বিকল্প চিন্তা ও উদ্যোগ....: বৈশিষ্ট্য ও পর্যালোচনা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 10 ইতিহাস
১। ভারতে 'হাফটোন' প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন—
(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(খ) সুকুমার রায়
(গ) পঞ্চানন কর্মকার
(ঘ) চার্লস উইলকিনস
উত্তর: (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ✓
২। 'বর্ণপরিচয়' প্রকাশিত হয়েছিল—
(ক) ১৮৪৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে ✓
৩। বেঙ্গাল টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯১১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১২ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯০৬ খ্রিস্টাব্দে ✓
৪। 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স'-এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন—
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) সি ভি রমন
(গ) প্রফুল্লচন্দ্র রায়
(ঘ) সত্যেন্দ্রনাথ বসু
উত্তর: (খ) সি ভি রমন ✓
৫। বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল—
(ক) বর্ণপরিচয়
(খ) এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
(গ) মঙ্গল সমাচার মতিয়ের
(ঘ) অন্নদামঙ্গল
উত্তর: (খ) এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ✓
৬। 'বসু বিজ্ঞান মন্দির' প্রতিষ্ঠা করেন—
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) সত্যেন্দ্রনাথ বসু
(গ) চন্দ্রমুখী বসু
(ঘ) আনন্দমোহন বসু
উত্তর: (ক) জগদীশচন্দ্র বসু ✓
৭। বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন—
(ক) উইলিয়ম কেরি
(খ) রামমোহন রায়
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
উত্তর: (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ✓
৮। বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয়—
(ক) ১৭৭৮ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩৫ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৯৩৫ খ্রিস্টাব্দে ✓
৯। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু, অধ্যাপক ছিলেন—
(ক) গণিতশাস্ত্রের
(খ) রসায়নশাস্ত্রের
(গ) পদার্থবিদ্যার
(ঘ) জীববিদ্যার
উত্তর: (গ) পদার্থবিদ্যার ✓
১০। কলকাতা বিজ্ঞান কলেজ-এর প্রতিষ্ঠাতা ছিলেন—
(ক) সত্যেন্দ্রনাথ বসু
(খ) আশুতোষ মুখার্জি
(গ) মহেন্দ্রলাল সরকার
(ঘ) নীলরতন সরকার
উত্তর: (খ) আশুতোষ মুখার্জি ✓
১১। 'History of Hindu Chemistry' গ্রন্থের লেখক হলেন—
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) মেঘনাদ সাহা
(গ) সি ভি রমন
(ঘ) প্রফুল্লচন্দ্র রায়
উত্তর: (ঘ) প্রফুল্লচন্দ্র রায় ✓
১২। 'বাংলার গুটেনবার্গ' বা 'বাংলা মুদ্রণশিল্পের জনক' বলা হয়—
(ক) ওয়ারেন হেস্টিংসকে
(খ) চার্লস উইলকিনসকে
(গ) গ্রাহাম শ-কে
(ঘ) গিলক্রিস্টকে
উত্তর: (খ) চার্লস উইলকিনসকে ✓
১৩। সন্দেশ পত্রিকার প্রকাশক ছিলেন—
(ক) পঞ্চানন কর্মকার
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) কাঙাল হরিনাথ
(ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
উত্তর: (ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ✓
১৪। ভারতে সর্বপ্রথম গোয়ায় ছাপাখানা গড়ে তোলে—
(ক) ব্রিটিশরা
(খ) ফরাসিরা
(গ) পোর্তুগিজরা
(ঘ) জার্মানরা
উত্তর: (গ) পোর্তুগিজরা ✓
১৫। বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল—
(ক) সমাচার দর্পণ
(খ) সংবাদ প্রভাকর
(গ) ব্রাহ্মণ সেবধি
(ঘ) বাঙ্গাল গেজেটি
উত্তর: (ঘ) বাঙ্গাল গেজেটি ✓
১৬। 'বেঙ্গাল ইঞ্জিনিয়ারিং কলেজ' প্রতিষ্ঠিত হয়েছিল—
(ক) ১৮৩৩ খ্রি.
(খ) ১৮৫৬ খ্রি.
(গ) ১৮৮০ খ্রি.
