উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মডেল প্রশ্নপত্র সেট ১
১। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল— A. প্রথম বিশ্বযুদ্ধে
B. দ্বিতীয় বিশ্বযুদ্ধে
C. ঠান্ডা লড়াইয়ে
D. ভারত-পাক যুদ্ধে।
উত্তরঃ C. ঠান্ডা লড়াইয়ে ✓
২। ঠান্ডা লড়াই-এর সূত্রপাত সর্বপ্রথম হয়েছিল— A. ইউরোপে
B. এশিয়ায়
C. আফ্রিকায়
D. দক্ষিণ আমেরিকায়।
উত্তরঃ A. ইউরোপে ✓
৩। Warsaw Pact (ওয়ারশ চুক্তি) গঠিত হয় কার উদ্যোগে? A. মার্কিন যুক্তরাষ্ট্র
B. গ্রেট ব্রিটেন
C. সোভিয়েত ইউনিয়ন
D. ভারত।
উত্তরঃ C. সোভিয়েত ইউনিয়ন ✓
৪। আমেরিকার সর্বগ্রাসী আধিপত্যের শিকার হওয়া দেশগুলিকে ক্রমানুসারে সাজিয়ে লেখো— A. হাইতি - সোমালিয়া - কুয়েত - ইরাক
B. ইরাক - কুয়েত - সোমালিয়া - যুগোশ্লাভিয়া
C. কুয়েত - ইরাক - যুগোশ্লাভিয়া - হাইতি
D. ইরাক - কুয়েত - হাইতি - সোমালিয়া।
উত্তরঃ B. ইরাক - কুয়েত - সোমালিয়া - যুগোশ্লাভিয়া ✓
৫। সোভিয়েত ইউনিয়নের পতন হয়— A. 1988 খ্রিস্টাব্দে
B. 1989 খ্রিস্টাব্দে
C. 1990 খ্রিস্টাব্দে
D. 1991 খ্রিস্টাব্দে।
উত্তরঃ D. 1991 খ্রিস্টাব্দে ✓
৬। দাতাঁতের ফলাফল হল— (I) দুই মহাশক্তির মধ্যে শত্রুতা বৃদ্ধি
(II) দুই মহাশক্তির মধ্যে শত্রুতা হ্রাস
(III) দুই মহাশক্তির মধ্যে লাগামছাড়া মারণাস্ত্র প্রতিযোগিতা হ্রাস
(IV) ইউরোপীয় ঐক্য ও সংহতির ক্ষেত্রেই শক্তিশালীকরণ
A. (I) সঠিক এবং (II), (III), (IV) ভুল
B. (II), (III), (IV) সঠিক এবং (I) ভুল
C. (I), (II) সঠিক এবং (III), (IV) ভুল
D. (III), (IV) সঠিক এবং (I), (II) ভুল।
উত্তরঃ B. (II), (III), (IV) সঠিক এবং (I) ভুল ✓
৭। জোটনিরপেক্ষতার উদ্ভবের কারণ হল— A. অর্থনৈতিক অনগ্রসরতা এবং জাতীয়তাবাদ
B. নয়া সাম্রাজ্যবাদ
C. রাজনৈতিক অজ্ঞতা ও পরিবর্তনশীলতা
D. কোনোটিই নয়।
উত্তরঃ A. অর্থনৈতিক অনগ্রসরতা এবং জাতীয়তাবাদ ✓
৮। NAM-এর নীতিটি হল— বিবৃতি (I): সমালোচনার অধিকারকে স্বীকৃতি প্রদান করে।
বিবৃতি (II): শান্তির অনুকূলে একটি পরিমণ্ডল গড়ে তোলা।
বিবৃতি (III): সকল জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি প্রদান করে।
বিবৃতি (IV): নতুন আইনসভা গঠনে উৎসাহ প্রদান করে।
A. (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
B. (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-মিথ্যা, (IV)-সত্য
C. (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
D. (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা।
উত্তরঃ D. (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা ✓
৯। জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করেছিল— A. 26টি রাষ্ট্র
B. 28টি রাষ্ট্র
C. 51টি রাষ্ট্র
