অভিষেক কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 10
১.১ ইন্দ্রজিতের স্ত্রীর নাম— (ক) ইন্দিরা, (খ) সরমা, (গ) নিকষা, (ঘ) প্রমীলা।
উত্তর: (ঘ) প্রমীলা ✓
১.২ 'প্রণমিয়া, ধাত্রীর চরণে,' এই ধাত্রী হলেন— (ক) প্রভাষা, (খ) কঙ্কাবতী, (গ) সরমা, (ঘ) অণুরাশি-সুতা।
উত্তর: (ক) প্রভাষা ✓
১.৩ 'অভিষেক' শীর্ষক কাব্যাংশটি 'মেঘনাদবধ কাব্য'-এর কোন্ সর্গ থেকে নেওয়া হয়েছে?— (ক) প্রথম সর্গ, (খ) তৃতীয় সর্গ, (গ) নবম সর্গ, (ঘ) পঞ্চম সর্গ।
উত্তর: (ক) প্রথম সর্গ ✓
১.৪ "অভিষেক করিলা কুমারে।" কীভাবে রাজা কুমারকে অভিষেক করলেন?— (ক) বিশ্বপত্র দিয়ে, (খ) দধিদুগ্ধ দিয়ে, (গ) গঙ্গোদক দিয়ে, (ঘ) পাদোদক দিয়ে।
উত্তর: (গ) গঙ্গোদক দিয়ে ✓
১.৫ 'হৈমবতীসূত' হলেন— (ক) অর্জুন, (খ) লক্ষ্মণ, (গ) কার্তিকেয়, (ঘ) মেঘনাদ।
উত্তর: (গ) কার্তিকেয় ✓
১.৬ "আগে পূজ ইষ্টদেবে," এখানে 'ইষ্টদেব' হলেন— (ক) অগ্নি, (খ) ইন্দ্র, (গ) দীননাথ, (ঘ) কিরীটা।
উত্তর: (ক) অগ্নি ✓
১.৭ "শিল্পিনী আকর্ষি রোষে," 'শিল্পিনী' শব্দটির অর্থ হল— (ক) অসি, (খ) তির, (গ) ধনুকের ছিলা, (ঘ) দুন্দুভি।
উত্তর: (গ) ধনুকের ছিলা ✓
১.৮ "... ইন্দিরা সুন্দরী / উত্তরিলা;"— ইন্দিরা সম্পর্কে যে বিশেষণ প্রযুক্ত হয়েছে তা হল— (ক) রত্নাকর রত্নোত্তমা, (খ) রত্নাকর প্রিয়তমা, (গ) মিতভাষী হৈমবতী, (ঘ) রত্নাকর হেমলতা।
উত্তর: (ক) রত্নাকর রত্নোত্তমা ✓
১.৯ 'হৈমবতীসুত' যাকে বধ করেছিলেন, তিনি হলেন— (ক) মহিষাসুর, (খ) তারকাসুর, (গ) বৃত্রাসুর, (ঘ) ভস্মাসুর।
উত্তর: (খ) তারকাসুর ✓
১.১০ "উত্তরিলা বীরদর্পে অসুরারি-রিপু;" 'অসুরারি-রিপু' কাকে বলা হয়েছে?— (ক) লক্ষ্মণকে, (খ) বীরবাহুকে, (গ) ইন্দ্রজিৎকে, (ঘ) রাবণকে।
উত্তর: (গ) ইন্দ্রজিৎকে ✓
১.১১ "রাক্ষস-কুল-শেখর তুমি," 'তুমি' কে?— (ক) রাবণ, (খ) মেঘনাদ, (গ) বীরবাহু, (ঘ) বিভীষণ।
উত্তর: (খ) মেঘনাদ ✓
১.১২ "হাসিবে মেঘবাহন"— 'মেঘবাহন' বলতে বোঝানো হয়েছে— (ক) দেবরাজ ইন্দ্রকে, (খ) অগ্নিদেবকে, (গ) দেবাদিদেব মহাদেবকে, (ঘ) রামচন্দ্রকে।
উত্তর: (ক) দেবরাজ ইন্দ্রকে ✓
১.১৩ "জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া;" মহাবাহু বিস্মিত, কারণ— (ক) তিনি কুম্ভকর্ণের মৃত্যুসংবাদ শুনেছেন, (খ) তিনি রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যুসংবাদ শুনেছেন, (গ) তিনি সেনাপতি পদে অভিষিক্ত হয়েছেন, (ঘ) তিনি লঙ্কাপুরীর ধাত্রীদেবীকে চিনতে পারেননি।
উত্তর: (খ) তিনি রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যুসংবাদ শুনেছেন ✓
