প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 10 ইতিহাস তৃতীয় অধ্যায়
১। মির নিশার আলি নেতৃত্ব দিয়েছিলেন—
(ক) বাংলার ওয়াহাবি আন্দোলনে
(খ) ফরাজি আন্দোলনে
(গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহে
(ঘ) নীল বিদ্রোহে
উত্তর: (ক) বাংলার ওয়াহাবি আন্দোলনে ✓
২। 'হুল' কথাটির অর্থ হল—
(ক) ঈশ্বর
(খ) স্বাধীনতা
(গ) অস্ত্র
(ঘ) বিদ্রোহ
উত্তর: (ঘ) বিদ্রোহ ✓
৩। তিতুমিরের প্রকৃত নাম ছিল—
(ক) চিরাগ আলি
(খ) হায়দার আলি
(গ) মির নিশার আলি
(ঘ) তোরাপ আলি
উত্তর: (গ) মির নিশার আলি ✓
৪। কোল বিদ্রোহ (১৮৩১–৩২) অনুষ্ঠিত হয়েছিল—
(ক) মেদিনীপুরে
(খ) ঝাড়গ্রামে
(গ) ছোটোনাগপুরে
(ঘ) রাঁচিতে
উত্তর: (গ) ছোটোনাগপুরে ✓
৫। ভারতে প্রথম অরণ্য আইন পাস হয়—
(ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে ✓
৬। ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়—
(ক) দুটি স্তরে
(খ) তিনটি স্তরে
(গ) চারটি স্তরে
(ঘ) পাঁচটি স্তরে
উত্তর: (খ) তিনটি স্তরে ✓
৭। 'হুল' শব্দটি দিয়ে বোঝানো হয়—
(ক) মুন্ডা বিদ্রোহকে
(খ) সাঁওতাল বিদ্রোহকে
(গ) কোল বিদ্রোহকে
(ঘ) চুয়াড় বিদ্রোহকে
উত্তর: (খ) সাঁওতাল বিদ্রোহকে ✓
৮। 'দাদন' কথার অর্থ—
(ক) অগ্রিম অর্থ নেওয়া
(খ) পাট্টা দেওয়া
(গ) ধার শোধ করা
(ঘ) বেগার খাটা
উত্তর: (ক) অগ্রিম অর্থ নেওয়া ✓
৯। 'আনন্দমঠ' উপন্যাসের পটভূমি ছিল—
(ক) ১৮৫৭ সালের বিদ্রোহ
(খ) নীল বিদ্রোহ
(গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
(ঘ) পাবনা বিদ্রোহ
উত্তর: (গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ✓
১০। ভারতের রাজকীয় বনবিভাগের প্রথম ইনস্পেকটর জেনারেল ছিলেন—
(ক) জোহান কুগার
(খ) এলিয়াস ফিসার
(গ) ডেইট্রিক ব্রানডিস
(ঘ) ফ্রেডারিক হফম্যান
উত্তর: (গ) ডেইট্রিক ব্রানডিস ✓
১১। ঔপনিবেশিক অরণ্য আইনের (১৮৭৮) বিরুদ্ধে সংঘটিত আদিবাসী বিদ্রোহটি হল—
(ক) সাঁওতাল হুল
(খ) মুন্ডা বিদ্রোহ
(গ) কোল বিদ্রোহ
(ঘ) রম্পা বিদ্রোহ
উত্তর: (ঘ) রম্পা বিদ্রোহ ✓
১২। 'ওয়াহাবি' শব্দের অর্থ হল—
(ক) নবজাগরণ
(খ) কর্তব্য
(গ) নির্দেশ
(ঘ) বিদ্রোহ
উত্তর: (ক) নবজাগরণ ✓
১৩। ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা?
