পশ্চিমবঙ্গ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 9 ভূগোল

১। বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা—
(ক) 17 টি
(খ) 18 টি
(গ) 19 টি
(ঘ) 23 টি
উত্তর: (ঘ) 23 টি ✓

২। ভারতের অঙ্গরাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্তযুক্ত রাজ্য হল—
(ক) বিহার
(খ) ঝাড়খণ্ড
(গ) ওডিশা
(ঘ) অসম
উত্তর: (খ) ঝাড়খণ্ড ✓

৩। পশ্চিমবঙ্গের উত্তর দিকের একটি রাজ্য হল—
(ক) সিকিম
(খ) ত্রিপুরা
(গ) বিহার
(ঘ) ওডিশা
উত্তর: (ক) সিকিম ✓

৪। পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত হয়—
(ক) 1951 সালে
(খ) 1947 সালে
(গ) 1949 সালে
(ঘ) 1956 সালে
উত্তর: (খ) 1947 সালে ✓

৫। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী দেশের সংখ্যা—
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
উত্তর: (খ) ৩টি ✓

৬। পূর্বতন ফরাসি উপনিবেশ চন্দননগর পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়—
(ক) 1956 সালে
(খ) 1968 সালে
(গ) 1954 সালে
(ঘ) 1952 সালে
উত্তর: (গ) 1954 সালে ✓

৭। কোচবিহার পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়—
(ক) 1950 সালে
(খ) 1952 সালে
(গ) 1954 সালে
(ঘ) 1947 সালে
উত্তর: (ক) 1950 সালে ✓

৮। পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত রাজ্যটি হল—
(ক) বিহার
(খ) অরুণাচল প্রদেশ
(গ) ওডিশা
(ঘ) ঝাড়খণ্ড
উত্তর: (গ) ওডিশা ✓

৯। পশ্চিমবঙ্গের উত্তর সীমার অক্ষাংশ হল—
(ক) 28°2′ উত্তর
(খ) 27°10′ উত্তর
(গ) 21°30′ উত্তর
(ঘ) 20°30′ উত্তর
উত্তর: (খ) 27°10′ উত্তর ✓

১০। পশ্চিমবঙ্গের দক্ষিণ সীমার অক্ষাংশ হল—
(ক) 21°38′ উত্তর
(খ) 21°22′ উত্তর
(গ) 27°10′ উত্তর
(ঘ) 27°5′ উত্তর
উত্তর: (ক) 21°38′ উত্তর ✓

১১। পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগের জেলার সংখ্যা হল—
(ক) 7 টি
(খ) 8 টি
(গ) 4 টি
(ঘ) 5 টি
উত্তর: (ঘ) 5টি ✓

১২। পশ্চিমবঙ্গের পূর্ব-পশ্চিমে সর্বাধিক বিস্তার প্রায়—
(ক) 650 কিলোমিটার
(খ) 610 কিলোমিটার
(গ) 325 কিলোমিটার
(ঘ) 395 কিলোমিটার
উত্তর: (গ) 325 কিলোমিটার ✓

১৩। পশ্চিমবঙ্গের নবীনতম ভূখণ্ড হল—
(ক) লোথিয়ান দ্বীপ
(খ) ডালহৌসি দ্বীপ
(গ) পূর্বাশা দ্বীপ
(ঘ) কোনোটাই নয়
উত্তর: (গ) পূর্বাশা দ্বীপ ✓

১৪। সিকিমের প্রধান নদী—
(ক) কালিগণ্ডক
(খ) মানস
(গ) তিস্তা
(ঘ) কোশী
উত্তর: (গ) তিস্তা ✓

১৫। ভুটানের দীর্ঘতম নদী—
(ক) কালিগণ্ডক
(খ) কোশী
(গ) মানস
(ঘ) ডিবং
উত্তর: (গ) মানস ✓

১৬। SAARC-এর সদরদপ্তর অবস্থিত—
(ক) ঢাকায়
(খ) থিম্পুতে
(গ) কাঠমান্ডুতে
(ঘ) গ্যাংটকে
উত্তর: (গ) কাঠমান্ডুতে ✓

১৭। বেঙ্গল প্রেসিডেন্সি বিভাগ গঠিত হয়—
(ক) 1757 সালে
(খ) 1765 সালে
(গ) 1810 সালে
(ঘ) 1947 সালে
উত্তর: (খ) 1765 সালে ✓

১৮। পশ্চিমবঙ্গের কোন্ জেলাকে চিকেনস নেক্ বলা হয়?
(ক) মালদহ
(খ) উত্তর দিনাজপুর
(গ) দক্ষিণ দিনাজপুর
(ঘ) নদিয়া
উত্তর: (খ) উত্তর দিনাজপুর ✓

