জ্ঞানচক্ষু গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 10
১.১ তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন?— (ক) 'হুবতারা' (খ) 'শুকতারা' (গ) 'সন্ধ্যাতারা' (ঘ) 'রংমশাল'।
উত্তর: (গ) 'সন্ধ্যাতারা' ✓
১.২ 'তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়।' একথা বলেছেন— (ক) তপনের ছোটোমাসি (খ) তপনের মেজোকাকু (গ) তপনের বাবা (ঘ) তপনের ছোটোমামা।
উত্তর: (খ) তপনের মেজোকাকু ✓
১.৩ 'তপনের হাত আছে।' কথাটির অর্থ হল— (ক) হস্তক্ষেপ (খ) ভাষার দখল (গ) মারামারি (ঘ) জবরদস্তি।
উত্তর: (খ) ভাষার দখল ✓
১.৪ তপন তার প্রথম গল্পটি লিখেছিল— (ক) সকালবেলা (খ) দুপুরবেলা (গ) বিকেলবেলা (ঘ) রাত্রিবেলা।
উত্তর: (খ) দুপুরবেলা ✓
১.৫ ছোটোমাসি তপনের থেকে কত বছরের বড়ো?— (ক) বছর পাঁচেকের (খ) বছর আটেকের (গ) বছর দশেকের (ঘ) বছর বারোর।
উত্তর: (খ) বছর আটেকের ✓
১.৬ পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম— (ক) ইস্কুলের গল্প (খ) একদিন (গ) প্রথম দিন (ঘ) রাজার কথা।
উত্তর: (গ) প্রথম দিন ✓
১.৭ তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন— (ক) অভিনেতা (খ) খেলোয়াড় (গ) লেখক (ঘ) চিত্রপরিচালক।
উত্তর: (গ) লেখক ✓
১.৮ 'এ দেশের কিছু হবে না' কথাটি কে বলেছিলেন?— (ক) তপন (খ) ছোটোমেসো (গ) তপনের বাবা (ঘ) তপনের কাকা।
উত্তর: (খ) ছোটোমেসো ✓
১.৯ 'শুধু এইটাই জানা ছিল না,' অজানা বিষয়টি হল— (ক) মেসো একজন লেখক (খ) তার গল্প ছাপা হবে (গ) মানুষই গল্প লেখে (ঘ) সে গল্প লিখতে পারে।
উত্তর: (গ) মানুষই গল্প লেখে ✓
১.১০ তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন?— (ক) 'শুকতারা' (খ) 'আনন্দমেলা' (গ) 'সন্ধ্যাতারা' (ঘ) 'দেশ'।
উত্তর: (গ) 'সন্ধ্যাতারা' ✓
১.১১ "পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?" 'অলৌকিক ঘটনা'-টি হল— (ক) এক লেখকের সঙ্গে তপনের ছোটোমাসির বিয়ে হয়েছে (খ) বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী (গ) তপনের লেখা গল্প 'সন্ধ্যাতারা' পত্রিকায় ছাপা হয়েছে (ঘ) তপন দেখল ছাপানো গল্পের একটি লাইনও তার নিজের নয়।
উত্তর: (গ) তপনের লেখা গল্প 'সন্ধ্যাতারা' পত্রিকায় ছাপা হয়েছে ✓
১.১২ 'তারপর ধমক খায়' তপন ধমক খায়— (ক) গল্প লেখার জন্য (খ) নিজের লেখা গল্প না পড়ার জন্য (গ) ছোটোমাসির অবাধ্য হওয়ার জন্য (ঘ) লেখাপড়ায় মনোযোগ না দেওয়ার জন্য।
উত্তর: (খ) নিজের লেখা গল্প না পড়ার জন্য ✓
১.১৩ তপনের লেখা গল্প তার মেসোমশাইয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন তপনের— (ক) মা (খ) বাবা (গ) মেজোকাকু (ঘ) ছোটোমাসি।
উত্তর: (ঘ) ছোটোমাসি ✓
১.১৪ "গভীরভাবে সংকল্প করে তপন,"— (ক) আর কখনো লেখা ছাপানোর জন্য নিজে কোথাও যাবে না (খ) মেসোকে নয়, মাসিকেই লেখা জমা দেবে (গ) ডাকে লেখা পাঠাবে (ঘ) তপন নিজে গিয়ে লেখা জমা দেবে।
উত্তর: (ঘ) তপন নিজে গিয়ে লেখা জমা দেবে ✓
১.১৫ 'সে সব বই নাকি ছাপাও হয়।' যার লেখা বই ছাপা হয়— (ক) তপনের লেখা বই (খ) ছোটোমাসির লেখা বই (গ) তপনের নতুন মেসোর লেখা বই (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই।
উত্তর: (গ) তপনের নতুন মেসোর লেখা বই ✓
১.১৬ 'তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে হয়ে যায়।'— (ক) আনন্দিত (খ) দুঃখিত (গ) কাঁদো কাঁদো (ঘ) বিহ্বল।