(ক) সাঁওতাল বিদ্রোহ
(খ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
(গ) চুয়াড় বিদ্রোহ
(ঘ) কোল বিদ্রোহ
উত্তর: (খ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ✓
১৪। খুৎকাঠি প্রথা প্রচলিত ছিল যে সমাজে তা হল—
(ক) সাঁওতাল
(খ) মুন্ডা
(গ) কোল
(ঘ) ভিল
উত্তর: (খ) মুন্ডা ✓
১৫। দার-উল-হারব কথার অর্থ হল—
(ক) ইসলামের দেশ
(খ) শাস্তির দেশ
(গ) শত্রুর দেশ
(ঘ) মহাজনের দেশ
উত্তর: (গ) শত্রুর দেশ ✓
১৬। The Blue Mutiny গ্রন্থটির লেখক—
(ক) ব্লেয়ার বি. ক্লিং
(খ) দীনবন্ধু মিত্র
(গ) জেমস লঙ
(ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
উত্তর: (ক) ব্লেয়ার বি. ক্লিং ✓
১৭। দ্বিতীয় অরণ্য আইনে (১৮৭৮) লাভবান হয়েছিল—
(ক) আদিবাসী সম্প্রদায়
(খ) ব্রিটিশ সরকার
(গ) ব্যবসায়ী শ্রেণি
(ঘ) ব্রিটিশ সরকার ও আদিবাসী শ্রেণি উভয়ই
উত্তর: (খ) ব্রিটিশ সরকার ✓
১৮। সন্ন্যাসী-ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন—
(ক) রানি কর্ণাবতী
(খ) রানি শিরোমণি
(গ) দেবী চৌধুরানি
(ঘ) রানি দুর্গাবতী
উত্তর: (গ) দেবী চৌধুরানি ✓
১৯। বারাসত বিদ্রোহের নেতৃত্ব দেন—
(ক) দুদু মিঞা
(খ) দিগম্বর বিশ্বাস
(গ) তিতুমির
(ঘ) বিরসা মুন্ডা
উত্তর: (গ) তিতুমির ✓
২০। আদিবাসী চুয়াড় বিদ্রোহ (পাইক বিদ্রোহ)-এর সূচনা ঘটে—
(ক) ছোটোনাগপুর অঞ্চলে
(খ) দুমকা অঞ্চলে
(গ) জঙ্গলমহল অঞ্চলে
(ঘ) রাঁচি-চক্রধরপুর অঞ্চলে
উত্তর: (গ) জঙ্গলমহল অঞ্চলে ✓
২১। 'জঙ্গলমহল' নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল—
(ক) সাঁওতাল বিদ্রোহের পরে
(খ) কোল বিদ্রোহের পরে
(গ) চুয়াড় বিদ্রোহের পরে
(ঘ) মুন্ডা বিদ্রোহের পরে
উত্তর: (গ) চুয়াড় বিদ্রোহের পরে ✓
২২। সাঁওতালরা কেন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল?
(ক) (i) ঠিক
(খ) (i), (ii) ঠিক
(গ) (i), (ii), (iii) ঠিক
(ঘ) ওপরের সবকটি ঠিক
উত্তর: (ঘ) ওপরের সবকটি ঠিক ✓
২৩। নীল বিদ্রোহের নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসের গ্রাম চৌগাছা ছিল—
(ক) পাবনা জেলায়
(খ) খুলনা জেলায়
(গ) নদিয়া জেলায়
(ঘ) ফরিদপুর জেলায়
উত্তর: (গ) নদিয়া জেলায় ✓
২৪। হাজি শরিয়ৎউল্লাহ নেতৃত্ব দিয়েছিলেন—
(ক) ফকির বিদ্রোহে
(খ) ওয়াহাবি আন্দোলনে
(গ) নীল বিদ্রোহে
(ঘ) ফরাজি আন্দোলনে
উত্তর: (ঘ) ফরাজি আন্দোলনে ✓
২৫। বাংলার 'ফিল্ড জার্নালিস্ট' নামে পরিচিতি পান—
(ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(খ) শিশিরকুমার ঘোষ
(গ) কালীপ্রসন্ন সিংহ
(ঘ) অক্ষয়কুমার দত্ত
উত্তর: (খ) শিশিরকুমার ঘোষ ✓
২৬। কোন বিদ্রোহ 'উলগুলান' নামে পরিচিত?