D. 81টি রাষ্ট্র।
উত্তরঃ C. 51টি রাষ্ট্র ✓
১০। জাতিপুঞ্জের প্রধানতম উদ্দেশ্য হল— A. সকল রাষ্ট্রকে একত্রিত করা
B. রাষ্ট্রগুলির সার্বভৌমিকতা বৃদ্ধি করা
C. মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাকে বৃদ্ধি করা
D. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা।
উত্তরঃ D. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা ✓
১১। সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্যরাষ্ট্র অনধিক কতজন প্রতিনিধি সাধারণ সভায় প্রেরণ করতে পারে? A. 2
B. 3
C. 4
D. 5।
উত্তরঃ D. 5 ✓
১২। নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ সভা নিয়োগ করে— A. প্রধান মহাসচিবকে
B. আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের
C. জাতিপুঞ্জের নতুন সদস্যদের
D. সবকটিই সঠিক।
উত্তরঃ D. সবকটিই সঠিক ✓
১৩। বিবৃতি (I): আন্তর্জাতিক অর্থভাণ্ডারে কার্যপরিচালনায় সকল সদস্যরাষ্ট্রের সমানাধিকার স্বীকার করা হয়নি।
বিবৃতি (II): আন্তর্জাতিক অর্থভাণ্ডারে সম্পদশালী পুঁজিবাদী রাষ্ট্রসমূহের নিয়ন্ত্রণমূলক ক্ষমতা অত্যন্ত বেশি।
A. (II) ও (I) পরস্পরবিরোধী
B. (II) হল (I)-এর কারণ
C. (I) সত্য কিন্তু (II) মিথ্যা
D. (I) ও (II) একে অপরের থেকে পৃথক।
উত্তরঃ D. (I) ও (II) একে অপরের থেকে পৃথক। ✓
১৪। UNESCO-এর পুরো অর্থ— A. United Nations Educational, Scientific and Cultural Organization
B. United Nations Economic, Social and Cultural Organization
C. United Nations Environment and Scientific Organization
D. United Nations Emergency Support Organization।
উত্তরঃ A. United Nations Educational, Scientific and Cultural Organization ✓
১৫। বিবৃতি (A): অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ সংস্থা হল UNICEF।
কারণ (R): UNICEF সংস্থাটি সমগ্র বিশ্বের শিশুদের সুরক্ষা প্রদানের জন্য কাজ করে থাকে।
A. (A) এবং (R) উভয়ই সত্য এবং (R) সঠিকভাবে (A)-কে প্রতিষ্ঠা করে
B. (A) এবং (R) উভয়ই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়
C. (A) সত্য কিন্তু (R) মিথ্যা
D. (A) মিথ্যা কিন্তু (R) সত্য।
উত্তরঃ B. (A) এবং (R) উভয়ই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয় ✓
১৬। বিবৃতি (I): IMF সদস্য দেশগুলিকে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে না।
বিবৃতি (II): IMF শুধু দরিদ্রতা নিরসনে কাজ করে।
A. বিবৃতি (I) সত্য কিন্তু বিবৃতি (II) মিথ্যা
B. বিবৃতি (II) সত্য কিন্তু বিবৃতি (I) মিথ্যা
C. বিবৃতি (I) ও (II) উভয়ই সত্য
D. বিবৃতি (I) ও (II) উভয়ই মিথ্যা।
উত্তরঃ D. বিবৃতি (I) ও (II) উভয়ই মিথ্যা ✓