(ঘ) ১৯০৩ খ্রি.
উত্তর: (খ) ১৮৫৬ খ্রি. ✓
১৭। 'জাতীয় শিক্ষা পরিষদ' (১৯০৬)-এর প্রথম সভাপতি ছিলেন—
(ক) রাসবিহারী ঘোষ
(খ) অরবিন্দ ঘোষ
(গ) তারকনাথ পালিত
(ঘ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
উত্তর: (ক) রাসবিহারী ঘোষ ✓
১৮। 'দিগদর্শন'-এর সম্পাদক ছিলেন—
(ক) উইলিয়ম কেরি
(খ) জোশুয়া মার্শম্যান
(গ) ফেলিক্স কেরি
(ঘ) জন ক্লার্ক মার্শম্যান
উত্তর: (ঘ) জন ক্লার্ক মার্শম্যান ✓
১৯। U Ray and Sons ভূমিকা নিয়েছিল—
(ক) বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে
(খ) বাংলায় চিকিৎসাবিদ্যার প্রসারে
(গ) বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে
(ঘ) বাংলায় মুদ্রণশিল্পের প্রসারে
উত্তর: (ঘ) বাংলায় মুদ্রণশিল্পের প্রসারে ✓
২০। উনিশ শতকে বাংলায় বিদ্যালয়স্তরে পাঠ্যবই জোগান দিত—
(ক) এশিয়াটিক সোসাইটি
(খ) U Ray and Sons
(গ) ডন সোসাইটি
(ঘ) ক্যালকাটা স্কুল বুক সোসাইটি
উত্তর: (ঘ) ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ✓
২১। বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়—
(ক) ১৫৫৬ খ্রি.
(খ) ১৭৭৮ খ্রি.
(গ) ১৭৮৫ খ্রি.
(ঘ) ১৮০০ খ্রি.
উত্তর: (খ) ১৭৭৮ খ্রি. ✓
২২। বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন—
(ক) উইলিয়ম কেরি
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
(ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
উত্তর: (গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য ✓
২৩। 'বসু বিজ্ঞান মন্দির' স্থাপিত হয়—
(ক) ১৯০৭ খ্রি. ২ নভেম্বর
(খ) ১৯২৭ খ্রি. ৩ নভেম্বর
(গ) ১৯১৭ খ্রি. ৩০ নভেম্বর
(ঘ) ১৯০৫ খ্রি. ১০ নভেম্বর
উত্তর: (গ) ১৯১৭ খ্রি. ৩০ নভেম্বর ✓
২৪। ভারতে 'আধুনিক বিজ্ঞানচর্চার জনক' হলেন—
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
(গ) আশুতোষ মুখোপাধ্যায়
(ঘ) মহেন্দ্রলাল সরকার
উত্তর: (ঘ) মহেন্দ্রলাল সরকার ✓
২৫। 'U Ray and Sons' নামক প্রকাশনা সংস্থাটি প্রতিষ্ঠা করেন—
(ক) সুকুমার রায়
(খ) সত্যজিৎ রায়
(গ) সন্দীপ রায়
(ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
উত্তর: (ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ✓
২৬। 'A Grammar of the Bengal Language' গ্রন্থটি কে লিখেছিলেন?—
(ক) উইলিয়ম কেরি
(খ) জন জাকারিয়া কেরনিয়ানডার
(গ) ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড
(ঘ) জেমস অগাস্টাস হিকি
উত্তর: (গ) ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড ✓
২৭। U Ray and Sons থেকে প্রকাশিত হত—
(ক) সন্দেশ
(খ) গ্রামবার্তা প্রকাশিকা
(গ) সোমপ্রকাশ
(ঘ) বঙ্গদর্শন
উত্তর: (ক) সন্দেশ ✓
২৮। ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল—
(ক) প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন ঘটানো
(খ) সাম্রাজ্য বিস্তার করা
(গ) প্রথাগত কেরানি তৈরি করা
(ঘ) প্রশাসনিক সুবিধার্থে শিক্ষার উন্নতি
উত্তর: (গ) প্রথাগত কেরানি তৈরি করা ✓
