অসুখী একজন কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 10
১.১ 'তারপর যুদ্ধ এল'— (ক) পাহাড়ের আগুনের মতো (খ) রক্তের সমুদ্রের মতো (গ) আগ্নেয় পাহাড়ের মতো (ঘ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো।
উত্তর: (ঘ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো ✓
১.২ 'তারা আর স্বপ্ন দেখতে পারল না।' কারা স্বপ্ন দেখতে পারল না?— (ক) সেই মেয়েটি (খ) গির্জার নান (গ) কবিতার কথক (ঘ) শান্ত হলুদ দেবতারা।
উত্তর: (ঘ) শান্ত হলুদ দেবতারা ✓
১.৩ 'বছরগুলো / নেমে এল তার মাথার ওপর।' বছরগুলো তার মাথার ওপর নেমে এসেছিল— (ক) বৃষ্টির মতো (খ) রক্তের কালো দাগের মতো (গ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো (ঘ) পর পর পাথরের মতো।
উত্তর: (ঘ) পর পর পাথরের মতো ✓
১.৪ 'ডুবে ছিল ধ্যানে'— কতদিনের ধ্যান?— (ক) এক যুগ (খ) শতবর্ষ (গ) হাজার বছর (ঘ) যুগের পর যুগ।
উত্তর: (গ) হাজার বছর ✓
১.৫ "যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল..." কী ছড়িয়ে রইল?— (ক) পায়ের দাগ (খ) কাঠকয়লা (গ) গোলাপি গাছ (ঘ) প্রাচীন জলতরঙ্গা।
উত্তর: (খ) কাঠকয়লা ✓
১.৬ 'ধরে গেল আগুন' কোথায়?— (ক) ঘন অরণ্যে (খ) জনবসতিতে (গ) ফসলের খেতে (ঘ) সমস্ত সমতলে।
উত্তর: (ঘ) সমস্ত সমতলে ✓
১.৭ যুদ্ধের আগুনের দাবদাহে নষ্ট হয়ে গেল যে বাদ্যটি, তা হল— (ক) সেতার (খ) হারমোনিয়াম (গ) বীণা (ঘ) জলতরঙ্গা।
উত্তর: (ঘ) জলতরঙ্গ ✓
১.৮ 'অসুখী একজন' নামক কবিতায় কার হেঁটে যাওয়ার কথা বলা হয়েছে?— (ক) একটি কুকুরের (খ) একজন গির্জার নানের (গ) একজন যোদ্ধার (ঘ) একজন ডাক্তারের।
উত্তর: (খ) একজন গির্জার নানের ✓
১.৯ 'অসুখী একজন' কবিতাটি মূল কোন ভাষায় রচিত?— (ক) ফরাসিতে (খ) আরবিতে (গ) স্প্যানিশে (ঘ) ইংরেজিতে।
উত্তর: (গ) স্প্যানিশে ✓
১.১০ বৃষ্টি ধুয়ে দিয়েছিল— (ক) রাস্তার ধুলো (খ) রক্তের দাগ (গ) বক্তার পদচিহ্ন (ঘ) কাঠকয়লার দাগ।
উত্তর: (গ) বক্তার পদচিহ্ন ✓
১.১১ পাঠ্য 'অসুখী একজন' কবিতাটির অনুবাদক— (ক) শঙ্খ ঘোষ (খ) নবারুণ ভট্টাচার্য (গ) উৎপলকুমার বসু (ঘ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়।
উত্তর: (খ) নবারুণ ভট্টাচার্য ✓
১.১২ পাবলো নেরুদা নোবেল পুরস্কার পেয়েছেন— (ক) ১৯৭০ সালে (খ) ১৯৭১ সালে (গ) ১৯৭২ সালে (ঘ) ১৯৭৩ সালে।
উত্তর: (খ) ১৯৭১ সালে ✓
১.১৩ 'অসুখী একজন' কবিতার কথক ঘুমিয়েছিলেন— (ক) বারান্দায় (খ) মেঝেতে (গ) ঝুলন্ত বিছানায় (ঘ) ঘাস জন্মানো রাস্তায়।
