বহির্জাত প্রক্রিয়া MCQ প্রশ্ন উত্তর ক্লাস 10 ভূগোল
১। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে—
(ক) আরোহণ প্রক্রিয়া
(খ) অবরোহণ প্রক্রিয়া
(গ) আবহবিকার প্রক্রিয়া
(ঘ) নগ্নীভবন প্রক্রিয়া
উত্তর: (ক) আরোহণ প্রক্রিয়া ✓
২। যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায়, তাকে বলে—
(ক) অগ্ন্যুদ্গম
(খ) আরোহণ
(গ) সঞ্চয়কার্য
(ঘ) অবরোহণ
উত্তর: (ঘ) অবরোহণ ✓
৩। একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হল—
(ক) ভূমিকম্প
(খ) অগ্ন্যুৎপাত
(গ) পাত সঞ্চালন
(ঘ) আবহবিকার
উত্তর: (ঘ) আবহবিকার ✓
৪। অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হল—
(ক) স্বাভাবিক বাঁধ
(খ) এসকার
(গ) সিফ বালিয়াড়ি
(ঘ) জলপ্রপাত
উত্তর: (ঘ) জলপ্রপাত ✓
৫। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল—
(ক) পর্যায়ন
(খ) পুঞ্জিত ক্ষয়
(গ) ক্ষয়ীভবন
(ঘ) নগ্নীভবন
উত্তর: (ক) পর্যায়ন ✓
৬। ক্ষয়ীভবন প্রক্রিয়াটি হল—
(ক) মহাজাগতিক
(খ) ধীর
(গ) গতিশীল
(ঘ) স্থিতিশীল
উত্তর: (গ) গতিশীল ✓
৭। বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হল—
(ক) সূর্য
(খ) নদী
(গ) বায়ু
(ঘ) হিমবাহ
উত্তর: (ক) সূর্য ✓
৮। অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের শেষসীমা হল—
(ক) পর্বত
(খ) মালভূমি
(গ) সমভূমি
(ঘ) সমুদ্রপৃষ্ঠ
উত্তর: (ঘ) সমুদ্রপৃষ্ঠ ✓
৯। আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল—
(ক) গিরিখাত
(খ) রসে মতানে
(গ) বালিয়াড়ি
(ঘ) গৌর
উত্তর: (গ) বালিয়াড়ি ✓
১০। রাসায়নিক আবহবিকার মূলত দেখতে পাওয়া যায়—
(ক) মরু অঞ্চলে
(খ) নিরক্ষীয় জলবায়ুতে
(গ) তুন্দ্রা অঞ্চলে
(ঘ) ভূমধ্যসাগরীয় জলবায়ুতে
উত্তর: (খ) নিরক্ষীয় জলবায়ুতে ✓
১১। পর্যায়ন শক্তি বলা হয়—
(ক) বহির্জাত বলকে
(খ) অন্তর্জাত বলকে
(গ) অপার্থিব বলকে
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) বহির্জাত বলকে ✓
১২। প্রদত্ত যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয়, সেটি হল—
(ক) আবহবিকার
(খ) নগ্নীভবন
(গ) অগ্ন্যুদ্গম
(ঘ) পুঞ্জিত ক্ষয়
উত্তর: (গ) অগ্ন্যুদ্গম ✓
১৩। উপরিস্থিত আচ্ছাদক শিলাস্তর সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়—
(ক) আরোহণ
(খ) অবরোহণ
(গ) অবঘর্ষ
(ঘ) নগ্নীভবন প্রক্রিয়ায়
উত্তর: (ঘ) নগ্নীভবন প্রক্রিয়ায় ✓
১৪। মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি হল—
(ক) নদী
(খ) হিমবাহ
(গ) বায়ু
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) বায়ু ✓
১৫। বহির্জাত প্রক্রিয়া হল—
(ক) আকস্মিক প্রক্রিয়া
(খ) ধীর প্রক্রিয়া
(গ) আকস্মিক ও ধীর প্রক্রিয়া
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) ধীর প্রক্রিয়া ✓
১৬। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে—
(ক) বহির্জাত প্রক্রিয়া
(খ) অন্তর্জাত প্রক্রিয়া
(গ) গিরিজনি আলোড়ন
(ঘ) মহীভাবক আলোড়ন
উত্তর: (ক) বহির্জাত প্রক্রিয়া ✓
১৭। প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠে পদার্থের স্থান পরিবর্তনকে বলে—
(ক) আরোহণ
(খ) নগ্নীভবন
(গ) আবহবিকার
(ঘ) অবরোহণ
উত্তর: (খ) নগ্নীভবন ✓
১৮। পশ্চিমবঙ্গের যে জেলায় ক্ষয়ের শেষসীমা রয়েছে, তা হল—
(ক) পশ্চিম মেদিনীপুর
(খ) হাওড়া
(গ) পূর্ব মেদিনীপুর
(ঘ) হুগলি
উত্তর: (গ) পূর্ব মেদিনীপুর ✓
১৯। 'অবনমন' শব্দটি ক্ষয়কার্যের যে মাধ্যমের সঙ্গে যুক্ত, সেটি হল—
(ক) হিমবাহ
(খ) নদী
(গ) সমুদ্রতরঙ্গ
(ঘ) বায়ু
উত্তর: (ঘ) বায়ু ✓
২০। মরুভূমি ও শীতপ্রধান অঞ্চলে আবহবিকারের যে প্রক্রিয়া সবচেয়ে বেশি কার্যকর হয়, তা হল—
(ক) রাসায়নিক আবহবিকার
(খ) যান্ত্রিক আবহবিকার
(গ) জৈবিক আবহবিকার
(ঘ) পর্যায়ন
উত্তর: (খ) যান্ত্রিক আবহবিকার ✓
২১। বহির্জাত প্রক্রিয়ার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মাধ্যম হল—
(ক) সমুদ্র
(খ) নদী
(গ) বায়ু
(ঘ) হিমবাহ
উত্তর: (খ) নদী ✓
২২। যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে, তাকে বলে—
(ক) আবহবিকার
(খ) পর্যায়ন প্রক্রিয়া
(গ) অন্তর্জাত প্রক্রিয়া
(ঘ) পুঞ্জক্ষয় প্রক্রিয়া
উত্তর: (ঘ) পুঞ্জক্ষয় প্রক্রিয়া ✓
২৩। ভূপৃষ্ঠে উল্কাপিণ্ড দ্বারা সৃষ্ট গর্ত হল একটি—
(ক) পর্যায়ন
(খ) আবহবিকার
(গ) জৈবিক
(ঘ) মহাজাগতিক প্রক্রিয়া
উত্তর: (ঘ) মহাজাগতিক প্রক্রিয়া ✓
২৪। শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণবিচূর্ণ ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়াকে বলে—
(ক) ক্ষয়ীভবন
(খ) পর্যায়ন
(গ) নগ্নীভবন
(ঘ) আবহবিকার
উত্তর: (ঘ) আবহবিকার ✓
২৫। ক্ষয়ীভবন একটি—
(ক) অবরোহণ প্রক্রিয়া
(খ) আরোহণ প্রক্রিয়া
(গ) অন্তর্জাত প্রক্রিয়া
(ঘ) বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া
উত্তর: (ক) অবরোহণ প্রক্রিয়া ✓
২৬। প্রদত্ত কোনটি স্বস্থানিক প্রক্রিয়া?
(ক) আবহবিকার
(খ) ক্ষয়ীভবন
(গ) পুঞ্জিত ক্ষয়
(ঘ) জলপ্রপাত ক্ষয়
উত্তর: (ক) আবহবিকার ✓