উত্তর: (গ) কাঁদো কাঁদো ✓
১.১৭ চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে— (ক) সকালে (খ) বিকেলে (গ) সন্ধ্যায় (ঘ) রাতে।
উত্তর: (খ) বিকেলে ✓
১.১৮ "বাবা, তোর পেটে পেটে এত।" এখানে 'তোর' বলতে বোঝানো হয়েছে— (ক) তপনকে (খ) তপনের মেজোকাকুকে (গ) তপনের বন্ধুকে (ঘ) তপনের ছোটোমাসিকে।
উত্তর: (ক) তপনকে ✓
১.১৯ 'তোমার গল্প তো দিব্যি হয়েছে।' এখানে বক্তা হল— (ক) তপন (খ) ছোটোমেসো (গ) ছোটোমাসি (ঘ) ছোটোমামা।
উত্তর: (খ) ছোটোমেসো ✓
১.২০ 'আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।' উক্তিটি— (ক) তপনের মামার (খ) তপনের বাবার (গ) তপনের মেজোকাকুর (ঘ) তপনের ছোটোকাকুর।
উত্তর: (গ) তপনের মেজোকাকুর ✓
১.২১ তপন দেখে মেসোর মুখে— (ক) ঠাট্টার আভাস (খ) বিষাদের ছায়া (গ) বিরক্তির প্রকাশ (ঘ) করুণার ছাপ।
উত্তর: (ঘ) করুণার ছাপ ✓
১.২২ 'কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো?' কথাটি বলেছেন— (ক) মেজোকাকু (খ) মা (গ) ছোটোমাসি (ঘ) নতুন মেসো।
উত্তর: (গ) ছোটোমাসি ✓
১.২৩ ছাপায় লেখা গল্পটি পড়তে গিয়ে তপন দেখে এর প্রত্যেকটি লাইন— (ক) নতুন ও অচেনা (খ) নতুন ও আনকোরা (গ) নতুন ও অপরিচিত (ঘ) সম্পূর্ণ আনকোরা।
উত্তর: (খ) নতুন ও আনকোরা ✓
১.২৪ "তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে।"— 'কৃতার্থ' শব্দটির অর্থ হল— (ক) কৃতজ্ঞ (খ) বিস্মিত (গ) সহাস্য (ঘ) আশান্বিত।
উত্তর: (ক) কৃতজ্ঞ ✓
১.২৫ "তবু 'ধন্যি ধন্যি' পড়ে যায়।"— 'ধন্যি ধন্যি'-র অর্থ হল— (ক) প্রশংসা (খ) বাচ্চা (গ) নিন্দা (ঘ) তামাশা।
উত্তর: (ক) প্রশংসা ✓
১.২৬ "তা নইলে ফট করে একটা লিখল, আর ছাপা হলো," বক্তা হলেন— (ক) তপনের মা (খ) তপনের বাবা (গ) তপনের মেজোকাকু (ঘ) তপনের ছোটোমেসো।
উত্তর: (খ) তপনের বাবা ✓
১.২৭ তপনের চিরকালের বন্ধু— (ক) মা (খ) বাবা (গ) ছোটোমাসি (ঘ) কাকু।
উত্তর: (গ) ছোটোমাসি ✓
১.২৮ বাড়িতে তপনের নাম হয়েছে— (ক) গল্পকার, লেখক (খ) কবি, সাহিত্যিক, কথাশিল্পী (গ) কবি, লেখক (ঘ) কথাশিল্পী, গল্পকার।
উত্তর: (খ) কবি, সাহিত্যিক, কথাশিল্পী ✓
১.২৯ বাড়ির ঠাট্টা-তামাশার মধ্যেই তপন গল্প লিখেছিল— (ক) একটি (খ) দু-তিনটি (গ) দুটি (ঘ) তিন-চারটি।
উত্তর: (খ) দু-তিনটি ✓
১.৩০ তপন তার গল্পটি লিখে প্রথম দেখিয়েছিল— (ক) ছোটোমাসিকে (খ) ছোটোকাকুকে (গ) নতুন মেসোকে (ঘ) 'সন্ধ্যাতারা'-র দফতরে।
উত্তর: (ক) ছোটোমাসিকে ✓
১.৩১ তপন মামার বাড়িতে এসেছে— (ক) গ্রীষ্মের ছুটি কাটাতে (খ) পুজোর ছুটি কাটাতে (গ) ছোটোমাসির বিয়ে উপলক্ষ্যে (ঘ) জন্মদিন উপলক্ষ্যে।
উত্তর: (গ) ছোটোমাসির বিয়ে উপলক্ষ্যে ✓
১.৩২ "তবু লিখছে। লুকিয়ে লিখছে।" এভাবে লেখার কারণ কী?— (ক) যেন ভূতে পেয়েছে (খ) যেন স্বপ্নে পেয়েছে (গ) যেন নেশায় পেয়েছে (ঘ) এক আনন্দের অনুভূতিতে।
উত্তর: (গ) যেন নেশায় পেয়েছে ✓
১.৩৩ 'জ্ঞানচক্ষু' গল্পটি কোন্ মূল গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?— (ক) 'আলতা' (খ) 'কুমকুম' (গ) 'চিরুনি' (ঘ) 'আয়না'।
উত্তর: (খ) 'কুমকুম' ✓
১.৩৪ ছোটোমামার সঙ্গে তপনের ছোটোমেসোর যে মিল— (ক) লেখালেখিতে (খ) সিগারেট খাওয়ায় (গ) খাবার খাওয়ায় (ঘ) খবরের কাগজ নিয়ে গল্প ও তর্ক করায়।
উত্তর: (ঘ) খবরের কাগজ নিয়ে গল্প ও তর্ক করায় ✓