উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস মডেল প্রশ্নপত্র সেট ১
১। নীচের কোন্ ভাষাটি অল-বিরুনি জানতেন না?
Ⓐ হিব্রু
Ⓑ সংস্কৃত
Ⓒ গ্রিক
Ⓓ ফারসি
উত্তরঃ Ⓒ গ্রিক ✓
২। ভারতে মার্কো পোলোর ভ্রমণের সঠিক ক্রমটি হল
Ⓐ মাবার → মুরফিলি → কুইলন → গুজরাট
Ⓑ মাবার → কায়ল → মুরফিলি → কুইলন → গুজরাট
Ⓒ কায়ল → মাবার → মুরফিলি → গুজরাট → কুইলন
Ⓓ গুজরাট → মাবার → মুরফিলি → কায়ল → কুইলন
উত্তরঃ Ⓐ মাবার → মুরফিলি → কুইলন → গুজরাট ✓
৩। কালানুক্রম অনুসারে বক্তব্যগুলি সাজাও:
(I) ইবন বতুতা চিনে পৌঁছান
(II) ইবন বতুতা ভ্রমণের জন্য স্বগৃহ ত্যাগ করেন
(III) ইবন বতুতা মক্কায় হজ যাত্রা করেন
(IV) ইবন বতুতা স্থলপথে ভারতে আসেন
Ⓐ (I), (II), (III), (IV)
Ⓑ (II), (I), (III), (IV)
Ⓒ (III), (II), (I), (IV)
Ⓓ (II), (III), (IV), (I)
উত্তরঃ Ⓓ (II), (III), (IV), (I) ✓
৪। আবদুর রজ্জাক যখন বিজয়নগরে আসেন তখন লক্কনা দন্নায়ক কোন্ পদে ছিলেন?
Ⓐ প্রধানমন্ত্রী
Ⓑ কাজি
Ⓒ দেওয়ান
Ⓓ প্রধান সেনাপতি
উত্তরঃⒸ দেওয়ান ✓
৫। বার্নিয়ে কবে দিল্লিতে আসেন?
Ⓐ ১৬৫০ খ্রিস্টাব্দে
Ⓑ ১৬৫৮ খ্রিস্টাব্দে
Ⓒ ১৬৬০ খ্রিস্টাব্দে
Ⓓ ১৬৭৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ Ⓑ ১৬৫৮ খ্রিস্টাব্দে ✓
৬। বিবৃতি (I): অল-বিরুনি ভারতে রাজনৈতিক ঐক্য প্রত্যক্ষ করেছেন।
বিবৃতি (II): অল-বিরুনির ভ্রমণকালে ভারতে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল।
Ⓐ (II) হল (I)-এর কারণ
Ⓑ (I) এবং (II) পরস্পরবিরোধী
Ⓒ (I) সত্য কিন্তু (II) মিথ্যা
Ⓓ (I) এবং (II) উভয়ই মিথ্যা
উত্তরঃ Ⓑ (I) এবং (II) পরস্পরবিরোধী ✓
৭। 'Storia-do-Mogor' গ্রন্থটি রচনা করেন।
Ⓐ নিকোলো মানুচ্চি
Ⓑ র্যালফ ফিচ
Ⓒ তাভার্নিয়ে
Ⓓ বার্নিয়ে
উত্তরঃ Ⓐ নিকোলো মানুচ্চি ✓
৮। অদ্বৈতবাদের প্রচারক হলেন-
Ⓐ রামানুজ
Ⓑ ব্যাসদেব
Ⓒ শুক্রাচার্য
Ⓓ শঙ্করাচার্য
উত্তরঃ Ⓓ শঙ্করাচার্য ✓
৯। অচিন্ত্য ভেদাভেদ মতবাদ প্রচার করেন
Ⓐ কবির
Ⓑ মীরাবাঈ
Ⓒ শ্রীচৈতন্য
Ⓓ নামদেব
উত্তরঃ Ⓒ শ্রীচৈতন্য ✓
১০। ওড়িশায় উদ্ভূত জগন্নাথ উপাসনার ধারায় মিলেমিশে গেছে -
Ⓐ ব্রাহ্মণ্য তান্ত্রিক ধর্ম
Ⓑ সহজিয়া ধর্ম
Ⓒ নাথ ধর্ম
Ⓓ (A) ও (C) উভয়ই ঠিক
উত্তরঃ Ⓓ (A) ও (C) উভয়ই ঠিক ✓
১১। দিল্লি ও গঙ্গা-যমুনা দোয়াব অঞ্চলে যে সুফি সম্প্রদায়ের প্রাধান্য ছিল, সেটি হল -
Ⓐ কাদেরি
Ⓑ চিশতি
Ⓒ নকশবন্দি
Ⓓ সুরাবর্দি
উত্তরঃ Ⓑ চিশতি ✓
১২। আকবর কোন্ সুফি সাধকের অনুরাগী ছিলেন?