১৯। ভাগীরথী-হুগলি নদীর পূর্বদিকে (বামদিকের) নদী হল—
(ক) জলঙ্গী
(খ) দামোদর
(গ) অজয়
(ঘ) ব্রাহ্মণী
উত্তর: (ক) জলঙ্গী ✓

২০। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফুর উচ্চতা—
(ক) 3543 মিটার
(খ) 3596 মিটার
(গ) 3630 মিটার
(ঘ) 3700 মিটার
উত্তর: (গ) 3630 মিটার ✓

২১। সিংগালিলা পর্বতের একটি অন্যতম শৃঙ্গ হল—
(ক) ফালুট
(খ) টাইগার হিল
(গ) চিত্রকূট
(ঘ) দোদাবেতা
উত্তর: (ক) ফালুট ✓

২২। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একটি অন্যতম পাহাড়ের নাম হল—
(ক) রাজমহল
(খ) ডাউহিল
(গ) বাঘমুন্ডি
(ঘ) চিত্রকূট
উত্তর: (গ) বাঘমুন্ডি ✓

২৩। মামা-ভাগনে পাহাড় রয়েছে—
(ক) বাঁকুড়া জেলায়
(খ) বীরভূম জেলায়
(গ) জলপাইগুড়ি জেলায়
(ঘ) দার্জিলিং জেলায়
উত্তর: (খ) বীরভূম জেলায় ✓

২৪। নদিয়ার কৃষ্ণনগরের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে—
(ক) ০° অক্ষরেখা
(খ) 23½° উত্তর অক্ষরেখা
(গ) 23½° দক্ষিণ অক্ষরেখা
(ঘ) 30° উত্তর অক্ষরেখা
উত্তর: (খ) 23½° উত্তর অক্ষরেখা ✓

২৫। মালদহ জেলার মহানন্দা নদীর দক্ষিণের নবীন ভূভাগকে বলে—
(ক) দিয়ারা
(খ) বরেন্দ্রভূমি
(গ) তাল
(ঘ) ডুয়ার্স
উত্তর: (ক) দিয়ারা ✓

২৬। পুরুলিয়া উচ্চভূমিতে রয়েছে—
(ক) অযোধ্যা পাহাড়
(খ) শুশুনিয়া পাহাড়
(গ) মামা-ভাগনে পাহাড়
(ঘ) মনিরত্ন পাহাড়
উত্তর: (ক) অযোধ্যা পাহাড় ✓

২৭। বিহারীনাথ পাহাড় অবস্থিত—
(ক) বাঁকুড়া জেলায়
(খ) বীরভূম জেলায়
(গ) মালদা জেলায়
(ঘ) হুগলি জেলায়
উত্তর: (ক) বাঁকুড়া জেলায় ✓

২৮। পশ্চিমবঙ্গের যে জেলায় বালিয়াড়ি দেখা যায়, তা হল—
(ক) পুরুলিয়া
(খ) বাঁকুড়া
(গ) বীরভূম
(ঘ) পূর্ব মেদিনীপুর
উত্তর: (ঘ) পূর্ব মেদিনীপুর ✓

২৯। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সবচেয়ে উঁচু পাহাড় হল—
(ক) শুশুনিয়া
(খ) বিহারীনাথ
(গ) অযোধ্যা
(ঘ) বাগমুন্ডি
উত্তর: (গ) অযোধ্যা✓

৩০। পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমির প্রাচীন পলিগঠিত উচ্চভূমি অঞ্চলটিকে বলে—
(ক) তরাই
(খ) দিয়ারা
(গ) বরেন্দ্রভূমি
(ঘ) ডুয়ার্স
উত্তর: (গ) বরেন্দ্রভূমি ✓

৩১। রাঢ় অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদীর নাম হল—
(ক) মাতলা
(খ) তিস্তা
(গ) দামোদর
(ঘ) চূর্ণি
উত্তর: (গ) দামোদর ✓

৩২। পশ্চিমবঙ্গের একটি বরফগলা জলে পুষ্ট নদীর নাম হল—
(ক) গঙ্গা
(খ) সপ্তমুখী
(গ) মাতলা
(ঘ) কংসাবতী
উত্তর: (ক) গঙ্গা ✓

৩৩। কোন্ নদীর উপনদী বরাকর?—
(ক) গঙ্গা
(খ) মহানদী
(গ) দামোদর
(ঘ) তিস্তা
উত্তর: (গ) দামোদর ✓

৩৪। উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হল—
(ক) তিস্তা
(খ) তোর্সা
(গ) বালাসন
(ঘ) জলঢাকা
উত্তর: (ক) তিস্তা ✓