১৭। ড. জেফ্রি ডি সাচ ছিলেন X নামক একটি ইনস্টিটিউট-এর ডিরেক্টর। এই X নামক ইনস্টিটিউট কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি অংশ। এই X নামক ইনস্টিটিউটটির নাম হল— A. দি আর্থ ইনস্টিটিউট
B. দি ন্যাশনাল ইনস্টিটিউট
C. দি ফিজিক্স ইনস্টিটিউট
D. দি ক্লাইমেট ইনস্টিটিউট।
উত্তরঃ A. দি আর্থ ইনস্টিটিউট ✓
১৮। মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য হল— A. ব্যক্তির নিরাপত্তাকে সুনিশ্চিত করা
B. ব্যক্তির জীবনধারণের মান উন্নয়ন করা
C. ব্যক্তির ব্যক্তিগত বিকাশসাধন সুনিশ্চিত করা
D. কোনোটিই নয়।
উত্তরঃ A. ব্যক্তির নিরাপত্তাকে সুনিশ্চিত করা ✓
১৯। ধর্মীয় সন্ত্রাসবাদ থেকে সৃষ্টি হওয়া একটি জঙ্গিগোষ্ঠীর নাম হল— A. আল-কায়দা
B. LTTE
C. কুকি
D. কোনোটিই নয়।
উত্তরঃ A. আল-কায়দা ✓
২০। IOM-এর পুরো কথা হল— A. International Organization for Migration
B. United Nations Network on Migration
C. Organization of Economic Corporation for Migration
D. কোনোটিই নয়।
উত্তরঃ A. International Organization for Migration ✓
২১। বৈশ্বিক দারিদ্র্যের মূল উদ্দেশ্য হল— A. নিরাপত্তা
B. নিরাপত্তাহীনতা
C. বাহ্যিক হুমকি
D. অভ্যন্তরীণ সমস্যা।
উত্তরঃ B. নিরাপত্তাহীনতা ✓
২২। মহামারি প্রতিরোধের উপায়গুলি হল— (I) জলদূষণ রোধ
(II) দারিদ্র্য দূরীকরণ
(III) স্বাস্থ্যবিধি পালন
(IV) জরুরি টিকাকরণ
A. (I), (II), (III) সঠিক এবং (IV) ভুল
B. (III), (IV) সঠিক এবং (I), (II) ভুল
C. (I), (II) সঠিক এবং (III), (IV) ভুল
D. (IV) সঠিক এবং (I), (II), (III) ভুল।
উত্তরঃ B. (III), (IV) সঠিক এবং (I), (II) ভুল ✓
২৩। IPCC-এর সম্পূর্ণ রূপটি হল— A. International Panel on Climate Change
B. Intergovernmental Panel on Climate Change
C. Indian Panel on Climate Change
D. None of the above।
উত্তরঃ B. Intergovernmental Panel on Climate Change ✓
২৪। কোন্ তিনটি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে? A. ভাবনগর, কাশ্মীর, গোয়ালিয়র
B. বরোদা, মহীশূর, হায়দরাবাদ
C. বিকানির, বরোদা, হায়দরাবাদ
D. কাশ্মীর, জুনাগড়, হায়দরাবাদ।
উত্তরঃ D. কাশ্মীর, জুনাগড়, হায়দরাবাদ ✓
২৫। উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী করেছিল? A. ত্রাণের ব্যবস্থা করে
B. পুনর্বাসনের ব্যবস্থা করে
C. শরণার্থীদের জমির দলিল প্রদান করে
D. ওপরের সবকটিই সঠিক।
উত্তরঃ B. পুনর্বাসনের ব্যবস্থা করে ✓
২৬। জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন তৈরি হয় সালে। A. 2016
B. 2017
C. 2018
D. 2019।
উত্তরঃ D. 2019 ✓
২৭। দেশীয় রাজ্য ছিল না— A. বোম্বাই
B. ভোপাল
C. হায়দরাবাদ
D. জয়পুর।
উত্তরঃ A. বোম্বাই ✓
