় অঞ্চলে (গ) নিরক্ষীয় অঞ্চলে (ঘ) উপমেরু অঞ্চলে। উত্তরঃ (গ) নিরক্ষীয় অঞ্চলে ✓


৩০। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় প্রদত্ত কোন্ স্তরে?— (ক) আয়নোস্ফিয়ার (খ) স্ট্র্যাটোস্ফিয়ার (গ) মেসোস্ফিয়ার (ঘ) এক্সোস্ফিয়ার। উত্তরঃ (গ) মেসোস্ফিয়ার ✓


৩১। আয়নোস্ফিয়ারের 'অ্যাপলটন স্তর' নামে পরিচিত— (ক) D স্তর (খ) E স্তর (গ) F স্তর (ঘ) H স্তর। উত্তরঃ (গ) F স্তর ✓


৩২। ওজোন গহ্বর যেখানে সৃষ্টি হয় সেখানে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোনের ঘনত্ব থাকে— (ক) 220 DU-এর কম (খ) 220 DU (গ) 200 DU-এর কম (ঘ) 200 DU। উত্তরঃ (গ) 200 DU-এর কম  ✓


৩৩। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস হল— (ক) ৫ জুন (খ) ১১ জুলাই (গ) ২৩ আগস্ট (ঘ) ১৬ সেপ্টেম্বর। উত্তরঃ (ঘ) ১৬ সেপ্টেম্বর ✓


৩৪। বৈপরীত্য উত্তাপ দেখা যায়— (ক) সমভূমিতে (খ) মালভূমিতে (গ) পার্বত্য উপত্যকায় (ঘ) পর্বতের চূড়ায়। উত্তরঃ (গ) পার্বত্য উপত্যকায় ✓


৩৫। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাসটি হল— (ক) মিথেন (খ) CFC (গ) CO₂ (ঘ) CO। উত্তরঃ (গ) CO₂ ✓


৩৬। বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ুটি হল— (ক) ক্যাটাবেটিক (খ) অ্যানাবেটিক (গ) উষ্ণ বায়ু (ঘ) শীতল বায়ু। উত্তরঃ (ক) ক্যাটাবেটিক ✓


৩৭। বার্ষিক উষ্ণতার প্রসর সর্বাধিক হয়— (ক) মরু জলবায়ুতে (খ) মৌসুমি জলবায়ুতে (গ) তুন্দ্রা জলবায়ুতে (ঘ) নিরক্ষীয় জলবায়ুতে। উত্তরঃ (ক) মরু জলবায়ুতে ✓


৩৮। যে পদ্ধতিতে বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে প্রবাহিত হয়ে কোনো স্থানকে উত্তপ্ত করে, তা হল— (ক) বিকিরণ (খ) তাপ শোষণ (গ) পরিচলন (ঘ) অ্যাডভেকশন। উত্তরঃ (ঘ) অ্যাডভেকশন ✓


৩৯। নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে প্রতি ১° অক্ষাংশের তফাতে উষ্ণতা কমতে থাকে— (ক) 0.28°C (খ) 0.32°C (গ) 0.24°C (ঘ) 0.14°C হারে। উত্তরঃ (ক) 0.28°C  ✓


৪০। সমগ্র সৌরশক্তির মধ্যে কার্যকরী সৌরশক্তি হল— (ক) 60% (খ) 66% (গ) 56% (ঘ) 76%। উত্তরঃ (খ) 66% ✓


৪১। সূর্যকিরণের যে অংশ পৃথিবীকে উত্তপ্ত করতে কাজে লাগে না অর্থাৎ তা বিকিরিত হয়ে ফেরত যায়, তাকে বলে— (ক) ইনসোলেশন (খ) বৈপরীত্য উত্তাপ (গ) অ্যালবেডো (ঘ) পার্থিব বিকিরণ। উত্তরঃ (গ) অ্যালবেডো ✓


৪২। মানচিত্রে সমান উষ্ণতা নির্দেশক কাল্পনিক রেখাকে বলে— (ক) সমোন্নতি রেখা (খ) সমউষ্ণরেখা (গ) সমপ্রেষ রেখা (ঘ) সমবর্ষণ রেখা। উত্তরঃ (খ) সমউষ্ণরেখা ✓


