উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা মডেল প্রশ্নপত্র সেট ২

১। "ইঁহাদের যেন বিশ্বাস..."- 'ইঁহাদের' বলতে বোঝানো হয়েছে –

(ক) জয়রামবাবুর বন্ধুবান্ধবদের
(খ) কোর্টের ডেপুটিদের
(গ) কোর্টের হাকিমদের
(ঘ) ইংরেজি জানা নব্য হাকিমদের

উত্তরঃ (ঘ) ইংরেজি জানা নব্য হাকিমদের


২। 'দায়রায় একটি খুনী মোকদমা' চলেছিল –

(ক) তিন সপ্তাহ ধরে
(খ) তিন দিন ধরে
(গ) তিন মাস ধরে
(ঘ) তিন বছর ধরে

উত্তরঃ (খ) তিন দিন ধরে


৩। পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে উপলক্ষ্যে বাই কোথা থেকে আসছে? –

(ক) কলকাতা
(খ) বেনারস
(গ) লখনউ
(ঘ) মাদ্রাজ

উত্তরঃ (খ) বেনারস


৪। জয়রামবাবু হাতি কেনেন –

(ক) বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে
(খ) বামুনহাটের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে
(গ) মহারাজ নরেশচন্দ্র রায় চৌধুরীর কাছ থেকে
(ঘ) ইমামদ্দি শেখের কাছ থেকে

উত্তরঃ (ক) বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে


৫। "এত এত ধর্ম”- তারা কীভাবে থাকে? –

(ক) ছড়িয়ে-ছিটিয়ে
(খ) একই গ্রহে সহাবস্থান করে
(গ) একই গ্রহে বিচ্ছিন্নভাবে থাকে
(ঘ) পারস্পরিক শত্রুতার বেশে থাকে

উত্তরঃ (খ) একই গ্রহে সহাবস্থান করে ✓


৬। "... তার নাম রেখেছি: বিশ্বাস।" কবি কার নাম বিশ্বাস রেখেছেন? –

(ক) তেপান্তরের পক্ষীরাজের
(খ) জাদু-অশ্বের
(গ) মন্ত্রপূতঃ অশ্বের
(ঘ) পুষ্পক রথের

উত্তরঃ (খ) জাদু-অশ্বের


৭। "... কিছুই ছিল না।” 'কিছুই' বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? –

(ক) কবচকুণ্ডল, যা রাজপুত্রকে শত্রুর হাত থেকে রক্ষা করবে
(খ) ধনুক ও তূণীর, যেগুলি যুদ্ধের সরঞ্জাম
(গ) রাজকীয় মুকুট
(ঘ) পার্থিব সম্পদ, ধনৈশ্বর্য

উত্তরঃ (ঘ) পার্থিব সম্পদ, ধনৈশ্বর্য ✓


৮। "গদাই-লস্করি চাল" কথাটির অর্থ হল –

(ক) বিশেষ একপ্রকার দামি চাল
(খ) দ্রুত গতিসম্পন্ন
(গ) গদাই লস্করের ব্যবহৃত চাল
(ঘ) মন্থর গতিসম্পন্ন

উত্তরঃ (ঘ) মন্থর গতিসম্পন্ন ✓


৯। 'অর্বাচীন কাল' বলতে বোঝায় –

(ক) প্রাচীনকাল
(খ) প্রবীণ সময়
(গ) অপরিপক্ক, নবীন সময়
(ঘ) মধ্যযুগ

উত্তরঃ (গ) অপরিপক্ক, নবীন সময় ✓


১০। "আবার সে গানের মধ্যে প্যাঁচের কি ধুম! সে কি আঁকাবাকা ডামাডোল-ছত্রিশ নাড়ীর টান তায় রে বাপ।"— আলোচ্য অংশে প্রাবন্ধিকের মনোভাবটি হল –

(ক) প্রশংসাসূচক
(খ) ক্রোধসূচক
(গ) শ্লেষসূচক
(ঘ) প্রহসনমূলক

উত্তরঃ (গ) শ্লেষসূচক ✓


১১। 'অষ্টাধ্যায়ী'-র রচয়িতা –

(ক) পাণিনি
(খ) পতঞ্জলি
(গ) শবরস্বামী
(ঘ) ভরত

উত্তরঃ (ক) পাণিনি ✓


১২। "করুণ মুখে জবাব দিচ্ছে সে।” — কে করুণ মুখে জবাব দিচ্ছে?

