উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস মডেল প্রশ্নপত্র সেট ২
১। কাকে 'আধুনিক ভূগণিতের জনক' হিসেবে গণ্য করা হয়?
(ক) আল মাসুদি
(খ) অল-বিরুনি
(গ) ইবন বতুতা
(ঘ) আবদুর রজ্জাক
উত্তরঃ (খ) অল-বিরুনি ✓
২। মার্কো পোলো তাঁর ভ্রমণকাহিনিতে পাণ্ড্য রাজ্যকে কী নামে উল্লেখ করেছেন?
(ক) মাবার
(খ) করমণ্ডল
(গ) কায়ল
(ঘ) কৈলম
উত্তরঃ (ক) মাবার ✓
৩। ইবন বতুতার আসল নাম –
(ক) আবদুর
(খ) মহম্মদ
(গ) সুলি
(ঘ) শ্রেষ্ঠি
উত্তরঃ (খ) মহম্মদ ✓
৪। আবদুর রজ্জাক কার শাসনকালে বিজয়নগরে আসেন?
(ক) প্রথম বুক্ক
(খ) দ্বিতীয় হরিহর
(গ) প্রথম দেবরায়
(ঘ) দ্বিতীয় দেবরায়
উত্তরঃ (ঘ) দ্বিতীয় দেবরায় ✓
৫। বাক্যগুলি কালানুক্রম অনুসারে সাজাও :
(I) ফ্রাঁসোয়া বার্নিয়ের কাশ্মীর পরিদর্শন
(II) বার্নিয়ের বাংলা ভ্রমণ
(III) বার্নিয়ের আগ্রা পরিদর্শন
(IV) বার্নিয়ের গোলকোন্ডায় অবস্থান
(ক) (I), (II), (IV), (III)
(খ) (III), (I), (II), (IV)
(গ) (III), (II), (IV), (I)
(ঘ) (IV), (II), (III), (I)
উত্তরঃ (খ) (III), (I), (II), (IV) ✓
৬। বিবৃতি (I): মার্কো পোলো সম্ভবত তাঁর ভ্রমণবৃত্তান্তটি একা লেখেননি।
বিবৃতি (II): তাঁর ভ্রমণবৃত্তান্তটি ইউরোপীয়দের কাছে চিন দেশ সম্পর্কে বিশদ ধারণা দেয়।
(ক) বিবৃতি (I) সত্য কিন্তু বিবৃতি (II) মিথ্যা
(খ) বিবৃতি (II) সত্য কিন্তু বিবৃতি (I) মিথ্যা
(গ) বিবৃতি (I) এবং (II) উভয়ই সত্য
(ঘ) বিবৃতি (I) এবং (II) উভয়ই মিথ্যা
উত্তরঃ (গ) বিবৃতি (I) এবং (II) উভয়ই সত্য ✓
৭। 'Storia-do-Mogor' গ্রন্থটি রচনা করেন –
(ক) নিকোলো মানুচ্চি
(খ) র্যালফ ফিচ
(গ) তাভার্নিয়ে
(ঘ) বার্নিয়ে
উত্তরঃ (ক) নিকোলো মানুচ্চি ✓
৮। 'আউলিয়া' কথার অর্থ হল –
(ক) পথপ্রদর্শক
(খ) ঈশ্বরে নিমগ্ন
(গ) ঈশ্বরপ্রেম
(ঘ) পরমাত্মা
উত্তরঃ (খ) ঈশ্বরে নিমগ্ন ✓
৯। কিংবদন্তি মতে, মীরাবাঈ-এর আধ্যাত্মিক গুরু কে ছিলেন?
(ক) রবিদাস
(খ) কবির
(গ) জীব গোস্বামী
(ঘ) বল্লভ
উত্তরঃ (ক) রবিদাস ✓
১০। ওড়িশায় উদ্ভূত জগন্নাথ উপাসনার ধারায় মিলেমিশে গেছে –
(ক) ব্রাহ্মণ্য তান্ত্রিক ধর্ম
(খ) সহজিয়া ধর্ম
(গ) নাথ ধর্ম
(ঘ) (A) ও (C) উভয়ই ঠিক
উত্তরঃ (ঘ) (A) ও (C) উভয়ই ঠিক ✓
১১। 'খাজা গরিব নওয়াজ' নামে কাকে অভিহিত করা হয়?