Ⓐ সেলিম চিশতি
Ⓑ মইনউদ্দিন চিশতি
Ⓒ কুতবউদ্দিন বখতিয়ার কাকি
Ⓓ বাবা ফরিদ
উত্তরঃ Ⓐ সেলিম চিশতি ✓
১৩। 'হনুজ দিল্লি দূর অস্ত' - কথাটি বলেছিলেন
Ⓐ মইনউদ্দিন চিশতি
Ⓑ বাহাউদ্দিন জাকারিয়া
Ⓒ নিজামউদ্দিন আউলিয়া
Ⓓ শেখ আহম্মদ সিরহিন্দি
উত্তরঃ Ⓒ নিজামউদ্দিন আউলিয়া ✓
১৪। কালানুক্রম অনুসারে সাজাও- (I) সঙ্গম বংশ, (II) তুলুভ বংশ, (III) আরাবিডু বংশ, (IV) সালুভ বংশ।
Ⓐ (I), (II), (III), (IV)
Ⓑ (I), (III), (IV), (II)
Ⓒ (I), (II), (IV), (III)
Ⓓ (I), (IV), (II), (III)
উত্তরঃ Ⓓ (I), (IV), (II), (III) ✓
১৫। বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামোর সঠিক বিকল্পটি হল –
Ⓐ স্থল - মণ্ডলম - নাড়ু - গ্রাম
Ⓑ মণ্ডলম - নাড়ু - স্থল - গ্রাম
Ⓒ মণ্ডলম - স্থল - গ্রাম - নাড়ু
Ⓓ নাড়ু - মণ্ডলম - স্থল - গ্রাম
উত্তরঃ Ⓑ মণ্ডলম - নাড়ু - স্থল - গ্রাম ✓
১৬। বিজয়নগর সাম্রাজ্যে মোতিকিরাতল কাদের বলা হত?
Ⓐ ব্রাহ্মণ
Ⓑ ক্ষত্রিয়
Ⓒ বৈশ্য
Ⓓ শূদ্র
উত্তরঃ Ⓒ বৈশ্য ✓
১৭। বাংলায় সত্যপিরের পুজো প্রবর্তন করেন
Ⓐ রাজা গণেশ
Ⓑ শামসউদ্দিন ইলিয়াস শাহ
Ⓒ হোসেন শাহ
Ⓓ জালালউদ্দিন ফিরোজ শাহ
উত্তরঃ Ⓒ হোসেন শাহ ✓
১৮। হাম্পির বিরুপাক্ষ মন্দিরে কটি গোপুরম ছিল?
Ⓐ ৩টি
Ⓑ ৪টি
Ⓒ ৫টি
Ⓓ ৬টি
উত্তরঃ Ⓐ ৩টি ✓
১৯। বাহমনি রাজ্যটি ভেঙে যে কটি রাজ্যের উদ্ভব হয়, সেগুলি হল-
Ⓐ বিজাপুর, গোলকোন্ডা, দেবগিরি, বেরার, বিদর
Ⓑ বিজাপুর, গোলকোন্ডা, আহমদনগর, বেরার, বিদর
Ⓒ গোলকোন্ডা, পাণ্ড্য, দ্বারসমুদ্র, বেরার, বিদর
Ⓓ আহমদনগর, দৌলতাবাদ, গোলকোন্ডা, বিজাপুর, বিদর
উত্তরঃ Ⓑ বিজাপুর, গোলকোন্ডা, আহমদনগর, বেরার, বিদর ✓
২০। ইলিয়াস শাহি বংশীয় শাসক সিকান্দর শাহের আমলে নির্মিত হয় -
(I) ফিরোজ মিনার
(II) চামকাটি মসজিদ
(III) আদিনা মসজিদ
(IV) কোতোয়ালি দরওয়াজা
Ⓐ (I), (II), (IV) ঠিক এবং (III) ভুল
Ⓑ (I), (IV) ঠিক এবং (II), (III) ভুল
Ⓒ (III), (IV) ঠিক এবং (I), (II) ভুল
Ⓓ সবকটিই ঠিক
উত্তরঃ Ⓒ (III), (IV) ঠিক এবং (I), (II) ভুল ✓
২১। সপ্তবর্ষব্যাপী যুদ্ধরত দেশগুলি হল -
Ⓐ ইংল্যান্ড ও আমেরিকা
Ⓑ ইংল্যান্ড ও ফ্রান্স
Ⓒ ইংল্যান্ড ও জার্মানি
Ⓓ রাশিয়া ও জাপান
উত্তরঃ Ⓑ ইংল্যান্ড ও ফ্রান্স ✓
২২। দারুচিনির দ্বীপ বলা হয় যে দেশকে, সেটি হল -
Ⓐ জাভা
Ⓑ ইন্দোচিন
Ⓒ কম্বোডিয়া
Ⓓ শ্রীলঙ্কা