(ক) মুন্ডা বিদ্রোহ
(খ) সাঁওতাল বিদ্রোহ
(গ) কোল বিদ্রোহ
(ঘ) ভিল বিদ্রোহ
উত্তর: (ক) মুন্ডা বিদ্রোহ ✓
২৭। 'খুৎকাঠি' প্রথা হল—
(ক) খাসজমির মালিকানা
(খ) জমিদারি প্রথা
(গ) জমির যৌথ মালিকানা
(ঘ) বেগার প্রথা
উত্তর: (গ) জমির যৌথ মালিকানা ✓
২৮। মেদিনীপুরের চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতৃত্ব দেন—
(ক) রাজমাতা বিনন্দন
(খ) রানি দুর্গাবতী
(গ) রানি শিরোমণি
(ঘ) রানি লক্ষ্মীবাঈ
উত্তর: (গ) রানি শিরোমণি ✓
২৯। 'ধরতি আবা' বলা হয়—
(ক) সিধুকে
(খ) কানুকে
(গ) দিগম্বর বিশ্বাসকে
(ঘ) বিরসা মুন্ডাকে
উত্তর: (ঘ) বিরসা মুন্ডাকে ✓
৩০। দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয়—
(ক) মুন্ডা বিদ্রোহের পরে
(খ) কোল বিদ্রোহের পরে
(গ) সাঁওতাল বিদ্রোহের পরে
(ঘ) নীল বিদ্রোহের পরে
উত্তর: (খ) কোল বিদ্রোহের পরে ✓
৩১। ভারতে ওয়াহাবি আন্দোলনের মূল প্রবর্তক ছিলেন—
(ক) মামুদ
(খ) সৈয়দ আহমদ
(গ) তিতুমির
(ঘ) আবদুল ওয়াহাব
উত্তর: (খ) সৈয়দ আহমদ ✓
৩২। নীল কমিশন গঠিত হয়—
(ক) জে. পি. গ্রান্টের উদ্যোগে
(খ) রিপনের উদ্যোগে
(গ) ডাফের উদ্যোগে
(ঘ) লিটনের উদ্যোগে
উত্তর: (ক) জে. পি. গ্রান্টের উদ্যোগে ✓
৩৩। প্রথম চুয়াড় বিদ্রোহে (পাইক বিদ্রোহ) নেতৃত্ব দিয়েছিলেন—
(ক) দুর্জন সিং
(খ) রানি শিরোমণি
(গ) জগন্নাথ সিংহ
(ঘ) সুই মুন্ডা
উত্তর: (গ) জগন্নাথ সিংহ ✓
৩৪। ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল—
(ক) কোল
(খ) মুন্ডা
(গ) সন্ন্যাসী-ফকির
(ঘ) নীল বিদ্রোহ
উত্তর: (গ) সন্ন্যাসী-ফকির ✓
৩৫। চাইবাসার যুদ্ধ হয়েছিল—
(ক) ইংরেজ ও ওয়াহাবিদের মধ্যে
(খ) ইংরেজ ও ফরাজিদের মধ্যে
(গ) ইংরেজ ও শিখদের মধ্যে
(ঘ) ইংরেজ ও কোলদের মধ্যে
উত্তর: (ঘ) ইংরেজ ও কোলদের মধ্যে ✓
৩৬। গোবর্ধন দিকপতি ছিলেন—
(ক) কোল বিদ্রোহের নেতা
(খ) চুয়াড় বিদ্রোহের নেতা
(গ) মুন্ডা বিদ্রোহের নেতা
(ঘ) সাঁওতাল বিদ্রোহের নেতা
উত্তর: (খ) চুয়াড় বিদ্রোহের নেতা ✓
৩৭। জোয়া ভগত ছিলেন—
(ক) সাঁওতাল বিদ্রোহের নেতা
(খ) কোল বিদ্রোহের নেতা
(গ) মুন্ডা বিদ্রোহের নেতা
(ঘ) চুয়াড় বিদ্রোহের নেতা
উত্তর: (খ) কোল বিদ্রোহের নেতা ✓
৩৮। মুন্ডাদের কাছে 'ভগবান' রূপে আখ্যায়িত হন—
(ক) বিরসা মুন্ডা
(খ) সুই মুন্ডা
(গ) সিধু
(ঘ) বীর সিং
উত্তর: (ক) বিরসা মুন্ডা ✓
৩৯। মুন্ডাদের প্রভাবে ওঁরাও সম্প্রদায় যে আন্দোলন শুরু করেন তা হল—
(ক) কোল বিদ্রোহ
(খ) তানাভকৎ আন্দোলন
(গ) খেরওয়াড় আন্দোলন
(ঘ) মুন্ডা বিদ্রোহ
উত্তর: (খ) তানাভকৎ আন্দোলন ✓