২৮। স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল— A. পশ্চিমবঙ্গ
B. গুজরাট
C. অন্ধ্রপ্রদেশ
D. হায়দরাবাদ।
উত্তরঃ C. অন্ধ্রপ্রদেশ ✓
২৯। রাজনৈতিক দল গঠন করতে পারে— A. নাগরিকরা
B. বিদেশিরা
C. নাগরিক ও বিদেশিরা
D. নির্বাচন কমিশন।
উত্তরঃ A. নাগরিকরা ✓
৩০। 'The English Parliament' গ্রন্থটির লেখক— A. জাঁ ব্লদেল
B. দ্যুভারজার
C. কেনেথ ম্যাকেঞ্জি
D. লীকক্।
উত্তরঃ C. কেনেথ ম্যাকেঞ্জি ✓
৩১। রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ কার্যাবলি হল সরকারকে _______ ও দলীয় নীতিসমূহকে _______ করা। A. নিয়ন্ত্রণ, বাস্তবায়ন
B. ক্ষমতা দখল, স্বার্থসাধন
C. সমালোচনা, ক্ষমতা দখল
D. সাহায্য করা, মেনে চলা।
উত্তরঃ A. নিয়ন্ত্রণ, বাস্তবায়ন ✓
৩২। জাতীয় রাজনৈতিক দলগুলিকে ক্রমানুযায়ী সাজাও এবং সঠিক বিকল্পটি চিহ্নিত করো— A. জাতীয় কংগ্রেস - সিপিএম (মার্কসিস্ট) পার্টি - ভারতীয় জনতা পার্টি - বহুজন সমাজ পার্টি
B. জাতীয় কংগ্রেস - সিপিএম (মার্কসিস্ট) - ভারতীয় জনতা পার্টি - বহুজন সমাজ পার্টি
C. সিপিএম (মার্কসিস্ট) - বহুজন সমাজ পার্টি - ভারতীয় জনতা পার্টি - জাতীয় কংগ্রেস
D. ভারতীয় জনতা পার্টি - বহুজন সমাজ পার্টি - জাতীয় কংগ্রেস - সিপিএম (মার্কসিস্ট)।
উত্তরঃ B. জাতীয় কংগ্রেস - সিপিএম (মার্কসিস্ট) - ভারতীয় জনতা পার্টি - বহুজন সমাজ পার্টি ✓
৩৩। ভারতে দলব্যবস্থা গঠনের ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছিল— A. ব্রিটেন
B. ফ্রান্স
C. পোর্তুগিজ
D. মোগলরা।
উত্তরঃ A. ব্রিটেন ✓
৩৪। ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতার নাম— A. মৈত্রী শক্তি
B. সম্প্রীতি মহড়া
C. বন্ধন মহড়া
D. একুভেরিন।
উত্তরঃ B. সম্প্রীতি মহড়া ✓
৩৫। ______ দিনটি ভারতে Black Day হিসেবে পালন করা হয়। A. 21 ফেব্রুয়ারি
B. 14 ফেব্রুয়ারি
C. 26 জুলাই
D. 24 অক্টোবর।
উত্তরঃ B. 14 ফেব্রুয়ারি ✓
৩৬। ভারত-আমেরিকা 2 + 2 মন্ত্রীস্তরীয় সংলাপ কবে থেকে অনুষ্ঠিত হয়? A. 2020
B. 2018
C. 2014
D. 2010।
উত্তরঃ B. 2018 ✓
৩৭। ২০২৩ সালে ভারতের শীর্ষ তৈল সরবরাহকারী দেশে পরিণত হয়েছে— A. ইরাক
B. ইরান
C. রাশিয়া
D. সৌদি আরব।
উত্তরঃ C. রাশিয়া ✓
৩৮। ভারত-চিন মামাল্লাপুরম সম্মেলনটি অনুষ্ঠিত হয়— A. 2019 সালে
B. 2020 সালে
C. 2021 সালে
D. 2022 সালে।
উত্তরঃ A. 2019 সালে ✓
৩৯। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম ছিল— A. অপারেশন শক্তি
B. লিটিল বয়
C. স্মাইলিং বুদ্ধ
D. ফার্স্ট লাইটনিং।
উত্তরঃ C. স্মাইলিং বুদ্ধ ✓
৪০। ভারতের পরমাণু নীতি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়— A. 1999 সালে
B. 2000 সালে
C. 2003 সালে
D. 2004 সালে।
উত্তরঃ C. 2003 সালে ✓
Join the conversation