হারিয়ে যাওয়া কালি কলম MCQ প্রশ্ন উত্তর ক্লাস 10
১.১ বাঙালি সাংবাদিকদের 'বাবু কুইল ড্রাইভারস' বলেছিলেন কে?— (ক) লর্ড আমহার্স্ট (খ) লর্ড কার্জন (গ) লর্ড ওয়েলেসলি (ঘ) লর্ড ক্যানিং।
উত্তর: (খ) লর্ড কার্জন ✓
১.২ সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, তার পোশাকি নাম— (ক) রিজার্ভার (খ) স্টাইলাস (গ) পার্কার (ঘ) পাইলট।
উত্তর: (খ) স্টাইলাস ✓
১.৩ চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে— (ক) তুলি (খ) ব্রোঞ্জের শলাকা (গ) হাড় (ঘ) নল-খাগড়া।
উত্তর: (ক) তুলি ✓
১.৪ নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তাঁর নাম— (ক) বনফুল (খ) পরশুরাম (গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় (ঘ) শৈলজানন্দ মুখোপাধ্যায়।
উত্তর: (গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ✓
১.৫ লেখার পাত বলতে বোঝানো হয়ে থাকে— (ক) লেখার কাগজকে (খ) তালপাতাকে (গ) কলাপাতাকে (ঘ) শালপাতাকে।
উত্তর: (গ) কলাপাতাকে ✓
১.৬ আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল— (ক) রিজার্ভার পেন (খ) ঝরনা কলম (গ) কুইল (ঘ) বল পেন।
উত্তর: (ক) রিজার্ভার পেন ✓
১.৭ চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন?— (ক) সাত টাকা (খ) আট টাকা (গ) ন-টাকা (ঘ) দশ টাকা।
উত্তর: (ক) সাত টাকা ✓
১.৮ পালকের কলমের ইংরেজি নাম হল— (ক) স্টাইলাস (খ) ফাউন্টেন পেন (গ) কুইল (ঘ) রিজার্ভার পেন।
উত্তর: (গ) কুইল ✓
১.৯ শ্রীপান্থ প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিলেন তার নাম— (ক) জাপানি পার্কার (খ) জাপানি পাইলট (গ) জাপানি সোয়ান (ঘ) জাপানি শেফার্ড।
উত্তর: (খ) জাপানি পাইলট ✓
১.১০ 'লিপিশিল্প' কথাটির সঙ্গে কার নাম সংযুক্ত?— (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) শৈলজানন্দ রায় (গ) নিখিল সরকার (ঘ) সত্যজিৎ রায়।
উত্তর: (ঘ) সত্যজিৎ রায় ✓
১.১১ ওস্তাদ কলমবাজদের বলা হয়— (ক) শ্রুতিলেখক (খ) লিপিকর (গ) ক্যালিগ্রাফিস্ট (ঘ) পেশকার।
উত্তর: (গ) ক্যালিগ্রাফিস্ট ✓
১.১২ 'শ্রীপান্থ' ছদ্মনামে লিখেছেন— (ক) অন্নদাশংকর রায় (খ) বলাইচাঁদ মুখোপাধ্যায় (গ) সুনীল গঙ্গোপাধ্যায় (ঘ) নিখিল সরকার।
উত্তর: (ঘ) নিখিল সরকার ✓
১.১৩ 'অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন।' তিনি হলেন— (ক) সত্যজিৎ রায় (খ) অন্নদাশংকর রায় (গ) রাজশেখর বসু (ঘ) সুবোধ ঘোষ।
উত্তর: (খ) অন্নদাশংকর রায় ✓
১.১৪ 'কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন'— (ক) বাবুঘাটে (খ) কালীঘাটে (গ) গঙ্গাঘাটে (ঘ) খেয়াঘাটে।
উত্তর: (খ) কালীঘাটে ✓
১.১৫ 'কালি কলম মন, লেখে তিন জন।'— এটি হল একটি— (ক) ধাঁধা (খ) প্রবাদ (গ) রূপকথা (ঘ) উপকথা।
উত্তর: (খ) প্রবাদ ✓
১.১৬ উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত— (ক) পনেরো আনায় (খ) বারো আনায় (গ) ষোলো আনায় (ঘ) দশ আনায়।
উত্তর: (খ) বারো আনায় ✓
১.১৭ শেষ পর্যন্ত নিবের কলমের মান-মর্যাদা একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন— (ক) (খ) (গ) (ঘ)।
উত্তর: (ঘ) সত্যজিৎ রায় ✓
১.১৮ খাগের কলম কখন দেখা যায়?— (ক) হাতেখড়ির সময় (খ) সরস্বতী পূজার সময় (গ) হালখাতার সময় (ঘ) নববর্ষের সময়।
উত্তর: (খ) সরস্বতী পূজার সময় ✓
১.১৯ 'তিল ত্রিফলা সিমূল ছালা'— ত্রিফলা হল— (ক) আমলকি, সুপারি, হরিতকি (খ) সুপারি, এলাচ, জায়ফল (গ) সুপারি, এলাচ, বহেড়া (ঘ) আমলকি, হরিতকি, বহেড়া।
উত্তর: (ঘ) আমলকি, হরিতকি, বহেড়া ✓
১.২০ শ্রীপান্থ ফিনিসীয় হলে বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতেন— (ক) একটা হাড় (খ) এক টুকরো কাঠ (গ) একটা শলাকা (ঘ) হরিণের শিং।