৪০। 'সন্ন্যাসী বিদ্রোহ' কথাটি প্রথম ব্যবহার করেন—
(ক) ভিনসেন্ট স্মিথ
(খ) জেমস মিল
(গ) ওয়ারেন হেস্টিংস
(ঘ) লর্ড কর্নওয়ালিশ
উত্তর: (গ) ওয়ারেন হেস্টিংস ✓
৪১। সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হল—
(ক) চুয়াড় বিদ্রোহ
(খ) ফরাজি আন্দোলন
(গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
(ঘ) সাঁওতাল বিদ্রোহ
উত্তর: (গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ✓
৪২। ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের বড়ো অংশ ছিলেন—
(ক) শ্রমিক
(খ) আদিবাসী
(গ) দলিত
(ঘ) কৃষক
উত্তর: (ঘ) কৃষক ✓
৪৩। প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি—
(ক) সামন্ততান্ত্রিক বিদ্রোহ
(খ) ধর্মীয় বিদ্রোহ
(গ) কৃষক বিদ্রোহ
(ঘ) শ্রমিক বিদ্রোহ
উত্তর: (গ) কৃষক বিদ্রোহ ✓
৪৪। ব্রিটিশরা 'চোর-ডাকাত'-এর তকমা দিয়েছিল—
(ক) চুয়াড় বিদ্রোহীদের
(খ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহীদের
(গ) মুন্ডা বিদ্রোহীদের
(ঘ) বারাসত বিদ্রোহীদের
উত্তর: (খ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহীদের ✓
৪৫। কোম্পানির শাসনকালে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল—
(ক) কোল বিদ্রোহ
(খ) ভিল বিদ্রোহ
(গ) রংপুর বিদ্রোহ
(ঘ) চুয়াড় বিদ্রোহ
উত্তর: (ঘ) চুয়াড় বিদ্রোহ ✓
৪৬। 'তারিকা-ই-মহম্মদীয়া' কথাটির অর্থ হল—
(ক) ইসলামের অবশ্য পালনীয় কর্তব্য
(খ) হজরত মহম্মদ নির্দেশিত পথ
(গ) ইসলামের জয়
(ঘ) কোরান নির্দেশিত পথ
উত্তর: (খ) হজরত মহম্মদ নির্দেশিত পথ ✓
৪৭। পাবনা বিদ্রোহের যে কৃষক নেতাকে 'বিদ্রোহী রাজা' বলা হয়—
(ক) শম্ভুনাথ পাল
(খ) ঈশানচন্দ্র রায়
(গ) টিপু শাহ
(ঘ) মজনু শাহ
উত্তর: (খ) ঈশানচন্দ্র রায় ✓
৪৮। ঔপনিবেশিক অরণ্য আইনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়—
(ক) ব্রিটিশ কোম্পানি
(খ) কৃষক
(গ) জমিদার
(ঘ) আদিবাসী
উত্তর: (ঘ) আদিবাসী ✓
৪৯। সন্ন্যাসী-ফকির বিদ্রোহকে 'পেশাদার ডাকাতের উপদ্রব' বলেছেন—
(ক) ওয়ারেন হেস্টিংস
(খ) লর্ড কর্নওয়ালিশ
(গ) উইলিয়ম হান্টার
(ঘ) উইলিয়ম বেন্টিঙ্ক
উত্তর: (ক) ওয়ারেন হেস্টিংস ✓
৫০। 'ধরতি আবা' কথার অর্থ হল—
(ক) পৃথিবীর পিতা
(খ) পৃথিবীর ভগবান
(গ) পৃথিবীর মালিক
(ঘ) বিদ্রোহী নেতা
উত্তর: (ক) পৃথিবীর পিতা ✓
৫১। রংপুর বিদ্রোহের (১৭৮৩ খ্রিস্টাব্দ) নেতৃত্ব দিয়েছিলেন—
(ক) নুরুলউদ্দিন
(খ) দেবী সিংহ
(গ) সিধু
(ঘ) বিরসা মুন্ডা
উত্তর: (ক) নুরুলউদ্দিন ✓
৫২। ঝিন্দরাই মানকি কোন বিদ্রোহে নেতৃত্ব দেন?
