বহুরূপী গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 10
১.১ 'খুব হয়েছে হরি, এই বার সরে পড়ো। অন্যদিকে যাও।' একথা বলেছে— (ক) ভবতোষ, (খ) অনাদি, (গ) কাশীনাথ, (ঘ) জনৈক বাসযাত্রী।
উত্তর: (গ) কাশীনাথ ✓
১.২ বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়— (ক) আট টাকা দশ আনা, (খ) আট টাকা আট আনা, (গ) দশ টাকা চার আনা, (ঘ) দশ টাকা দশ আনা।
উত্তর: (ক) আট টাকা দশ আনা ✓
১.৩ সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান— (ক) পাঁচদিন, (খ) চারদিন, (গ) একদিন, (ঘ) দু'দিন।
উত্তর: (গ) একদিন ✓
১.৪ 'সে ভয়ানক দুর্লভ জিনিস।' ভয়ানক দুর্লভ জিনিসটি হল— (ক) সন্ন্যাসীর দেখা পাওয়া, (খ) সন্ন্যাসীর কমণ্ডলু পাওয়া, (গ) সন্ন্যাসীর মতো জীবনযাপন করা, (ঘ) সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া।
উত্তর: (ঘ) সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া ✓
১.৫ পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন— (ক) জগদীশবাবুর বাড়িতে, (খ) চকের বাস স্ট্যান্ডে, (গ) দয়ালবাবুর লিচু বাগানে, (ঘ) চায়ের দোকানে।
উত্তর: (গ) দয়ালবাবুর লিচু বাগানে ✓
১.৬ জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন— (ক) এক হাজার টাকা, (খ) পাঁচশো টাকা, (গ) একশো এক টাকা, (ঘ) একশো টাকা।
উত্তর: (গ) একশো এক টাকা ✓
১.৭ "আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি।" হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল?— (ক) কাপালিক রূপ, (খ) বাইজির রূপ, (গ) পুলিশের সাজ, (ঘ) বিরাগী রূপ।
উত্তর: (ঘ) বিরাগী রূপ ✓
১.৮ বিরাগীর ঝোলার ভিতরে যে বই ছিল, তা হল— (ক) গীতা, (খ) মহাভারত, (গ) কোরান, (ঘ) উপনিষদ।
উত্তর: (ক) গীতা ✓
১.৯ এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন— (ক) চারদিন, (খ) তিনদিন, (গ) সাতদিন, (ঘ) পাঁচদিন।
উত্তর: (গ) সাতদিন ✓
১.১০ হিমালয়ান সন্ন্যাসীর বয়স শোনা যায়— (ক) পাঁচশো বছর, (খ) তিনশোর কম, (গ) হাজার বছরের বেশি, (ঘ) প্রায় লক্ষ বছর।
উত্তর: (গ) হাজার বছরের বেশি ✓
১.১১ বিরাগীর মতে, 'ধন জন যৌবন' হল— (ক) মিথ্যা, (খ) অনর্থের মূল, (গ) বঞ্চনা, (ঘ) সুখের উৎস।
উত্তর: (গ) বঞ্চনা ✓
১.১২ জগদীশবাবু কাঠের খড়মে লাগিয়েছিলেন— (ক) হিরের ফুল, (খ) সোনার বোল, (গ) রুপোর বোল, (ঘ) সোনার চুমকি।
উত্তর: (খ) সোনার বোল ✓
১.১৩ নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন?— (ক) চারআনা, (খ) আটআনা, (গ) একটাকা, (ঘ) দু'টাকা।
উত্তর: (খ) আটআনা ✓
১.১৪ হরিদা পুলিশ সেজে ধরেছিলেন— (ক) দয়ালবাবুকে, (খ) জগদীশবাবুকে, (গ) স্কুলের চারটি ছেলেকে, (ঘ) লিচু বাগানের মালিককে।
উত্তর: (গ) স্কুলের চারটি ছেলেকে ✓