উত্তর: (ক) একটা হাড় ✓
১.২১ প্রথম দিকে লেখা শুকনো করা হত— (ক) বালি দিয়ে (খ) চক দিয়ে (গ) ব্লটিং পেপার দিয়ে (ঘ) কাঠের গুঁড়ো দিয়ে।
উত্তর: (ক) বালি দিয়ে ✓
১.২২ নিচের কোন বইটি শ্রীপান্থের লেখা?— (ক) (খ) (গ) (ঘ)।
উত্তর: (খ) 'যখন ছাপাখানা এলো' ✓
১.২৩ "ক্রমে তা-ও বুঝিবা যায় যায়।"— কী যায়?— (ক) ডট পেন (খ) ফাউন্টেন পেন (গ) পালকের কলম (ঘ) কঞ্চির কলম।
উত্তর: (খ) ফাউন্টেন পেন ✓
১.২৪ কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন— (ক) প্রাবন্ধিক (খ) দার্শনিক (গ) গল্পকার (ঘ) নাট্যকার।
উত্তর: (খ) দার্শনিক ✓
১.২৫ 'কঙ্কাবতী' ও 'ডমরুধর'-এর স্বনামধন্য লেখকের নাম— (ক) (খ) (গ) (ঘ)।
উত্তর: (গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ✓
১.২৬ লেখক শ্রীপান্থের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকত— (ক) কলারের ভাঁজে আঁটা (খ) কোমরের বেল্টে আটকানো (গ) কাঁধের ছোট্ট পকেটে সাজানো (ঘ) পায়ের মোজায় গোঁজা।
উত্তর: (ঘ) পায়ের মোজায় গোঁজা ✓
১.২৭ 'সব মিলিয়ে রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান।'— (ক) কবিতা বলা (খ) ছবি আঁকা (গ) লেখালেখি (ঘ) গান করা।
উত্তর: (গ) লেখালেখি ✓
১.২৮ "এখন আর কলম নিয়ে হাতসাফাইয়ের খেলা দেখায় না।"— (ক) পকেটমার (খ) জাদুকর (গ) জোকার (ঘ) দার্শনিক।
উত্তর: (ক) পকেটমার ✓
১.২৯ কলম তৈরির সময় বড়োরা শিখিয়েছিলেন— (ক) কলমের মুখটা চিরে দিতে হবে (খ) কলমের মুখটা ভোঁতা হতে হবে (গ) কলমের মুখ চেরা চলবে না (ঘ) কলমের মাথার দুটো অংশ থাকবে।
উত্তর: (ক) কলমের মুখটা চিরে দিতে হবে ✓
১.৩০ কাদের জন্য কলম জাদুঘরে যাবে বলে লেখক বলেছেন?— (ক) নামের জন্য (খ) কম্পিউটারের জন্য (গ) বল পেনের জন্য (ঘ) ডট পেনের জন্য।
উত্তর: (খ) কম্পিউটারের জন্য ✓
১.৩১ "সকলের দাবি মেটাতেই তৈরি।" সকলের দাবি মেটাতে তৈরি ছিল— (ক) প্রাচীন কলম (খ) কঙ্কাবতী (গ) যন্ত্রযুগ (ঘ) যন্ত্রযুগের ছাপাখানা।
উত্তর: (গ) যন্ত্রযুগ ✓
১.৩২ "কলকাতার ইতিহাসেও এ ধরনের কাহিনি রয়েছে।"— (ক) ব্যারেলের (খ) কার্টিজের (গ) 'ডুয়েল' বা দ্বৈরথের (ঘ) যুদ্ধের।
উত্তর: (গ) 'ডুয়েল' বা দ্বৈরথের ✓
১.৩৩ লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন— (ক) ধনবাদরা (খ) সাধারণ গৃহস্থরা (গ) জমিদাররা (ঘ) রাজারা।
উত্তর: (খ) সাধারণ গৃহস্থরা ✓
১.৩৪ লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন— কী দিয়ে লিখে চলেছেন?— (ক) অক্ষর দিয়ে (খ) হরফ দিয়ে (গ) বর্ণ দিয়ে (ঘ) কি-বোর্ড দিয়ে।
উত্তর: (ঘ) কি-বোর্ড দিয়ে ✓
১.৩৫ বিখ্যাত লেখক -এর ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল— (ক) এক ডজন (খ) দুই ডজন (গ) তিন ডজন (ঘ) পঁচিশটি।
উত্তর: (খ) দুই ডজন ✓
১.৩৬ প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসীয়দের লেখনী কী ছিল?— (ক) নল-খাগড়া (খ) বাঁশের কঞ্চি (গ) ব্রোঞ্জের শলাকা (ঘ) হাড়।
উত্তর: (ক) নল-খাগড়া ✓
১.৩৭ লেখকের বিপদ হয়, যখন তিনি নিতে ভুলে যান— (ক) কাগজ (খ) কলম (গ) কালি (ঘ) পেনসিল।
উত্তর: (খ) কলম ✓
১.৩৮ 'সব উধাও'— কী উধাও?— (ক) কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম (খ) কঞ্চির কলম, পালকের কলম, খাগের কলম (গ) পালকের কলম, কঞ্চির কলম, খাগের কলম (ঘ) খাগের কলম, কঞ্চির কলম, পালকের কলম।
উত্তর: (ক) কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম ✓
১.৩৯ "ছিড়ে পত্র না ছাড়ে মসি।"— 'মসি' কথার অর্থ কী?— (ক) মসনদ (খ) কালি (গ) কাগজ (ঘ) লোহা।
উত্তর: (খ) কালি ✓
১.৪০ লেখক যে কলমের ভক্ত ছিলেন— (ক) বল পেনের (খ) ফাউন্টেন পেনের (গ) ঝরনা কলমের (ঘ) কালি খেকো কলমের।
উত্তর: (ঘ) কালি খেকো কলমের ✓