(ক) সাঁওতাল
(খ) কোল
(গ) ভিল
(ঘ) মুন্ডা বিদ্রোহ
উত্তর: (খ) কোল ✓
৫৩। ভারতের প্রথম নীলকর ছিলেন—
(ক) জেমস মিল
(খ) জোনাথন ডানকান
(গ) লুই বোনার্ড
(ঘ) আলেকজান্ডার ডাফ
উত্তর: (গ) লুই বোনার্ড ✓
৫৪। সাঁওতাল বিদ্রোহ ছিল একটি—
(ক) কৃষক বিদ্রোহ
(খ) শ্রমিক বিদ্রোহ
(গ) সিপাহি বিদ্রোহ
(ঘ) উপজাতি বিদ্রোহ
উত্তর: (ক) কৃষক বিদ্রোহ ✓
৫৫। বাংলার 'ওয়াট-টাইলার' নামে পরিচিত ছিলেন—
(ক) রফিক মণ্ডল
(খ) রামরতন মল্লিক
(গ) বিশ্বনাথ সর্দার
(ঘ) বিষ্ণুচরণ বিশ্বাস
উত্তর: (ঘ) বিষ্ণুচরণ বিশ্বাস ✓
৫৬। পাগলপন্থী বিদ্রোহে নেতৃত্ব দেন—
(ক) টিপু শাহ
(খ) দুদু মিঞা
(গ) রানি শিরোমণি
(ঘ) দেবী চৌধুরানি
উত্তর: (ক) টিপু শাহ ✓
৫৭। পাবনার কৃষক বিদ্রোহ হয়েছিল—
(ক) ১৮৬৫ খ্রি.
(খ) ১৮৭০ খ্রি.
(গ) ১৮৭৫ খ্রি.
(ঘ) ১৮৭১ খ্রি.
উত্তর: (খ) ১৮৭০ খ্রি. ✓
৫৮। দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাস হয়—
(ক) ১৮৭৮ খ্রি.
(খ) ১৮৬৫ খ্রি.
(গ) ১৮৬৭ খ্রি.
(ঘ) ১৮৬৮ খ্রি.
উত্তর: (ক) ১৮৭৮ খ্রি. ✓
৫৯। ভারতে Indian Forest Department গঠিত হয়—
(ক) ১৮৬৪ খ্রি.
(খ) ১৮৬৫ খ্রি.
(গ) ১৮৭৮ খ্রি.
(ঘ) ১৮৯৪ খ্রি.