(ক) দামা
(খ) আনন্দ
(গ) দুরপত
(ঘ) বঞ্চলাবাঈ

উত্তরঃ (গ) দুরপত ✓


১৩। পোটরাজের বাড়ির সামনে কাকটি কোন্ গাছে বসে চেঁচিয়েছিল? –

(ক) তেঁতুল গাছে
(খ) আম গাছে
(গ) নিম গাছে
(ঘ) বেল গাছে

উত্তরঃ (গ) নিম গাছে ✓


১৪। 'তার সঙ্গে' কবিতাটি মূল কোন্ ভাষায় লেখা? –

(ক) স্প্যানিশ
(খ) ফারসি
(গ) রাশিয়ান
(ঘ) চিলিয়ান

উত্তরঃ (ক) স্প্যানিশ ✓


১৫। ভাষাকে 'চিন্তার পোশাক' বলেছেন –

(ক) যাস্ক
(খ) স্যামুয়েল ওয়েসলি
(গ) গারল্যান্ড
(ঘ) মিখাইল বাখতিন

উত্তরঃ (খ) স্যামুয়েল ওয়েসলি ✓


১৬। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন –

(ক) নোয়াম চমস্কি
(খ) ব্লুমফিল্ড
(গ) গারল্যান্ড
(ঘ) উইলিয়াম জোন্স

উত্তরঃ (ঘ) উইলিয়াম জোন্স ✓


১৭। সোস্যুরের মতবাদ অনুযায়ী শৈলীর ধারণাটি –

(ক) LAD-এর অন্তর্ভুক্ত
(খ) LAS-এর অন্তর্ভুক্ত
(গ) লাঙের অন্তর্ভুক্ত
(ঘ) পারোলের অন্তর্ভুক্ত

উত্তরঃ (ঘ) পারোলের অন্তর্ভুক্ত ✓


১৮। 'ল্' ধ্বনিটি হল –

(ক) স্পর্শধ্বনি
(খ) পার্শ্বিক ধ্বনি
(গ) ঘৃষ্ট ধ্বনি
(ঘ) তাড়নজাত ধ্বনি

উত্তরঃ (খ) পার্শ্বিক ধ্বনি ✓


১৯। বাতাসা > বাসাতা – এটি কী জাতীয় ধ্বনি পরিবর্তন? –

(ক) অপিনিহিতি
(খ) বিষমীভবন
(গ) ধ্বনি বিপর্যাস
(ঘ) সমীভবন

উত্তরঃ (গ) ধ্বনি বিপর্যাস ✓


২০। 'থিসরাস' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল –

(ক) অভিধান
(খ) রত্নাগার
(গ) অভিমুখ
(ঘ) রত্নাকর

উত্তরঃ (খ) রত্নাগার ✓


২১। 'গবেষণা' শব্দের আদি অর্থ ছিল গোরু খোঁজা ও পরিবর্তিত অর্থ তথ্যানুক্রমিক অনুসন্ধান। এক্ষেত্রে ঘটেছে –

(ক) শব্দার্থের প্রসার
(খ) শব্দার্থের অবনতি
(গ) শব্দার্থের রূপান্তর
(ঘ) শব্দার্থের সংকোচ

উত্তরঃ (গ) শব্দার্থের রূপান্তর ✓


২২। "বলো বলো বলো সবে -" গানটির রচয়িতা হলেন –

(ক) অতুলপ্রসাদ সেন
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) মুকুন্দ দাস
(ঘ) নজরুল ইসলাম

উত্তরঃ (ক) অতুলপ্রসাদ সেন


২৩। 'রুস্তম-ই-হিন্দ' উপাধিটি যে খেলার সঙ্গে যুক্ত, সেটি হল –

(ক) দাবা
(খ) খো-খো
(গ) কুস্তি
(ঘ) কাবাডি

উত্তরঃ (গ) কুস্তি ✓


২৪। রাসায়নিক প্রস্তুতির ক্ষেত্রে পারদর্শিতার জন্য কে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ডিএসসি উপাধি লাভ করেন?