১.১৫ 'বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত।' কারণ— (ক) বাসের ড্রাইভার কাশীনাথ বহুরূপী হরিদাকে ধমক দিয়েছে, (খ) বহুরূপী হরিদার পাগলের সাজটা হয়েছে চমৎকার, (গ) হরিদা আজ একজন বাউল সেজে এসেছেন, (ঘ) কাপালিক সেজে এলেও হরিদা আজ কোনো পয়সা নিলেন না।
উত্তর: (খ) বহুরূপী হরিদার পাগলের সাজটা হয়েছে চমৎকার ✓
১.১৬ "বড়ো মানুষের কাণ্ডের খবর"— 'বড়ো মানুষ' বলতে বোঝানো হয়েছে— (ক) জগদীশবাবুকে, (খ) নিমাইবাবুকে, (গ) শ্রীপার্থকে, (ঘ) এদের কাউকেই নয়।
উত্তর: (ক) জগদীশবাবুকে ✓
১.১৭ সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন— (ক) বিরাগীবাবু, (খ) নিমাইবাবু, (গ) জগদীশবাবু, (ঘ) রামবাবু।
উত্তর: (গ) জগদীশবাবু ✓
১.১৮ হরিদার ঘরে কতজন আড্ডা দিত?— (ক) তিনজন, (খ) চারজন, (গ) পাঁচজন, (ঘ) ছয়জন।
উত্তর: (খ) চারজন ✓
১.১৯ 'বহুরূপী' গল্পে পশুর নাম রয়েছে— (ক) একটি, (খ) দুটি, (গ) তিনটি, (ঘ) একটিও নয়।
উত্তর: (ক) একটি ✓
১.২০ "এটা কী কাণ্ড করলেন, হরিদা?" বক্তা হলেন— (ক) ভবতোষ, (খ) অনাদি, (গ) পরিতোষ, (ঘ) অতীন।
উত্তর: (খ) অনাদি ✓
১.২১ জগদীশবাবুর স্বভাব কেমন?— (ক) রাগি, (খ) কৃপণ, (গ) হিংসুটে, (ঘ) উদার।
উত্তর: (খ) কৃপণ ✓
১.২২ 'বহুরূপী' গল্পে হরিদা হ্যাট-কোট-প্যান্ট পরে কী সেজেছিল?— (ক) কাবুলিওয়ালা, (খ) কাপালিক, (গ) কেরামিন সাহেব, (ঘ) বাউল।
উত্তর: (গ) কেরামিন সাহেব ✓
১.২৩ যারা হরিদাকে চিনতে পারে তারা বকশিশ দেয়— (ক) দু-চার পয়সা, (খ) আট আনা-চার আনা, (গ) এক আনা-দু আনা, (ঘ) দুই-এক আনা।
উত্তর: (ঘ) দুই-এক আনা ✓
১.২৪ হরিদার শীর্ণ শরীরটা দেখে মনে হয়েছিল— (ক) মহাপুরুষ, (খ) অশরীরী, (গ) অতিমানব, (ঘ) বহুরূপী।
উত্তর: (খ) অশরীরী ✓
১.২৫ "আমরাই নিয়ে আসি।" কী নিয়ে আসেন?— (ক) চা, চিনি, বিস্কুট, (খ) চা, দুধ, বিস্কুট, (গ) চিনি, দুধ, বিস্কুট, (ঘ) চা, চিনি, দুধ।
উত্তর: (ঘ) চা, চিনি, দুধ ✓
১.২৬ হরিদার ঘরে মাদুরের উপর কী পড়েছিল?— (ক) উত্তরীয়, (খ) ঝোলা, (গ) গীতা, (ঘ) পূর্বে উল্লিখিত সবকটিই।
উত্তর: (ঘ) পূর্বে উল্লিখিত সবকটিই ✓
১.২৭ নকল পুলিশকে ঘুষ দিয়েছিলেন— (ক) জগদীশবাবু, (খ) ড্রাইভার কাশীনাথ, (গ) হরিদা, (ঘ) স্কুলের মাস্টারমশাই।
উত্তর: (ঘ) স্কুলের মাস্টারমশাই ✓
১.২৮ 'আদুড় গা' কথাটির অর্থ হল— (ক) অনাবৃত শরীর, (খ) বর্ম পরিহিত শরীর, (গ) সন্ন্যাসী বেশধারী শরীর, (ঘ) ছিন্নবস্ত্র পরিহিত শরীর।
উত্তর: (ক) অনাবৃত শরীর ✓
১.২৯ জগদীশবাবুর সম্পত্তির মূল্য ছিল— (ক) দশ লক্ষ টাকা, (খ) এগারো লক্ষ টাকা, (গ) বারো লক্ষ টাকা, (ঘ) তেরো লক্ষ টাকা।
উত্তর: (খ) এগারো লক্ষ টাকা ✓
১.৩০ হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে— (ক) চাল ফোটে না, (খ) ভাত ফোটে না, (গ) চা ফোটে না, (ঘ) কিছুই ফোটে না।
উত্তর: (খ) ভাত ফোটে না ✓