উত্তর: (ক) ১৮৬৪ খ্রি. ✓
৬০। সাঁওতাল বিদ্রোহ দমনে ব্রিটিশ সেনাপতি ছিলেন—
(ক) মেজর বারোজ
(খ) মেজর হল
(গ) ফার্গুসন
(ঘ) মেজর ম্যাকলাস
উত্তর: (ক) মেজর বারোজ ✓
৬১। চুয়াড় বিদ্রোহের একজন নেতা ছিলেন—
(ক) ডোমন মাঝি
(খ) অচল সিং
(গ) সেওয়ারাম
(ঘ) মুসা শাহ
উত্তর: (খ) অচল সিং ✓
৬২। 'জমি আল্লাহর দান' বলেছিলেন—
(ক) তিতুমির
(খ) গোলাম মাসুম
(গ) শরিয়ৎউল্লাহ
(ঘ) দুদু মিঞা
উত্তর: (ঘ) দুদু মিঞা ✓
৬৩। উলগুলান শব্দের অর্থ হল—
(ক) ভয়ংকর বিশৃঙ্খলা
(খ) ভয়ংকর আতঙ্ক
(গ) ভয়ংকর বিদ্রোহ
(ঘ) ভয়ংকর হিংসা
উত্তর: (ক) ভয়ংকর বিশৃঙ্খলা ✓
৬৪। 'ডিং খরচা' নামে চাঁদা সংগ্রহ করা হত—
(ক) কোল বিদ্রোহে
(খ) ভিল বিদ্রোহে
(গ) পাবনা বিদ্রোহে
(ঘ) রংপুর বিদ্রোহে
উত্তর: (ঘ) রংপুর বিদ্রোহে ✓
৬৫। দুদু মিঞার আসল নাম ছিল—
(ক) মির নিশার আলি
(খ) আব্দুল গফুর
(গ) মহম্মদ মুসিন
(ঘ) গোলাম মাসুম
উত্তর: (গ) মহম্মদ মুসিন ✓
৬৬। পাবনা কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন—
(ক) ঈশানচন্দ্র রায়
(খ) চাঁদ
(গ) ভৈরব
(ঘ) দিগম্বর বিশ্বাস
উত্তর: (ক) ঈশানচন্দ্র রায় ✓
৬৭। বিরসা মুন্ডার উপাস্য দেবতা ছিল—
(ক) শাল গাছ
(খ) সিং বোঙা
(গ) ভগবান শিব
(ঘ) দেবী কালিকা
উত্তর: (খ) সিং বোঙা ✓
৬৮। দুদু মিঞার প্রধান কার্যালয় ছিল—
(ক) বাহাদুরপুর
(খ) ফরিদপুর
(গ) যশোর
(ঘ) বারাসত
উত্তর: (ক) বাহাদুরপুর ✓
৬৯। বাঁশের কেল্লা ধ্বংস হয়—
(ক) লর্ড আমহার্স্টের
(খ) লর্ড বেন্টিঙ্কের
(গ) লর্ড ডালহৌসির
(ঘ) লর্ড লিটনের আদেশে
উত্তর: (খ) লর্ড বেন্টিঙ্কের ✓
৭০। ১৮৫৯ খ্রিস্টাব্দে প্রথম নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল—
(ক) মালদহে
(খ) বীরভূমে
(গ) নদিয়ায় (চৌগাছা)
(ঘ) কলকাতায়
উত্তর: (গ) নদিয়ায় (চৌগাছা) ✓
৭১। The Santal Insurrection of 1855–57 গ্রন্থটি লিখেছিলেন—
(ক) ধীরেন্দ্রনাথ বাস্কে
(খ) রমেশচন্দ্র মজুমদার
(গ) কালীকিংকর দত্ত
(ঘ) অরূপ হাঁসদা
উত্তর: (গ) কালীকিংকর দত্ত ✓
৭২। পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল—
(ক) ফরিদপুর
(খ) রংপুর
(গ) ময়মনসিংহ
(ঘ) পাবনা
উত্তর: (গ) ময়মনসিংহ ✓
৭৩। মুন্ডা কথার অর্থ—
(ক) গ্রাম প্রধান
(খ) বিধর্মী
(গ) বিদ্রোহ
(ঘ) নবজাগরণ
উত্তর: (ক) গ্রাম প্রধান ✓
৭৪। ঘাটশিলার ধলভূমের রাজা ছিলেন—
(ক) শিরোমণি
(খ) জগন্নাথ সিংহ
(গ) দুর্জন সিংহ
(ঘ) বুন্ধু ভগত
উত্তর: (খ) জগন্নাথ সিংহ ✓
৭৫। ছোটোনাগপুর প্রজাস্বত্ব আইন (Chotanagpur Tenancy Act) পাস হয়—
(ক) ১৯০৫ খ্রি.