৩৫। জলঢাকা নদীর একটি উপনদী হল—
(ক) রিলি
(খ) সেবক
(গ) ডায়না
(ঘ) বালাসন
উত্তর: (গ) ডায়না ✓

৩৬। জোয়ারের জলে পুষ্ট একটি নদী হল—
(ক) তোর্সা
(খ) অজয়
(গ) গোসাবা
(ঘ) জলঙ্গি
উত্তর: (গ) গোসাবা ✓

৩৭। জোয়ারভাটা দেখা যায় এমন একটি নদী হল—
(ক) হাড়িয়াভাঙা
(খ) তোর্সা
(গ) রঙ্গিত
(ঘ) দ্বারকেশ্বর
উত্তর: (ক) হাড়িয়াভাঙা ✓

৩৮। একটি নিত্যবহ নদী হল—
(ক) রূপনারায়ণ
(খ) ইছামতী
(গ) তিস্তা
(ঘ) সুবর্ণরেখা
উত্তর: (গ) তিস্তা ✓

৩৯। পশ্চিমবঙ্গ-অসম সীমান্ত দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছে, সেটি হল—
(ক) রায়ডাক
(খ) সংকোশ
(গ) কালজানি
(ঘ) তিস্তা
উত্তর: (খ) সংকোশ ✓

৪০। সুন্দরবন অঞ্চলের একটি নদী হল—
(ক) তিস্তা
(খ) মাতলা
(গ) দামোদর
(ঘ) অজয়
উত্তর: (খ) মাতলা ✓

৪১। ভাগীরথীর বামতীরের একটি উপনদী হল—
(ক) অজয়
(খ) ময়ূরাক্ষী
(গ) জলঙ্গী
(ঘ) দামোদর
উত্তর: (গ) জলঙ্গী ✓

৪২। কোন্ নদী দার্জিলিং পার্বত্য অঞ্চলটিকে দুটি ভাগে ভাগ করেছে?—
(ক) তোর্সা
(খ) তিস্তা
(গ) মহানন্দা
(ঘ) জলঢাকা
উত্তর: (খ) তিস্তা ✓

৪৩। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচখাল হল—
(ক) দামোদর খাল
(খ) হিজলি খাল
(গ) মেদিনীপুর খাল
(ঘ) ইডেন খাল
উত্তর: (গ)মেদিনীপুর খাল ✓

৪৪। পশ্চিমবঙ্গে পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে কোন্ জেলায়?—
(ক) দার্জিলিং
(খ) পুরুলিয়া
(গ) বাঁকুড়া
(ঘ) বীরভূম
উত্তর: (খ) পুরুলিয়া ✓

৪৫। পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভৌমজল নিষ্কাশন বা ব্যবহারের ফলে যে রোগের সৃষ্টি হয়, তা হল—
(ক) মিনামাটা
(খ) বার্ড ফ্লু
(গ) আর্সেনিকোসিস
(ঘ) ইটাই ইটাই
উত্তর: (গ) আর্সেনিকোসিস ✓

৪৬। পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয়—
(ক) দিঘা উপকূলে
(খ) উত্তরের পার্বত্য অঞ্চলে
(গ) পশ্চিমের মালভূমি অঞ্চলে
(ঘ) সুন্দরবন অঞ্চলে
উত্তর: (খ) উত্তরের পার্বত্য অঞ্চলে ✓

৪৭। পশ্চিমবঙ্গের শীতলতম জেলা—
(ক) কোচবিহার
(খ) দার্জিলিং
(গ) পুরুলিয়া
(ঘ) নদিয়া
উত্তর: (খ) দার্জিলিং ✓

৪৮। মানুষের শরীর ও মনের ওপর খুব বেশি প্রভাব ফেলে—
(ক) জোয়ারভাটা
(খ) ঋতুপরিবর্তন
(গ) সূর্যের দৈনিক আপাতগতি
(ঘ) দিনরাত্রির হ্রাসবৃদ্ধি
উত্তর: (খ) ঋতুপরিবর্তন ✓

৪৯। প্রধানত যে বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়, সেটি হল—
(ক) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
(খ) দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু
(গ) উত্তর-পশ্চিম মৌসুমি বায়ু
(ঘ) উত্তর-পূর্ব মৌসুমি বায়ু
উত্তর: (ক) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ✓

৫০। কালবৈশাখী ঝড়ের অন্য নাম—
(ক) নরওয়েস্টার
(খ) টর্নেডো
(গ) আম্রবৃষ্টি
(ঘ) মৌসুমি বিস্ফোরণ
উত্তর: (ক) নরওয়েস্টার ✓