৪৩। এল নিনো ও লা নিনা পরস্পর — অবস্থা। (ক) বিপরীত (খ) একই (গ) সমকোণীয় (ঘ) সমান্তরাল। উত্তরঃ (ক) বিপরীত ✓


৪৪। এল নিনো দেখা যায়— (ক) আফ্রিকার পশ্চিম উপকূলে (খ) অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে (গ) দক্ষিণ আমেরিকার পেরু, ইকুয়েডরের পশ্চিম উপকূলে (ঘ) মাদাগাস্কার উপকূলে। উত্তরঃ (গ) দক্ষিণ আমেরিকার পেরু, ইকুয়েডরের পশ্চিম উপকূলে ✓


৪৫। 'গ্রিনহাউস এফেক্ট' কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন— (ক) জে ফুরিয়ার (খ) ফারমেন (গ) হ্যাডলি (ঘ) ডেভিস। উত্তরঃ (ক) জে ফুরিয়ার ✓


৪৬। পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পেরু ও ইকুয়েডর উপকূলে কখনো কখনো উষ্ণতা সাধারণ অবস্থার তুলনায় কম হওয়ার কারণ— (ক) জেট বায়ুপ্রবাহ (খ) লা নিনা (গ) এল নিনো (ঘ) লা নাদা। উত্তরঃ (খ) লা নিনা ✓


৪৭। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পাঠ নেওয়া হয় যে যন্ত্রে, তা হল— (ক) ব্যারোমিটার (খ) হাইগ্রোমিটার (গ) সিক্সের থার্মোমিটার (ঘ) অ্যানিমোমিটার। উত্তরঃ (গ) সিক্সের থার্মোমিটার ✓


৪৮। দিনের সর্বাধিক ইনসোলেশন লক্ষ করা যায়— (ক) খুব ভোরবেলায় (খ) রাতে (গ) মধ্যাহ্নে (ঘ) সন্ধ্যাবেলায়। উত্তরঃ (গ) মধ্যাহ্নে ✓


৪৯। অ্যালবেডো সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয়— (ক) মেঘ থেকে (খ) স্থলভাগ থেকে (গ) বায়ু থেকে (ঘ) জলভাগ থেকে। উত্তরঃ (ক) মেঘ থেকে ✓


৫০। এল নিনোর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় যে মরুভূমিতে, তা হল— (ক) থর (খ) সাহারা (গ) আটাকামা (ঘ) গোবি। উত্তরঃ (গ) আটাকামা ✓


৫১। দিনের মধ্যে সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয়— (ক) সন্ধ্যাবেলায় (খ) মধ্যরাতে (গ) ভোরবেলায় (ঘ) সকালবেলায়। উত্তরঃ (গ) ভোরবেলায় ✓


৫২। কোনো বস্তুগত মাধ্যম ছাড়া একটি পদার্থ থেকে অন্য পদার্থে তাপের সঞ্চালনের পদ্ধতিকে বলে— (ক) পরিবহণ (খ) পরিচলন (গ) বিকিরণ (ঘ) অ্যাডভেকশন। উত্তরঃ (গ) বিকিরণ ✓


৫৩। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে— (ক) চিনুক (খ) সিরোক্কো (গ) মিস্ট্রাল (ঘ) বোরা। উত্তরঃ (গ) মিস্ট্রাল ✓


৫৪। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়— (ক) সাইক্লোন (খ) টুইস্টার (গ) টাইফুন (ঘ) হ্যারিকেন। উত্তরঃ (খ) টুইস্টার ✓


৫৫। সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ হল প্রায়— (ক) 1013.25 (খ) 1003 (গ) 1030 (ঘ) 1023 মিলিবার। উত্তরঃ (ক) 1013.25 মিলিবার ✓


৫৬। যে বায়ুকে 'তুষার ভক্ষক' বলা হয়, তা হল— (ক) লু (খ) আঁধি (গ) চিনুক (ঘ) খামসিন। উত্তরঃ (গ) চিনুক ✓