(খ) ১৯০৬ খ্রি.
(গ) ১৯০৭ খ্রি.
(ঘ) ১৯০৮ খ্রি.
উত্তর: (ঘ) ১৯০৮ খ্রি. ✓
৭৬। কোল বিদ্রোহ (১৮৩১–৩২) দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন—
(ক) ক্যাপটেন রজার্স
(খ) ক্যাপটেন স্কট
(গ) ক্যাপটেন উইলকিনসন
(ঘ) মেজর উইলিয়ামস
উত্তর: (গ) ক্যাপটেন উইলকিনসন ✓
৭৭। 'বাংলার নানাসাহেব' নামে পরিচিত ছিলেন—
(ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(খ) কাদের মোল্লা
(গ) রেভাঃ জেমস লঙ্
(ঘ) রামরতন মল্লিক
উত্তর: (ঘ) রামরতন মল্লিক ✓
৭৮। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের দুজন নেতা হলেন—
(ক) ভবানী পাঠক, চিরাগ আলি
(খ) সৈয়দ আহম্মদ, তিতুমির
(গ) ফকির করিম শাহ, টিপু শাহ
(ঘ) হাজি শরিয়ৎউল্লাহ, দুদু মিঞা
উত্তর: (ক) ভবানী পাঠক, চিরাগ আলি ✓
৭৯। তিতুমির কর্তৃক ঘোষিত সরকারের প্রধানমন্ত্রী ছিলেন—
(ক) তিতুমির
(খ) গোলাম মাসুম
(গ) সৈয়দ আহমেদ
(ঘ) মৈনুদ্দিন
উত্তর: (ঘ) মৈনুদ্দিন ✓
৮০। 'চুয়াড়' শব্দের অর্থ হল—
(ক) কৃষক
(খ) সহায়ক
(গ) অসভ্য বা বর্বর
(ঘ) বিদ্রোহী
উত্তর: (গ) অসভ্য বা বর্বর ✓
৮১। সাঁওতাল বিদ্রোহকে যে পত্রিকা সমর্থন করেছিল—
(ক) বামাবোধিনী
(খ) হিন্দু প্যাট্রিয়ট
(গ) গ্রামবার্তা প্রকাশিকা
(ঘ) বেঙ্গালি
উত্তর: (খ) হিন্দু প্যাট্রিয়ট ✓
৮২। চাইবাসার যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন—
(ক) গর্ডন
(খ) রোগসেস
(গ) ডালহৌসি
(ঘ) ব্রান্ডিস
উত্তর: (খ) রোগসেস ✓
৮৩। নীল আইন পাস হয়—
(ক) ১৮৬২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬৪ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬৮ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৮৬২ খ্রিস্টাব্দে ✓
৮৪। মুন্ডা 'উলগুলান'-এর সূত্রপাত হয়—
(ক) ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪ জানুয়ারি
(খ) ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪ ডিসেম্বর
(গ) ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪ নভেম্বর
(ঘ) ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪ আগস্ট
উত্তর: (খ) ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪ ডিসেম্বর ✓
৮৫। বাংলায় 'তারিকা-ই-মহম্মদীয়ার' ভাবধারা প্রচার করেন—
(ক) টিপু শাহ
(খ) হাজি শরিয়ৎউল্লাহ
(গ) দুদু মিঞা
(ঘ) তিতুমির
উত্তর: (ঘ) তিতুমির ✓
৮৬। বাদকার শ্যামগঞ্জন যে বিদ্রোহের নেতা ছিলেন তার নাম—