৫১। দিঘার জলবায়ু—
(ক) প্রচণ্ড উষ্ণ-আর্দ্র
(খ) চরমভাবাপন্ন
(গ) সমভাবাপন্ন
(ঘ) অত্যন্ত শীতল ও শুষ্ক
উত্তর: (গ) সমভাবাপন্ন ✓

৫২। আশ্বিনের ঝড় দেখা যায়—
(ক) শীতকালে
(খ) গ্রীষ্মকালে
(গ) বর্ষাকালে
(ঘ) শরৎকালে
উত্তর: (ঘ) শরৎকালে ✓

৫৩। পার্বত্য অঞ্চলের মাটিতে ভালো জন্মায়—
(ক) জাম
(খ) কাঁঠাল
(গ) আতা
(ঘ) কমলালেবু
উত্তর: (ঘ) কমলালেবু ✓

৫৪। খাদার নামে পরিচিত—
(ক) নতুন পলি
(খ) পুরোনো পলি
(গ) ল্যাটেরাইট মাটি
(ঘ) পডসল মাটি
উত্তর: (ক) নতুন পলি ✓

৫৫। পডসল মাটি দেখা যায় পশ্চিমবঙ্গের—
(ক) পার্বত্য অঞ্চলে
(খ) মালভূমি অঞ্চলে
(গ) সমভূমি অঞ্চলে
(ঘ) উপকূল অঞ্চলে
উত্তর: (ক) পার্বত্য অঞ্চলে ✓

৫৬। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে দেখা যায়—
(ক) তরাই মৃত্তিকা
(খ) ল্যাটেরাইট মৃত্তিকা
(গ) লোহিত মৃত্তিকা
(ঘ) পলি মৃত্তিকা
উত্তর: (খ) ল্যাটেরাইট মৃত্তিকা ✓

৫৭। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের মাটির রং—
(ক) লাল
(খ) বাদামি
(গ) কালো
(ঘ) সাদা
উত্তর: (খ) বাদামি ✓

৫৮। ল্যাটেরাইট মাটির উপরিস্তরে অনেকসময় শক্ত আবরণ দেখা যায়, একে বলে—
(ক) ল্যাটার হটস্পট
(খ) ড্যুরিক্রাস্ট
(গ) প্যানকেক
(ঘ) হিউমাস
উত্তর: (খ) ড্যুরিক্রাস্ট ✓

৫৯। ল্যাটেরাইট মাটি লাল হওয়ার কারণ—
(ক) বৃষ্টিপাতের স্বল্পতা
(খ) জৈব পদার্থের ক্রমসঞ্চয়
(গ) লৌহ যৌগের সঞ্চয়
(ঘ) অধিক সার প্রয়োগ
উত্তর: (গ) লৌহ যৌগের সঞ্চয় ✓

৬০। ল্যাটেরাইট মাটি দেখা যায়—
(ক) পুরুলিয়ায়
(খ) দার্জিলিঙে
(গ) সুন্দরবনে
(ঘ) জলপাইগুড়িতে
উত্তর: (ক) পুরুলিয়ায় ✓

৬১। শুষ্ক পর্ণমোচী অরণ্য দেখা যায়—
(ক) পার্বত্য অঞ্চলে
(খ) মালভূমি অঞ্চলে
(গ) সমভূমি অঞ্চলে
(ঘ) উপকূলীয় অঞ্চলে
উত্তর: (খ) মালভূমি অঞ্চলে ✓

৬২। গোলপাতা উদ্ভিদ জন্মায় কেবল—
(ক) পুরুলিয়ায়
(খ) জলপাইগুড়িতে
(গ) মালদহে
(ঘ) সুন্দরবনে
উত্তর: (ঘ) সুন্দরবনে ✓

৬৩। সুন্দরবন অঞ্চলে যে উদ্ভিদ জন্মায়, সেটি হল—
(ক) সরলবর্গীয়
(খ) পর্ণমোচী
(গ) ক্যাকটাস
(ঘ) লবণাম্বু
উত্তর: (ঘ) লবণাম্বু ✓

৬৪। গোরুমারা হল একটি—
(ক) শৈলশহর
(খ) সমুদ্রসৈকত
(গ) শিক্ষাকেন্দ্র
(ঘ) অভয়ারণ্য
উত্তর: (ঘ) অভয়ারণ্য ✓

৬৫। উত্তরবঙ্গে ল্যাটেরাইট ঢিবি দেখা যায়—
(ক) তরাই সমভূমিতে
(খ) বরেন্দ্রভূমিতে
(গ) তাল সমভূমিতে
(ঘ) দিয়ারা সমভূমিতে
উত্তর: (খ) বরেন্দ্রভূমিতে ✓


No Comment
Add Comment
comment url