(ক) প্রমথনাথ বসু
(খ) রসিকলাল দত্ত
(গ) বিপিনবিহারী দাস
(ঘ) পি. এম. বাগচি

উত্তরঃ (খ) রসিকলাল দত্ত ✓


২৫। জয়রামবাবুর আদি নিবাস _______ জেলায়।

(ক) পীরগঞ্জ
(খ) ঢাকা
(গ) যশোর
(ঘ) বরিশাল

উত্তরঃ  (গ) যশোর


২৬। 'ভ্যান গঘের ধর্ম ছিল _______ আঁকা।'

(ক) সীমাবদ্ধতা
(খ) মুক্তি
(গ) উন্মাদনা
(ঘ) নবীন পতাকা

উত্তরঃ (গ) উন্মাদনা


২৭। 'আগুনের ধর্ম আজও _______।'

(ক) সত্যের
(খ) ভস্মের
(গ) ধর্মের
(ঘ) মিথ্যের

উত্তরঃ (খ) ভস্মের ✓


২৮। 'শুধু দুটি সরঞ্জাম।' — উক্তিটি _______।

(ক) আশিসসূচক
(খ) আশীর্বাদী
(গ) অভিসম্পাতসূচক
(ঘ) অভিসন্ধিমূলক

উত্তরঃ ((খ) আশীর্বাদী


২৯। 'বাঙ্গালা ভাষা'-র উৎসপত্রটি স্বামীজি _______ উদ্দেশে লেখেন।

(ক) স্বামী শুদ্ধানন্দের
(খ) স্বামী ত্রিগুণাতীতানন্দের
(গ) স্বামী সারদানন্দের
(ঘ) স্বামী প্রজ্ঞানন্দের

উত্তরঃ (খ) স্বামী ত্রিগুণাতীতানন্দের ✓


৩০। 'সময়টা খুব _______।'

(ক) অসুবিধের
(খ) সুবিধের না
(গ) ভয়াবহ
(ঘ) বিপদের

উত্তরঃ (খ) সুবিধের না


৩১। বাংলা শব্দে দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা _______।

(ক) ২৮টি
(খ) ৩০টি
(গ) ৩২টি
(ঘ) ৩৪টি

উত্তরঃ (ক) ২৮টি


৩২। 'মেকুর' শব্দটি _______ শব্দের একটি উপভাষার অংশ।

(ক) মাকু
(খ) মৃত্তিকা
(গ) বিড়াল
(ঘ) মৌমাছি

উত্তরঃ (গ) বিড়াল ✓


৩৩। প্রথম এভারেস্ট অভিযান সংঘটিত হয় _______ সালে।

(ক) ১৮৭৭
(খ) ১৭৫১
(গ) ১৮৫৪
(ঘ) ১৯৫৩

উত্তরঃ (ঘ) ১৯৫৩ ✓


৩৪। 'দ্য ফিনিক্স' অ্যাওয়ার্ড পান –

(ক) রাহুল বন্দ্যোপাধ্যায়
(খ) পি. সি. সরকার
(গ) পঙ্কজ রায়
(ঘ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী

উত্তরঃ (খ) পি. সি. সরকার ✓


৩৫। বিবৃতি (Assertion) ও কারণ (Reason)-এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো :

বিবৃতি (A): রসুলগঞ্জের মেলা থেকে আদরিণী ফিরে আসে।

কারণ (R): বামুনহাটের মেলায় যাওয়ার পথে আদরিণীর মৃত্যু হয়।

(ক) (A) ভুল, (R) ঠিক
(খ) (A) ঠিক, (R) ভুল
(গ) (A) ও (R) উভয়েই ঠিক এবং (R), (A)-এর সঠিক কারণ
(ঘ) (A) এবং (R) উভয়েই ভুল