(ক) সাঁওতাল বিদ্রোহ
(খ) চুয়াড় বিদ্রোহ
(গ) কোল বিদ্রোহ
(ঘ) মুন্ডা বিদ্রোহ
উত্তর: (খ) চুয়াড় বিদ্রোহ ✓
৮৭। সাঁওতাল বিদ্রোহের কথা জানতে পারি যে উপন্যাস থেকে—
(ক) আরণ্যক
(খ) আনন্দমঠ
(গ) পথের পাঁচালী
(ঘ) পথের দাবী
উত্তর: (ক) আরণ্যক ✓
৮৮। কোল বিদ্রোহের নেতা ছিলেন—
(ক) সিধু
(খ) বুদ্ধ ভগত
(গ) নুরুলউদ্দিন
(ঘ) করিম শাহ
উত্তর: (খ) বুদ্ধ ভগত ✓
৮৯। 'বিপ্লব' কথার অর্থ হল—
(ক) সম্পূর্ণ পরিবর্তন
(খ) আমূল পরিবর্তন
(গ) আংশিক পরিবর্তন
(ঘ) পরিবর্তনহীন
উত্তর: (খ) আমূল পরিবর্তন ✓
৯০। ভারতে সর্বপ্রথম নীলশিল্প গড়ে তোলেন—
(ক) লুই বোনার্ড
(খ) উইলিয়ম হান্টার
(গ) জেমস লঙ
(ঘ) ক্যারল ব্লুম
উত্তর: (ক) লুই বোনার্ড ✓
৯১। পাবনা বিদ্রোহের খবর প্রকাশিত হত—
(ক) বঙ্গদর্শন পত্রিকায়
(খ) বামাবোধিনী পত্রিকায়
(গ) সমাচার দর্পণ পত্রিকায়
(ঘ) গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায়
উত্তর: (ঘ) গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় ✓
৯২। সন্ন্যাসী-ফকির বিদ্রোহের সূচনা বৎসর হল—
(ক) ১৭৫৭ খ্রি.
(খ) ১৭৭২ খ্রি.
(গ) ১৮৬৩ খ্রি.
(ঘ) ১৭৬৩ খ্রি.
উত্তর: (ঘ) ১৭৬৩ খ্রি. ✓
৯৩। দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয়—
(ক) ১৮৩৪ খ্রি.
(খ) ১৮৩৫ খ্রি.
(গ) ১৮৩৬ খ্রি.
(ঘ) ১৮৩৮ খ্রি.
উত্তর: (ক) ১৮৩৪ খ্রি. ✓
৯৪। ভারতবর্ষকে 'দার-উল-হারব' বলে ঘোষণা করেন—
(ক) দুদু মিঞা
(খ) শরিয়ৎউল্লাহ
(গ) সিধু
(ঘ) শাহ ওয়ালিউল্লাহ
উত্তর: (খ) শরিয়ৎউল্লাহ ✓
৯৫। রফিক মণ্ডল নেতৃত্ব দিয়েছিলেন—
(ক) ওয়াহাবি আন্দোলনে
(খ) ফরাজি আন্দোলনে
(গ) নীল বিদ্রোহে
(ঘ) সাঁওতাল বিদ্রোহে
উত্তর: (গ) নীল বিদ্রোহে ✓
৯৬। নীল বিদ্রোহকে সমর্থন জানায়—
(ক) বামাবোধিনী
(খ) বঙ্গদর্শন
(গ) অবলাবান্ধব
(ঘ) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা
উত্তর: (ঘ) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ✓
৯৭। ওয়াহাবি আন্দোলনের (তারিকা-ই-মহম্মদীয়া) স্লোগান ছিল—
(ক) তারিকা-ই-মহম্মদীয়া
(খ) মহম্মদের শিক্ষা
(গ) পবিত্র কোরানে ফিরে যাও
(ঘ) জমির মালিক ঈশ্বর
উত্তর: (গ) পবিত্র কোরানে ফিরে যাও ✓
৯৮। ফরাজি আন্দোলন প্রথম শুরু হয়েছিল—
(ক) ২৪ পরগনাতে
(খ) হুগলিতে
(গ) বর্ধমানে
(ঘ) ফরিদপুরে
উত্তর: (ঘ) ফরিদপুরে ✓
৯৯। তিতুমিরের প্রধান সেনাপতির নাম ছিল—
(ক) গোলাম মাসুম
(খ) মৈনুদ্দিন
(গ) করিম শাহ
(ঘ) টিপু শাহ
উত্তর: (ক) গোলাম মাসুম ✓