২৯। জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল—
(ক) বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে
(খ) ইংরেজি শিক্ষাবিস্তারের উদ্দেশ্যে
(গ) বিদ্যালয়ের পাঠ্যপুস্তক ছাপার উদ্দেশ্যে
(ঘ) বুনিয়াদি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে
উত্তর: (ক) বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে ✓
৩০। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাভাবনার চরিত্র ছিল—
(ক) ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থাকেন্দ্রিক
(খ) প্রকৃতি ও মানুষের সমন্বয়কেন্দ্রিক
(গ) নব্য বেদান্তকেন্দ্রিক
(ঘ) সর্বধর্ম সমন্বয়কেন্দ্রিক
উত্তর: (খ) প্রকৃতি ও মানুষের সমন্বয়কেন্দ্রিক ✓
৩১। রবীন্দ্রনাথের 'তোতাকাহিনী' গল্পটি মূলত—
(ক) ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার সমালোচনা
(খ) বিশ্বভারতীর শিক্ষাব্যবস্থার সমালোচনা
(গ) আধুনিক বিজ্ঞান শিক্ষার সমালোচনা
(ঘ) আধুনিক চিকিৎসাবিদ্যা শিক্ষার সমালোচনা
উত্তর: (ক) ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার সমালোচনা ✓
৩২। বেঙ্গাল কেমিক্যালস-এর প্রতিষ্ঠাতা ছিলেন—
(ক) প্রফুল্লচন্দ্র রায়
(খ) জগদীশচন্দ্র বসু
(গ) মেঘনাদ সাহা
(ঘ) মহেন্দ্রলাল সরকার
উত্তর: (ক) প্রফুল্লচন্দ্র রায় ✓
৩৩। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৯০৫ খ্রি.
(খ) ১৯১১ খ্রি.
(গ) ১৯১৩ খ্রি.
(ঘ) ১৯২১ খ্রি.
উত্তর: (ঘ) ১৯২১ খ্রি. ✓
৩৪। 'অব্যক্ত' গ্রন্থটির লেখক—
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) প্রফুল্লচন্দ্র রায়
(গ) লীলা মজুমদার
(ঘ) সত্যেন্দ্রনাথ বসু
উত্তর: (ক) জগদীশচন্দ্র বসু ✓
৩৫। ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন—
(ক) হ্যালহেড
(খ) সুরেশচন্দ্র মজুমদার
(গ) চার্লস উইলকিনস
(ঘ) পঞ্চানন কর্মকার
উত্তর: (গ) চার্লস উইলকিনস ✓
৩৬। 'Calcutta Journal of Medicine' সম্পাদনা করেন—
(ক) মহেন্দ্রলাল সরকার
(খ) উইলিয়ম কেরি
(গ) জগদীশচন্দ্র বসু
(ঘ) রামতনু লাহিড়ী
উত্তর: (ক) মহেন্দ্রলাল সরকার ✓
৩৭। 'আধুনিক ছাপাখানার জনক' বলে পরিচিত—
(ক) গুটেনবার্গ
(খ) উইলিয়ম কেরি
(গ) মার্শম্যান
(ঘ) জন ম্যাক
উত্তর: (ক) গুটেনবার্গ ✓
৩৮। ১৮৬৩ খ্রিস্টাব্দে বোলপুরে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন—
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (ক) দেবেন্দ্রনাথ ঠাকুর ✓
৩৯। IACS (১৮৭৬)-এর প্রথম অধিকর্তা হলেন—
(ক) মহেন্দ্রলাল সরকার
(খ) জগদীশচন্দ্র বসু
(গ) প্যারীমোহন মুখার্জি
(ঘ) প্যারীমোহন বসু
উত্তর: (গ) প্যারীমোহন মুখার্জি ✓
৪০। বাংলায় শ্রীরামপুরে ছাপাখানার প্রতিষ্ঠাতা ছিলেন—
(ক) উইলিয়ম কেরি
(খ) জন অ্যান্ড্রুজ
(গ) চার্লস উইলকিনস
(ঘ) জন ক্লার্ক মার্শম্যান
উত্তর: (ক) উইলিয়ম কেরি ✓
৪১। কলকাতায় প্রথম মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা করেন—
(ক) চার্লস উইলকিনস
(খ) পঞ্চানন কর্মকার