উত্তরঃ (ঘ) (A) এবং (R) উভয়েই ভুল


৩৬। বিবৃতি (Assertion) ও কারণ (Reason)-এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো :

বিবৃতি (A): 'এই জাদু-অশ্ব'। তার নাম রেখেছি 'বিশ্বাস'।

কারণ (R): সর্বক্ষেত্রে আমার সাথে থেকে এই জাদু-অশ্ব আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেয়।

(ক) (A) ভুল, (R) ঠিক
(খ) (A) ঠিক, (R) ভুল
(গ) (A) ও (R) উভয়েই ঠিক এবং (R), (A)-এর সঠিক কারণ
(ঘ) (A) এবং (R) উভয়েই ভুল

উত্তরঃ (গ) (A) ও (R) উভয়েই ঠিক এবং (R), (A)-এর সঠিক কারণ ✓


৩৭। বাংলা ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থানের সঠিক ক্রমটি হল –

(ক) কণ্ঠ → ওষ্ঠ → দন্ত → তালু → মূর্ধা
(খ) দন্ত → ওষ্ঠ → তালু → মূর্ধা → কণ্ঠ
(গ) তালু → দন্ত → ওষ্ঠ → মূর্ধা → কণ্ঠ
(ঘ) কণ্ঠ → তালু → মূর্ধা → দন্ত → ওষ্ঠ

উত্তরঃ (ঘ) কণ্ঠ → তালু → মূর্ধা → দন্ত → ওষ্ঠ ✓


৩৮। সত্য ও মিথ্যা নির্ণয় করো :

(i) জয়রামবাবুর বাড়িতে প্রতিদিন বিকেলবেলায় তাস পাশা খেলা হয়।
(ii) জমিদার শ্রীনরেশচন্দ্র রায় চৌধুরীর সঙ্গে জয়রামবাবুর বন্ধুত্বের সম্পর্ক।
(iii) জয়রামবাবু বাইরে রুক্ষ প্রকৃতির হলেও ভেতরে খুব নরম।
(iv) সম্পূর্ণ নিজের পরিশ্রমে জয়রামবাবু জীবনে উন্নতি করেছেন।

(ক) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(খ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(গ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(ঘ) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

উত্তরঃ (ক) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য


৩৯। আনুমানিক ১৭২০ খ্রিস্টাব্দে চব্বিশ পরগনার হালিশহরে তাঁর জন্ম। তাঁর রচিত গানে রাগসংগীত ও দেশি সুরের প্রভাব রয়েছে। তিনি শাক্ত সংগীতের অন্যতম কবি। তাঁর রচিত বিদ্যাসুন্দর, কালিকামঙ্গল, কালীকীর্তন ও কৃষ্ণকীর্তনেরও খোঁজ পাওয়া যায়। তিনি হলেন –

(ক) কমলাকান্ত ভট্টাচার্য
(খ) রামপ্রসাদ সেন
(গ) রামশঙ্কর ভট্টাচার্য
(ঘ) বিষুচন্দ্র চক্রবর্তী

উত্তরঃ (খ) রামপ্রসাদ সেন ✓


৪০। বিবৃতি (I): প্রাবন্ধিক ভাবকে ভাষার বাহক বলেছেন।
বিবৃতি (II): প্রাবন্ধিকের মতে ভাব হল প্রধান, ভাষা পরে।

উপরিউক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো :

(ক) বিবৃতি (I) ও বিবৃতি (II) পরস্পরবিরোধী
(খ) বিবৃতি (II) হল বিবৃতি (I)-এর কারণ
(গ) বিবৃতি (I) মিথ্যা কিন্তু বিবৃতি (II) সত্য
(ঘ) বিবৃতি (I) ও বিবৃতি (II) উভয়ই সত্য ও পরস্পর সম্পর্কযুক্ত

উত্তরঃ (গ) বিবৃতি (I) মিথ্যা কিন্তু বিবৃতি (II) সত্য

Share Test