উত্তর: (গ) ঝুলন্ত বিছানায় ✓
১.১৪ 'অসুখী একজন' কবিতাতে কত বছর কেটে যাওয়ার প্রসঙ্গ রয়েছে?— (ক) এক বছর (খ) দু-বছর (গ) তিন বছর (ঘ) চার বছর।
উত্তর: (ক) এক বছর ✓
১.১৫ 'অসুখী একজন' কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্তের রং হয়েছিল— (ক) নীল (খ) সবুজ (গ) হলুদ (ঘ) কালো।
উত্তর: (ঘ) কালো ✓
১.১৬ 'অসুখী একজন' কবিতায় দেবতাদের চেহারা ছিল— (ক) শান্ত হলুদ (খ) লাল নীল (গ) অশান্ত নীল (ঘ) ধীর হলুদ।
উত্তর: (ক) শান্ত হলুদ ✓
১.১৭ "পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে" কী পড়ল?— (ক) পূজার সামগ্রী (খ) মন্দিরের চূড়া (গ) শান্ত হলুদ দেবতারা (ঘ) সবকটিই।
উত্তর: (গ) শান্ত হলুদ দেবতারা ✓
১.১৮ তারপর ____ এল— (ক) শাস্তি (খ) যুদ্ধ (গ) মেয়েটি (ঘ) বর্ষা।
উত্তর: (খ) যুদ্ধ ✓
১.১৯ 'শান্ত হলুদ দেবতারা' হাজার বছর ধরে— (ক) ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখেছিলেন (খ) জীবনের প্রতি উদাসীন ও নির্লিপ্ত ছিলেন (গ) মানুষকে ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দিয়েছিলেন (ঘ) অহিংস হতে মানুষকে উদ্বুদ্ধ করছিলেন।
উত্তর: (ক) ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখেছিলেন ✓
১.২০ "সে জানত না"— উদ্ধৃতাংশে 'সে' বলতে বোঝানো হয়েছে— (ক) গির্জার এক সন্ন্যাসিনীকে (খ) একটি শিশুকে (গ) একজন সাধারণ নারীকে (ঘ) ঈশ্বরকে।
উত্তর: (গ) একজন সাধারণ নারীকে ✓
১.২১ কবি পাবলো নেরুদার জন্মস্থান— (ক) চিলি (খ) পেরু (গ) ফ্রান্স (ঘ) ইতালি।
উত্তর: (ক) চিলি ✓
১.২২ 'যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা।' কারণ— (ক) মানুষের স্বপ্নের সমাধি ঘটেছে (খ) ভূমিকম্পে সব কিছু ধ্বংস হয়ে গেছে (গ) আগ্নেয়গিরির প্রচণ্ড বিস্ফোরণে (ঘ) যুদ্ধের লেলিহান শিখায় সব কিছু পুড়ে ছাই হয়েছে।
উত্তর: (ঘ) যুদ্ধের লেলিহান শিখায় সব কিছু পুড়ে ছাই হয়েছে ✓
১.২৩ 'অসুখী একজন' কবিতায় কবি কার অসুখী হওয়ার কথা বলেছেন?— (ক) শ্রমিকের (খ) কবির নিজের (গ) যুদ্ধ বিধ্বস্ত মানুষের (ঘ) সৈনিকদের।
উত্তর: (খ) কবির নিজের ✓
১.২৪ 'অসুখী একজন' কবিতাটির ইংরেজি তরজমাটি হল— (ক) The Unhappy Man (খ) The Unhappy Women (গ) The Unhappy One (ঘ) The Unhappy।
উত্তর: (গ) The Unhappy One ✓
১.২৫ 'দোমড়ানো লোহা, মৃত মূর্তির বীভৎস/মাথা'— শূন্যস্থান পূরণ করো— (ক) রূপার (খ) সোনার (গ) মাটির (ঘ) পাথরের।
উত্তর: (ঘ) পাথরের ✓