(গ) উইলিয়ম ওয়ার্ড
(ঘ) জেমস অগাস্টাস হিকি
উত্তর: (ঘ) জেমস অগাস্টাস হিকি ✓
৪২। হ্যালহেডের 'A Grammar of the Bengal Language' (১৭৭৮) বইটি ছাপা হয়েছিল—
(ক) অ্যান্ড্রুজের ছাপাখানা থেকে
(খ) পোস্ট প্রেস থেকে
(গ) ক্রনিকল প্রেস থেকে
(ঘ) রোজারিও প্রেস থেকে
উত্তর: (ক) অ্যান্ড্রুজের ছাপাখানা থেকে ✓
৪৩। প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয়—
(ক) শিবচন্দ্র নন্দীকে
(খ) গোলকচন্দ্রকে
(গ) মহেন্দ্রলাল সরকারকে
(ঘ) তারকনাথ পালিতকে
উত্তর: (খ) গোলকচন্দ্রকে ✓
৪৪। হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলেন—
(ক) রাধানাথ শিকদার
(খ) প্রমথনাথ বসু
(গ) ভূদেব মুখোপাধ্যায়
(ঘ) জগদীশচন্দ্র বসু
উত্তর: (ক) রাধানাথ শিকদার ✓
৪৫। উপেন্দ্রকিশোরের প্রথম বই ছিল—
(ক) ছেলেদের মহাভারত
(খ) ছেলেদের রামায়ণ
(গ) অন্নদামঙ্গল
(ঘ) টুনটুনির বই
উত্তর: (খ) ছেলেদের রামায়ণ ✓
৪৬। শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল—
(ক) ১৮৯৩ খ্রি.
(খ) ১৮৯৫ খ্রি.
(গ) ১৯০১ খ্রি.
(ঘ) ১৯০৩ খ্রি.
উত্তর: (গ) ১৯০১ খ্রি. ✓
৪৭। বাংলার ক্যাক্সটন (Caxton) নামে পরিচিত—
(ক) উইলকিনস
(খ) পঞ্চানন কর্মকার
(গ) সুরেশচন্দ্র মজুমদার
(ঘ) মার্শম্যান
উত্তর: (ক) উইলকিনস ✓
৪৮। ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক—
(ক) জেমস রেনেল
(খ) ড. উইলিয়ম রক্সবার্গ
(গ) কর্নেল রবার্ট কিড
(ঘ) রাজেন্দ্রলাল মিত্র
উত্তর: (খ) ড. উইলিয়ম রক্সবার্গ ✓
৪৯। বেঙ্গাল টেকনিক্যাল ইন্সটিটিউট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়—
(ক) ১৯৫০ খ্রি.
(খ) ১৯৫২ খ্রি.
(গ) ১৯৫৪ খ্রি.
(ঘ) ১৯৫৫ খ্রি.
উত্তর: (ঘ) ১৯৫৫ খ্রি. ✓
৫০। বই সর্বপ্রথম ছাপা হয়—
(ক) ভারতে
(খ) চিনে
(গ) গ্রিসে
(ঘ) ইংল্যান্ডে
উত্তর: (খ) চিনে ✓
৫১। বিদ্যাসাগরের প্রেস 'সংস্কৃত যন্ত্র'-এ ছাপানো প্রথম বইটি হল—
(ক) বর্ণপরিচয়
(খ) বেতাল পঞ্চবিংশতি
(গ) কথামালা
(ঘ) অন্নদামঙ্গল
উত্তর: (ঘ) অন্নদামঙ্গল ✓
৫২। U Ray and Sons থেকে প্রকাশিত প্রথম গ্রন্থটি হল—
(ক) ছেলেদের রামায়ণ
(খ) সেকালের কথা
(গ) বত্রিশ সিংহাসন
(ঘ) টুনটুনির বই
উত্তর: (ঘ) টুনটুনির বই ✓
৫৩। এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি ছিলেন—
(ক) শিশির কুমার ঘোষ
(খ) আনন্দমোহন বসু
(গ) রাজা রাজেন্দ্রলাল মিত্র
(ঘ) রাজা রামমোহন রায়
উত্তর: (গ) রাজা রাজেন্দ্রলাল মিত্র ✓
৫৪। হ্যালহেড রচিত 'A Grammar of the Bengal Language' বইটি ছাপা হয়েছিল—
(ক) কলকাতায়
(খ) শ্রীরামপুরে
(গ) হুগলিতে
(ঘ) ঢাকায়
উত্তর: (গ) হুগলিতে ✓
৫৫। মাসিক 'সন্দেশ' পত্রিকা প্রথম প্রকাশিত হয়—
(ক) ১৮৯৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯০৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৩ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৯১৩ খ্রিস্টাব্দে ✓
৫৬। ছাপাখানার বিকাশের সঙ্গে নীচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটি/কোনগুলি সম্পর্কিত?