১.১৪ "নমি পুত্র পিতার চরণে," এখানে 'পুত্র' হল— (ক) মেঘনাদ, (খ) বীরবাহু, (গ) ইন্দ্রজিৎ, (ঘ) রাবণ।
উত্তর: (ক) মেঘনাদ ✓
১.১৫ "হেথা আমি বামাদল মাঝে?"— 'বামা' শব্দের অর্থ— (ক) বান্ধবী, (খ) নারী, (গ) রাক্ষসী, (ঘ) দেবী।
উত্তর: (খ) নারী ✓
১.১৬ "উড়িছে কৌশিক-ধ্বজ;" 'কৌশিক-ধ্বজ' কথাটির অর্থ হল— (ক) সাদা রঙের পতাকা, (খ) চক্র চিহ্নিত পতাকা, (গ) রেশমি কাপড়ের পতাকা, (ঘ) সাধারণ পতাকা।
উত্তর: (গ) রেশমি কাপড়ের পতাকা ✓
১.১৭ "সাজিলা রথীন্দ্রর্যভ" 'রথীন্দ্রর্যভ' শব্দের অর্থ— (ক) শ্রেষ্ঠ বীর, (খ) শ্রেষ্ঠ রথী, (গ) শ্রেষ্ঠ দেবতা, (ঘ) শ্রেষ্ঠ রাক্ষস।
উত্তর: (খ) শ্রেষ্ঠ রথী ✓
১.১৮ "কি ছার সে নর," 'ছার' শব্দের অর্থ— (ক) তুচ্ছ, (খ) সাবধান, (গ) নিকৃষ্ট, (ঘ) অবহেলিত।
উত্তর: (ক) তুচ্ছ ✓
১.১৯ "ত্বরায় আমি আসিব ফিরিয়া / কল্যাণি,"— এখানে 'কল্যাণি' হলেন— (ক) প্রমীলা, (খ) বিমলা, (গ) সরলা, (ঘ) অমলা।
উত্তর: (ক) প্রমীলা ✓
১.২০ "সাজিলা শূর শমীবৃক্ষমূলে।" যাকে 'শূর' বলে চিহ্নিত করা হয়েছে— (ক) রাবণ, (খ) ইন্দ্রজিৎ, (গ) অর্জুন, (ঘ) বীরবাহু।
উত্তর: (গ) অর্জুন ✓
১.২১ "যথা বৃহন্নলারূপী / কিরীটা," 'কিরীটী' হলেন— (ক) কার্তিক, (খ) ভীম, (গ) অর্জুন, (ঘ) রাবণ।
উত্তর: (গ) অর্জুন ✓
১.২২ রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন্ সময় নির্দেশ করেছিলেন?— (ক) অপরাহ্ণে, (খ) প্রদোষকালে, (গ) প্রভাতে, (ঘ) রাত্রে।
উত্তর: (গ) প্রভাতে ✓
১.২৩ রাবণের প্রতি বিধি আজ— (ক) ডান, (খ) দুঃখ, (গ) বাম, (ঘ) আনন্দ।
উত্তর: (গ) বাম ✓
১.২৪ মেঘনাদ রামচন্দ্রের প্রতি কোন্ অস্ত্র প্রয়োগ করতে চান?— (ক) অগ্নি অস্ত্র, (খ) পাশুপত অস্ত্র, (গ) বায়ু-অস্ত্র, (ঘ) ব্রহ্মাস্ত্র।
উত্তর: (গ) বায়ু-অস্ত্র ✓
১.২৫ বীর ইন্দ্রজিৎ শ্রীরামচন্দ্রকে হারিয়েছেন— (ক) একবার, (খ) দু'বার, (গ) তিনবার, (ঘ) চারবার।
উত্তর: (খ) দু'বার ✓
১.২৬ "হৈমপাখা বিস্তারিয়া যেন / উড়িলা"— (ক) মেঘবর্ণ রথ, (খ) মৈনাক-শৈল, (গ) হৈমবতীসুত, (ঘ) বৃহন্নলারূপী কিরীটা।
উত্তর: (খ) মৈনাক-শৈল ✓
১.২৭ 'দশাননাত্মজ' কে?— (ক) রাম, (খ) ইন্দ্রজিৎ, (গ) লক্ষ্মণ, (ঘ) বিভীষণ।
উত্তর: (খ) ইন্দ্রজিৎ ✓
১.২৮ "হেথা আমি ___ মাঝে?"— শূন্যস্থান পূরণ করো— (ক) রাক্ষসদল, (খ) সেনাদল, (গ) বামাদল, (ঘ) বৈরীদল।
উত্তর: (গ) বামাদল ✓
১.২৯ 'মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ' — কে?— (ক) লক্ষ্মণ, (খ) বীরবাহু, (গ) রাঘব, (ঘ) মহীরাবণ।
উত্তর: (গ) রাঘব ✓
১.৩০ অম্বুরাশি-সুতা মৃত্যুসংবাদ দিলেন— (ক) রাঘবের, (খ) বীরবাহুর, (গ) বিভীষণের, (ঘ) রাবণের।
উত্তর: (খ) বীরবাহুর ✓