উত্তরঃ Ⓓ শ্রীলঙ্কা ✓
২৩। 'Laissez-Faire' শব্দটি কোন্ শব্দভান্ডার থেকে নেওয়া? -
Ⓐ ইংরেজি
Ⓑ ফরাসি
Ⓒ লাতিন
Ⓓ ফারসি
উত্তরঃ Ⓑ ফরাসি ✓
২৪। আফ্রিকায় কঙ্গো ফ্রি স্টেট গঠনের উদ্যোক্তা ছিল
Ⓐ ব্রিটেন
Ⓑ ফ্রান্স
Ⓒ জার্মানি
Ⓓ বেলজিয়াম
উত্তরঃ Ⓓ বেলজিয়াম ✓
২৫। 'No taxation without representation' - কথাটি বলেন
Ⓐ জেমস মিল
Ⓑ জেমস ওটিস
Ⓒ জেমস ওয়াট
Ⓓ জেমস হারগ্রিভস
উত্তরঃ Ⓑ জেমস ওটিস ✓
২৬। 'সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের সর্বোচ্চ স্তর' - উক্তিটি করেন
Ⓐ লুই ব্ল্যাঙ্কি
Ⓑ হবসন
Ⓒ অ্যাডাম স্মিথ
Ⓓ লেনিন
উত্তরঃ Ⓓ লেনিন ✓
২৭। 'শিল্পবিপ্লব' কথাটিকে জনপ্রিয় করে তোলেন
Ⓐ মার্ক ব্লখ
Ⓑ আর্নল্ড টয়েনবি
Ⓒ লুসিয়েন ফেভর
Ⓓ লুই ব্ল্যাঙ্কি
উত্তরঃ Ⓑ আর্নল্ড টয়েনবি ✓
২৮। চিনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি হল
(I) নানকিং-এর সন্ধি
(II) বগ-এর সন্ধি
(III) পিকিং-এর চুক্তি
(IV) আইগুন-এর চুক্তি
Ⓐ (I), (II), (IV) ঠিক এবং (III) ভুল
Ⓑ (I), (IV) ঠিক এবং (II), (III) ভুল
Ⓒ (IV) ঠিক এবং (I), (II), (III) ভুল
Ⓓ সবকটিই ঠিক
উত্তরঃ Ⓓ (সবকটিই ঠিক) ✓
২৯। বিবৃতি (A): 1870-1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় ইউরোপীয় সাম্রাজ্যবাদের স্বর্ণযুগ।
কারণ (R): এই সময় ইউরোপীয় দেশগুলির নগ্ন সাম্রাজ্যবাদ চরম আকার ধারণ করে।
Ⓐ A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
Ⓑ A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
Ⓒ A সঠিক কিন্তু R ভুল
Ⓓ A ভুল কিন্তু R সঠিক
উত্তরঃ Ⓐ A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা ✓
৩০। নতুন বিশ্বের ঔপনিবেশিক পরিমণ্ডলে দাস ও দাস মালিকদের মধ্যে যে জৈবশক্তি সক্রিয় হয়েছিল, তারই পরিণতি ছিল জাতিবৈষম্য— এ ধারণাটি প্রদান করেন -
Ⓐ রুডইয়ার্ড কিপলিং
Ⓑ মিশেল ফুকো
Ⓒ হিটলার
Ⓓ জেমস মিল
উত্তরঃ Ⓑ মিশেল ফুকো ✓
৩১। হিটলার কর্তৃক ইহুদিদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে গণহত্যা করাকে বলা হয় -
Ⓐ হোমিসাইড
Ⓑ টেলিকাস্ট
Ⓒ সুইসাইড
Ⓓ হোলোকাস্ট
উত্তরঃ Ⓓ হোলোকাস্ট ✓
৩২। আমেরিকায় দাসপ্রথার অবসান ঘটান
Ⓐ আব্রাহাম লিংকন
Ⓑ জর্জ ওয়াশিংটন
Ⓒ রুজভেল্ট
Ⓓ উড্রো উইলসন
উত্তরঃ Ⓐ আব্রাহাম লিংকন ✓
৩৩। ফারুকশিয়ারের ফরমানকে অভিহিত করেছেন 'মহাসনদ বা ম্যাগনাকার্টা' বলে