(ক) কুতুবউদ্দিন বখতিয়ার কাকি
(খ) নিজামউদ্দিন আউলিয়া
(গ) মইনউদ্দিন চিশতি
(ঘ) শেখ হামিদউদ্দিন
উত্তরঃ (গ) মইনউদ্দিন চিশতি ✓
১২। ভারতের প্রথম সুফি সাধক ছিলেন –
(ক) অল-মাসুদি
(খ) অল-হাল্লাজ
(গ) অল-মনসুর
(ঘ) অল-হুজভিরি
উত্তরঃ (ঘ) অল-হুজভিরি ✓
১৩। ভক্তদের উদ্দেশ্যে সুফি সাধকদের লেখা চিঠিগুলি হল –
(ক) মকতুবাত
(খ) মলফুজাত
(গ) জিয়ারত
(ঘ) তাজকির
উত্তরঃ (ক) মকতুবাত ✓
১৪। গুলবর্গার জামা মসজিদটি নির্মাণ করেন –
(ক) প্রথম মহম্মদ শাহ
(খ) ইসমাইল শাহ
(গ) তুফায়েল খান
(ঘ) মিরন হুসেইন
উত্তরঃ (ক) প্রথম মহম্মদ শাহ ✓
১৫। বিজয়নগর সাম্রাজ্যে নায়কগণ রাজার কাছ থেকে যে জমি-বন্দোবস্ত লাভ করতেন, সেই জমিকে বলা হত –
(ক) স্থল
(খ) অমরা
(গ) ইরাই
(ঘ) কালাম
উত্তরঃ (খ) অমরা ✓
১৬। আবদুর রজ্জাক লিখেছেন যে, A অঞ্চলটিতে তিনশোটি বন্দর ছিল এবং এই বন্দরগুলি থেকে আফ্রিকা, চিন, পারস্য, আরব, আবিসিনিয়া, পোর্তুগাল, ব্রহ্মদেশ, মালয় প্রভৃতি অঞ্চলের সঙ্গে বাণিজ্য চলত। বারবোসা লিখেছেন, এ অঞ্চলটি ছিল গোলকোন্ডার হিরে, পেগুর চুনি, চিন ও আলেকজান্দ্রিয়ার রেশম, মালাবার উপকূলের কপূর, গোলমরিচ, চন্দন কাঠ ও কস্তুরীমৃগ বাণিজ্যের কেন্দ্রস্থল। এখানে A বলতে কোন্ অঞ্চলকে বোঝানো হয়েছে?
(ক) বাহমনি
(খ) বেরার
(গ) বিজয়নগর
(ঘ) আহমদনগর
উত্তরঃ (গ) বিজয়নগর ✓
১৭। 'অন্ধ্র কবিতার পিতামহ' বলা হত কবি –
(ক) মাধব বিদ্যারণ্যকে
(খ) পেড্ডানকে
(গ) কুমারব্যাসকে
(ঘ) শ্রীনাথকে
উত্তরঃ (খ) পেড্ডানকে ✓
১৮। হাম্পির বিরুপাক্ষ মন্দিরে কটি গোপুরম ছিল?
(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ৫টি
(ঘ) ৬টি
উত্তরঃ (ক) ৩টি ✓
১৯। আহমদনগরের প্রকৃত নাম –
(ক) জুন্নার
(খ) সঙ্গমেশ্বর
(গ) রাজামুন্দ্রি
(ঘ) অহিল্যনগর
উত্তরঃ (ঘ) অহিল্যনগর ✓
২০। ইলিয়াস শাহি বংশীয় শাসক সিকান্দর শাহের আমলে নির্মিত হয় –
(I) ফিরোজ মিনার
(II) চামকাটি মসজিদ
(III) আদিনা মসজিদ
(IV) কোতোয়ালি দরওয়াজা
(ক) (I), (II), (IV) ঠিক এবং (III) ভুল
(খ) (I), (IV) ঠিক এবং (II), (III) ভুল
(গ) (III), (IV) ঠিক এবং (I), (II) ভুল
(ঘ) সবকটিই ঠিক
উত্তরঃ (গ) (III), (IV) ঠিক এবং (I), (II) ভুল ✓
২১। বিবৃতি (A): চিন ইংরেজ বণিকদের হাতে পাঁচটি বন্দর 'চুক্তিবন্দর' হিসেবে তুলে দিতে বাধ্য হয়।
কারণ (R): প্রথম আফিমের যুদ্ধে চিন ইংরেজদের কাছে পরাজিত হয়ে তাদের সঙ্গে নানকিং-এর সন্ধি করে।
(ক) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
(খ) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(গ) A সঠিক কিন্তু R ভুল
(ঘ) A ভুল কিন্তু R সঠিক
উত্তরঃ (ক) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা ✓
২২। 'সাম্রাজ্যবাদের যুগ' নামে পরিচিত –
(ক) ১৮৭৫-১৯১৪ খ্রিস্টাব্দ
(খ) ১৮৭০-১৯১৯ খ্রিস্টাব্দ
(গ) ১৮৭০-১৯১৪ খ্রিস্টাব্দ
(ঘ) ১৯১৪-১৯১৯ খ্রিস্টাব্দ
উত্তরঃ (গ) ১৮৭০-১৯১৪ খ্রিস্টাব্দ ✓
২৩। 'Laissez-Faire' শব্দটি কোন্ শব্দভাণ্ডার থেকে নেওয়া?