(i) বইয়ের সহজলভ্যতা
(ii) শিক্ষার বিস্তার
(iii) সংবাদপত্র ও সাময়িকপত্রের প্রসার
(iv) ঔপনিবেশিক কাঠামোর সুদৃঢ়করণ
(ক) (i), (ii), (iii) ঠিক
(খ) (i) ঠিক
(গ) (i), (ii) ঠিক
(ঘ) ওপরের সবগুলিই ঠিক
উত্তর: (ক) (i), (ii), (iii) ঠিক ✓
৫৭। শচীন্দ্রপ্রসাদ বসু 'অ্যান্টি-সার্কুলার সোসাইটি' গড়ে তোলেন—
(ক) বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে
(খ) নারী আন্দোলনকে জোরদার করতে
(গ) শিক্ষার প্রসার ঘটাতে
(ঘ) বঙ্গভঙ্গ রদ করতে
উত্তর: (ক) বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে ✓
৫৮। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভের পর বিশ্বভারতীর প্রথম উপাচার্য হন—
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) রথীন্দ্রনাথ ঠাকুর
(গ) তারকনাথ পালিত
(ঘ) সুবোধচন্দ্র মল্লিক
উত্তর: (খ) রথীন্দ্রনাথ ঠাকুর ✓
৫৯। 'শিশুশিক্ষা' গ্রন্থটি রচনা করেন—
(ক) মদনমোহন তর্কালংকার
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) দীননাথ সেন
(ঘ) রামসুন্দর বসাক
উত্তর: (ক) মদনমোহন তর্কালংকার ✓
৬০। প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ও পুস্তক বিক্রেতা ছিলেন—
(ক) রামানন্দ চট্টোপাধ্যায়
(খ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
(গ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
(ঘ) অক্ষয়কুমার দত্ত
উত্তর: (খ) গঙ্গাকিশোর ভট্টাচার্য ✓
৬১। 'ভারতের বেকন' বলা হত—
(ক) অক্ষয়কুমার দত্তকে
(খ) সতীশচন্দ্র মুখার্জিকে
(গ) প্রফুল্লচন্দ্র রায়কে
(ঘ) ইউ এন রায়কে
উত্তর: (ক) অক্ষয়কুমার দত্তকে ✓
৬২। বেঙ্গাল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (১৯০৬)-এর অধ্যক্ষ ছিলেন—
(ক) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(খ) অরবিন্দ ঘোষ
(গ) রাসবিহারী ঘোষ
(ঘ) তারকনাথ পালিত
উত্তর: (খ) অরবিন্দ ঘোষ ✓
৬৩। শান্তিনিকেতনে যে দিনটি 'বৃক্ষরোপণ উৎসব' হিসেবে পালিত হয়—
(ক) ১ বৈশাখ
(খ) ২৫ বৈশাখ
(গ) ২২ শ্রাবণ
(ঘ) ৩০ আশ্বিন
উত্তর: (গ) ২২ শ্রাবণ ✓
৬৪। শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল—
(ক) ১৮৯৩ সালে
(খ) ১৮৯৫ সালে
(গ) ১৯০১ সালে
(ঘ) ১৯০৩ সালে
উত্তর: (গ) ১৯০১ সালে ✓
৬৫। ভারতবর্ষীয় বিজ্ঞান সভা প্রতিষ্ঠা করেন—
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) প্রফুল্লচন্দ্র রায়
(গ) মেঘনাদ সাহা
(ঘ) মহেন্দ্রলাল সরকার
উত্তর: (ঘ) মহেন্দ্রলাল সরকার ✓
৬৬। 'বত্রিশ সিংহাসন' ও 'রাজাবলি' গ্রন্থের রচয়িতা—
(ক) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
(খ) শ্রীশচন্দ্র বিদ্যারত্ন