Ⓐ অ্যাডাম স্মিথ
Ⓑ রমেশচন্দ্র মজুমদার
Ⓒ ভিনসেন্ট স্মিথ
Ⓓ ওরম
উত্তরঃ Ⓓ ওরম ✓
৩৪। মহীশূর রাজ্যের সঙ্গে ইংরেজদের যে সন্ধিগুলি হয়েছিল
(I) মাদ্রাজের সন্ধি
(II) সুরাটের সন্ধি
(III) ম্যাঙ্গালোরের সন্ধি
(IV) শ্রীরঙ্গপত্তনমের সন্ধি
Ⓐ (II), (III), (IV) ঠিক এবং (I) ভুল
Ⓑ (I), (III), (IV) ঠিক এবং (II) ভুল
Ⓒ (I), (II), (IV) ঠিক এবং (III) ভুল
Ⓓ সবকটিই ঠিক
উত্তরঃ Ⓑ (I), (III), (IV) ঠিক এবং (II) ভুল ✓
৩৫। ভারতে প্রথম বিধিবদ্ধ আইন চালু করেন -
Ⓐ ওয়ারেন হেস্টিংস
Ⓑ লর্ড কর্নওয়ালিশ
Ⓒ উইলিয়ম বেন্টিঙ্ক
Ⓓ লর্ড ওয়েলেসলি
উত্তরঃ Ⓑ লর্ড কর্নওয়ালিশ ✓
৩৬। ১৭৯৩ খ্রিস্টাব্দে A নামক এক ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের নৈতিক চরিত্র, ন্যায়নিষ্ঠা এবং কর্মদক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে B নামক একটি আইনবিধি প্রবর্তন করেন। এতে কর্মচারীদের সততা, দায়িত্ব ও কর্তব্যকর্ম লিপিবদ্ধ করা হয়। এখানে A এবং B হল-
Ⓐ লর্ড ওয়েলেসলি, সিভিল সার্ভিস কমিশন
Ⓑ লর্ড কর্নওয়ালিশ, কর্নওয়ালিশ কোড
Ⓒ লর্ড ডালহৌসি, স্বত্ববিলোপ নীতি
Ⓓ লর্ড কর্নওয়ালিশ, চিরস্থায়ী বন্দোবস্ত
উত্তরঃ Ⓑ লর্ড কর্নওয়ালিশ, কর্নওয়ালিশ কোড ✓
৩৭। তিনটি প্রেসিডেন্সিতে প্রথম পুলিশ কমিশনারেট ব্যবস্থা চালু হয় কবে?
Ⓐ ১৭৯৩ খ্রিস্টাব্দে
Ⓑ ১৮৩৫ খ্রিস্টাব্দে
Ⓒ ১৮৫৬ খ্রিস্টাব্দে
Ⓓ ১৮৭৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ Ⓒ ১৮৫৬ খ্রিস্টাব্দে ✓
৩৮। ভারতীয় সেনাবাহিনীর জনক কাকে বলা হয়?
Ⓐ রবার্ট ক্লাইভকে
Ⓑ লর্ড কর্নওয়ালিশকে
Ⓒ লর্ড ওয়েলেসলিকে
Ⓓ স্ট্রিঞ্জার লরেন্সকে
উত্তরঃ Ⓓ স্ট্রিঞ্জার লরেন্সকে ✓
৩৯। কালানুক্রম অনুসারে সাজাও:
(I) চিরস্থায়ী বন্দোবস্ত
(II) দশসালা বন্দোবস্ত
(III) পাঁচসালা বন্দোবস্ত
(IV) একসালা বন্দোবস্ত
Ⓐ (III), (I), (II), (IV)
Ⓑ (III), (IV), (II), (I)
Ⓒ (III), (II), (I), (IV)
Ⓓ (IV), (I), (III), (II)
উত্তরঃ Ⓑ (III), (IV), (II), (I) ✓
৪০। ভারতে অবশিল্পায়নের কারণ -
(I) এজেন্সি প্রথা
(II) দাদন প্রথা
(III) চুক্তি প্রথা
(IV) ১৮১৩ সালের সনদ আইন
Ⓐ (I), (II), (III) ঠিক এবং (IV) ভুল
Ⓑ (I), (IV) ঠিক এবং (II), (III) ভুল
Ⓒ (IV) ঠিক এবং (I), (II), (III) ভুল
Ⓓ সবকটিই ঠিক
উত্তরঃ Ⓓ সবকটিই ঠিক ✓