৫৭। জাপান ও চিনসাগরে বিধ্বংসী ঝড়কে (ক্রান্তীয় ঘূর্ণিঝড়) বলা হয়— (ক) হ্যারিকেন (খ) সাইক্লোন (গ) টাইফুন (ঘ) উইলি উইলি। উত্তরঃ (গ) টাইফুন ✓


৫৮। আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে মিলিত দুই বায়ু হল— (ক) উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু ও দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু (খ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু (গ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু (ঘ) উত্তর-পূর্ব মেরু বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু। উত্তরঃ (খ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু ✓


৫৯। অশ্ব অক্ষাংশ অবস্থিত— (ক) নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে (খ) উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে (গ) মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ে (ঘ) মেরু উচ্চচাপ বলয়ে। উত্তরঃ (খ) উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে ✓


৬০। আল্পস পার্বত্য অঞ্চলে ও রাইন নদী উপত্যকার মধ্য দিয়ে যে উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু প্রবাহিত হয়, তার নাম হল— (ক) চিনুক (খ) সিরোক্কো (গ) ফন (ঘ) লু। উত্তরঃ (গ) ফন ✓


৬১। আয়ন বায়ুর আর এক নাম হল— (ক) বাণিজ্য বায়ু (খ) আকস্মিক বায়ু (গ) কালবৈশাখী (ঘ) মিস্ট্রাল। উত্তরঃ (ক) বাণিজ্য বায়ু ✓


৬২। যুগোশ্লাভিয়ার অ্যাড্রিয়াটিক উপকূলের শীতল স্থানীয় বায়ুকে বলে— (ক) বোরা (খ) মিস্ট্রাল (গ) সিরোক্কো (ঘ) হারমাট্রান। উত্তরঃ (ক) বোরা ✓


৬৩। মৌসুমি বায়ু একপ্রকার— (ক) স্থানীয় (খ) সাময়িক (গ) আকস্মিক (ঘ) নিয়ত বায়ু। উত্তরঃ (খ) সাময়িক ✓


৬৪। চিনুক হল— (ক) উষ্ণ স্থানীয় (খ) শীতল স্থানীয় (গ) আকস্মিক (ঘ) সাময়িক বায়ু। উত্তরঃ (ক) উষ্ণ স্থানীয় ✓


৬৫। ডোলড্রাম কোথায় অবস্থিত?— (ক) মকরীয় অঞ্চলে (খ) মেরু অঞ্চলে (গ) নিরক্ষীয় অঞ্চলে (ঘ) সুমেরু বৃত্তীয় অঞ্চলে। উত্তরঃ (গ) নিরক্ষীয় অঞ্চলে ✓


৬৬। ক্রান্তীয় ঘূর্ণবাত অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে— (ক) হ্যারিকেন (খ) ব্যাগুই (গ) টর্নেডো (ঘ) উইলি উইলি নামে পরিচিত। উত্তরঃ (ঘ) উইলি উইলি ✓


৬৭। উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থান করে— (ক) 60°–70° উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে (খ) 25°–35° উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে (গ) 10°–20° উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে (ঘ) 70°–80° উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে। উত্তরঃ (খ) 25°–35° উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে ✓


৬৮। মকরীয় উচ্চচাপ বলয় থেকে প্রবাহিত একটি বায়ু হল— (ক) উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু (খ) দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু (গ) উত্তর-পূর্ব আয়ন বায়ু (ঘ) উত্তর-পূর্ব মেরু বায়ু। উত্তরঃ (ক) উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু  ✓


৬৯। 'ITCZ' (নিরক্ষীয় নিম্নচাপ বলয়) দেখা যায়— (ক) হিমমণ্ডলে (খ) উষ্ণমণ্ডলে (গ) নাতিশীতোষ্ণ মণ্ডলে (ঘ) বারিমণ্ডলে। উত্তরঃ (খ) উষ্ণমণ্ডলে ✓