(গ) মদনমোহন তর্কালংকার
(ঘ) উইলিয়ম কেরি
উত্তর: (ক) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার ✓
৬৭। বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন—
(ক) নন্দলাল বসু
(খ) বিদ্যাসাগর
(গ) ব্রজেন্দ্রনাথ শীল
(ঘ) রামমোহন রায়
উত্তর: (গ) ব্রজেন্দ্রনাথ শীল ✓
৬৮। রাধানাথ শিকদার কাজ করতেন—
(ক) হিন্দু কলেজে
(খ) জরিপ বিভাগে
(গ) ভূতত্ত্ব বিভাগে
(ঘ) প্রশাসন বিভাগে
উত্তর: (খ) জরিপ বিভাগে ✓
৬৯। বাংলায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়েছিল—
(ক) বর্ধমানে
(খ) হুগলিতে
(গ) মেদিনীপুরে
(ঘ) নদিয়ায়
উত্তর: (খ) হুগলিতে ✓
৭০। মার্শম্যানের সম্পাদনায় 'দিগদর্শন' পত্রিকাটি ছিল—
(ক) সাপ্তাহিক
(খ) পাক্ষিক
(গ) মাসিক
(ঘ) দৈনিক
উত্তর: (গ) মাসিক ✓
৭১। উন্নত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন—
(ক) জেমস হিকি
(খ) জন ম্যাক
(গ) পঞ্চানন কর্মকার
(ঘ) উইলিয়ম কেরি
উত্তর: (গ) পঞ্চানন কর্মকার ✓
৭২। সর্বপ্রথম 'জাতীয় শিক্ষা' কথাটি ব্যবহার করেন—
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) রথীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) প্রসন্নকুমার ঠাকুর
উত্তর: (ঘ) প্রসন্নকুমার ঠাকুর ✓
৭৩। পূর্ববঙ্গের প্রথম ছাপাখানা গড়ে ওঠে—
(ক) ঢাকায়
(খ) চট্টগ্রামে
(গ) ময়মনসিংহে
(ঘ) রংপুরে
উত্তর: (ঘ) রংপুরে ✓
৭৪। মারকিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন—
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
(গ) মহেন্দ্রলাল সরকার
(ঘ) সুকুমার রায়
উত্তর: (খ) আচার্য প্রফুল্লচন্দ্র রায় ✓
৭৫। 'বেতাল পঞ্চবিংশতি' গ্রন্থটি রচনা করেন—
(ক) বিশ্বনাথ দেব
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) রামকৃষ্ণ মল্লিক
(ঘ) মথুরনাথ মিশ্র
উত্তর: (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ✓
৭৬। 'টুনটুনির বই'-এর রচয়িতা—
(ক) কাশীরাম দাস
(খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(গ) সুকুমার রায়
(ঘ) সত্যজিৎ রায়
উত্তর: (খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ✓
৭৭। বিশ্বের প্রথম মুদ্রিত গ্রন্থটি হল—
(ক) স্বর্ণসূত্র
(খ) হীরকসূত্র
(গ) হীরকমালা
(ঘ) স্বর্ণমালা
উত্তর: (খ) হীরকসূত্র ✓
৭৮। ভারতে 'বিজ্ঞানচর্চার আদিগুরু' বলা হয়—
(ক) রাজা রামমোহন রায়কে
(খ) রাধানাথ শিকদারকে
(গ) মহেন্দ্রলাল সরকারকে
(ঘ) জগদীশচন্দ্র বসুকে
উত্তর: (ক) রাজা রামমোহন রায়কে ✓
৭৯। হাওড়ায় শিবপুর প্রযুক্তি কলেজটি প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৮৫৬ খ্রি.
(খ) ১৮৫৭ খ্রি.
(গ) ১৮৫৮ খ্রি.
(ঘ) ১৮৬০ খ্রি.
উত্তর: (ক) ১৮৫৬ খ্রি. ✓
৮০। 'হাসিখুশি' শিশু সাহিত্য রচনা করেন—
(ক) যোগীন্দ্রনাথ সরকার
(খ) দক্ষিণারঞ্জন মিত্র
(গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(ঘ) বিদ্যাসাগর
উত্তর: (ক) যোগীন্দ্রনাথ সরকার ✓
৮১। স্ক্রিন অ্যাডজাস্টমেন্ট ইন্ডিকেটর যন্ত্রের উদ্ভাবন করেন—
(ক) সুকুমার রায়
(খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(গ) সন্দীপ রায়
(ঘ) সত্যজিৎ রায়
উত্তর: (খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ✓
৮২। হিকির বেঙ্গল গেজেট (১৭৮০) সপ্তাহের কোন দিন প্রকাশিত হত—
(ক) সোমবার
(খ) শুক্রবার
(গ) শনিবার
(ঘ) বুধবার
উত্তর: (গ) শনিবার ✓
৮৩। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন যে বাঙালি ইঞ্জিনিয়ার তিনি হলেন—
(ক) গোলকচন্দ্র নন্দী
(খ) শিবচন্দ্র নন্দী
(গ) পলাশচন্দ্র নন্দী
(ঘ) মহেন্দ্রনাথ নন্দী
উত্তর: (ক) গোলকচন্দ্র নন্দী ✓
৮৪। বাঙালির লেখা প্রথম বাংলা ছাপা বই হল—
(ক) বর্ণপরিচয়
(খ) শিশুশিক্ষা
(গ) হিতোপদেশ
(ঘ) প্রতাপাদিত্য চরিত্র
উত্তর: (ঘ) প্রতাপাদিত্য চরিত্র ✓
৮৫। 'বটতলা প্রকাশনী' থেকে প্রকাশিত বই হল—
(ক) চৈতন্যচরিতামৃত
(খ) নববাবুবিলাস
(গ) বর্ণপরিচয়
(ঘ) লোরচন্দ্রাণী
উত্তর: (খ) নববাবুবিলাস ✓
৮৬। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার প্রেক্ষাপট ছিল—
(ক) জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা
(খ) প্রথম বিশ্বযুদ্ধ
(গ) অহিংস অসহযোগ আন্দোলন
(ঘ) স্বদেশি আন্দোলন
উত্তর: (ঘ) স্বদেশি আন্দোলন ✓
৮৭। রোনাল্ড রস কী গবেষণার জন্য নোবেল পুরস্কার পান?—
(ক) জলাতঙ্ক টিকা
(খ) ডেঙ্গুর ঔষধ
(গ) ম্যালেরিয়ার জীবাণু সংক্রমণ সংক্রান্ত
(ঘ) গ্লুকোমার ঔষধ
উত্তর: (গ) ম্যালেরিয়ার জীবাণু সংক্রমণ সংক্রান্ত ✓
৮৮। অনারেবল কোম্পানিজ প্রেস প্রতিষ্ঠা করেছিলেন—
(ক) জেমস হিকি
(খ) রামচাঁদ রায়
(গ) চার্লস উইলকিনস
(ঘ) হরিশচন্দ্র মিত্র
উত্তর: (গ) চার্লস উইলকিনস ✓
৮৯। জগদীশচন্দ্র বসুর আবিষ্কৃত ক্রেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে প্রমাণিত হয়—
(ক) উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে খাদ্য উৎপাদন করে
(খ) প্রাণীর মতো উদ্ভিদেরও প্রাণ আছে
(গ) উদ্ভিদ দিবালোক গ্রহণ করে
(ঘ) উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে
উত্তর: (খ) প্রাণীর মতো উদ্ভিদেরও প্রাণ আছে ✓
৯০। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে—
(ক) ১৯৫০ খ্রি.
(খ) ১৯৫১ খ্রি.
(গ) ১৯৫২ খ্রি.
(ঘ) ১৯৫৩ খ্রি.
উত্তর: (খ) ১৯৫১ খ্রি. ✓