৭০। আমফান, রেমাল, ডানা হল এক ধরনের— (ক) ক্রান্তীয় ঘূর্ণবাত (খ) স্থানীয় বায়ু (গ) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত (ঘ) সাময়িক বায়ু। উত্তরঃ (ক) ক্রান্তীয় ঘূর্ণবাত ✓


৭১। যে যন্ত্রের সাহায্যে বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয়, সেটি হল— (ক) অ্যানিমোমিটার (খ) বাতপতাকা (গ) ব্যারোমিটার (ঘ) অ্যাটমোমিটার। উত্তরঃ (খ) বাতপতাকা ✓


৭২। ঠিক জোড়াটি নির্বাচন করো— (ক) সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল—বায়ুর ঘনত্ব বেশি (খ) নিরক্ষীয় অঞ্চল—বায়ুর ঘনত্ব বেশি (গ) কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল—বায়ুর ঘনত্ব কম (ঘ) সুমেরু অঞ্চল—বায়ুর ঘনত্ব কম। উত্তরঃ (গ) কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল—বায়ুর ঘনত্ব কম  ✓


৭৩। সারাবছর অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত দেখে তুমি কোন্ জলবায়ু শনাক্ত করবে?— (ক) আর্দ্র নিরক্ষীয় জলবায়ু (খ) ক্রান্তীয় মৌসুমি জলবায়ু (গ) মেরু জলবায়ু (ঘ) স্টেপ জলবায়ু। উত্তরঃ (ক) আর্দ্র নিরক্ষীয় জলবায়ু ✓


৭৪। বায়ুর আর্দ্রতামাপক যন্ত্র হল— (ক) হাইগ্রোমিটার (খ) রেনগজ (গ) অ্যানিমোমিটার (ঘ) ব্যারোমিটার। উত্তরঃ (ক) হাইগ্রোমিটার ✓


৭৫। বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে— (ক) নিরক্ষীয় (খ) মৌসুমি (গ) ভূমধ্যসাগরীয় (ঘ) স্টেপ জলবায়ু অঞ্চলে। উত্তরঃ (ক) নিরক্ষীয় ✓


৭৬। ঋতু পরিবর্তন দেখা যায় না— (ক) ক্রান্তীয় মৌসুমি (খ) নিরক্ষীয় (গ) উষ্ণ মরু (ঘ) চিনদেশীয় জলবায়ুতে। উত্তরঃ (খ) নিরক্ষীয় ✓


৭৭। দিনরাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায়— (ক) নিরক্ষীয় (খ) উষ্ণ মরু (গ) ক্রান্তীয় মৌসুমি (ঘ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। উত্তরঃ (খ) উষ্ণ মরু ✓


৭৮। আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় যখন সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয়— (ক) ভোরবেলায় (খ) সকালবেলায় (গ) সন্ধ্যাবেলায় (ঘ) বিকেলবেলায়। উত্তরঃ (ক) ভোরবেলায় ✓


৭৯। শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়— (ক) ক্রান্তীয় মৌসুমি (খ) ভূমধ্যসাগরীয় (গ) নিরক্ষীয় (ঘ) তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। উত্তরঃ (খ) ভূমধ্যসাগরীয় ✓


৮০। সারাবছর রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া থাকে— (ক) মৌসুমি (খ) ভূমধ্যসাগরীয় (গ) তুন্দ্রা (ঘ) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। উত্তরঃ (খ) ভূমধ্যসাগরীয়  ✓


৮১। জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হল— (ক) বাষ্পীভবন (খ) ঘনীভবন (গ) শিশিরাঙ্ক (ঘ) স্ফুটনাঙ্ক। উত্তরঃ (খ) ঘনীভবন ✓


৮২। বৃষ্টিপাত সবচেয়ে কম হয়— (ক) নিরক্ষীয় (খ) ভূমধ্যসাগরীয় (গ) তুন্দ্রা (ঘ) মৌসুমি জলবায়ু অঞ্চলে। উত্তরঃ (গ) তুন্দ্রা ✓

Previous Post
No Comment
Add Comment
comment url