(ক) ইংরেজি
(খ) ফরাসি
(গ) লাতিন
(ঘ) ফারসি
উত্তরঃ (খ) ফরাসি ✓
২৪। কালানুক্রম অনুসারে ঘটনাগুলি সাজাও :
(I) শিল্পবিপ্লব
(II) বাণিজ্যিক মূলধনের উদ্ভব
(III) পুঁজিবাদী মূলধনের উদ্ভব
(IV) প্রথম বিশ্বযুদ্ধ
(ক) (II), (I), (III), (IV)
(খ) (III), (II), (IV), (I)
(গ) (I), (II), (IV), (III)
(ঘ) (II), (IV), (I), (III)
উত্তরঃ (ক) (II), (I), (III), (IV) ✓
২৫। 'মার্কেন্টাইলবাদ' কথাটি সর্বপ্রথম ব্যবহৃত হয় যে গ্রন্থে –
(ক) The Wealth of Nations
(খ) Das Capital
(গ) Finance Capital
(ঘ) Imperialism: A Study
উত্তরঃ (ক) The Wealth of Nations ✓
২৬। 'একচেটিয়া ধনতন্ত্রই হল সাম্রাজ্যবাদ'— উক্তিটি কার?
(ক) অ্যাডাম স্মিথ
(খ) হবসন
(গ) ডেভিড রিকার্ডো
(ঘ) লেনিন
উত্তরঃ (ঘ) লেনিন ✓
২৭। 'মূলধনের পাহাড়' সৃষ্টির প্রধান কারণ –
(I) ধনসম্পদ বণ্টনের ক্ষেত্রে বৈষম্য
(II) উদ্বৃত্ত পুঁজির সৃষ্টি
(III) শ্রমিক শ্রেণির জীবনযাত্রার মানোন্নয়ন
(IV) শিল্পমালিকদের বাড়তি মুনাফা অর্জনের পরিকল্পনা
(ক) (I), (II) ঠিক এবং (III), (IV) ভুল
(খ) (I), (IV) ঠিক এবং (II), (III) ভুল
(গ) (IV) ঠিক এবং (I), (II), (III) ভুল
(ঘ) (I), (II), (IV) ঠিক এবং (III) ভুল
উত্তরঃ (ঘ) (I), (II), (IV) ঠিক এবং (III) ভুল ✓
২৮। 'দক্ষিণের সিংহ' নামে কে পরিচিত ছিলেন?
(ক) জন ব্রাউন
(খ) আব্রাহাম লিংকন
(গ) টমাস জেফারসন
(ঘ) জেফা ডেভিস
উত্তরঃ (ক) জন ব্রাউন ✓
২৯। ১৯০৭ খ্রিস্টাব্দে অরণ্যের অধিকার নিয়ে 'সামিনবাদী আন্দোলন' শুরু হয় কোন্ দেশে?
(ক) দক্ষিণ আফ্রিকা
(খ) ইন্দোনেশিয়া
(গ) ভারত
(ঘ) ইন্দোচিন
উত্তরঃ (খ) ইন্দোনেশিয়া ✓
৩০। কোন্ আইনের দ্বারা ক্রীতদাসরা দলে দলে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় চলে যেতে থাকে?
(ক) কনসাস-নেব্রাস্কা আইন
(খ) নিউ ফিউজিটিভ স্লেভ আইন
(গ) জিম ক্লো আইন
(ঘ) রিজার্ভেশন অফ সেপারেট আইন
উত্তরঃ (খ) নিউ ফিউজিটিভ স্লেভ আইন ✓
৩১। 'No taxation without representation'— উক্তিটি করেছেন –
(ক) জেমস ওটিস
(খ) আব্রাহাম লিংকন
(গ) গ্রেনভিল
(ঘ) লর্ড নর্থ
উত্তরঃ (ক) জেমস ওটিস ✓
৩২। নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি বেমানান?
(ক) Group of Area Act
(খ) Reservation of Separate Act
(গ) Kansas-Nebraska Act
(ঘ) Bantu Education Act
উত্তরঃ (গ) Kansas-Nebraska Act ✓
৩৩। ফারুকশিয়ারের ফরমানকে 'মহাসনদ বা ম্যাগনাকার্টা' বলে অভিহিত করেছেন –
(ক) অ্যাডাম স্মিথ
(খ) রমেশচন্দ্র মজুমদার
(গ) ভিনসেন্ট স্মিথ
(ঘ) ওরম
উত্তরঃ (ঘ) ওরম ✓
৩৪। কোন্ বছর 'ভারতের ইতিহাসে জলবিভাজিকা' নামে পরিচিত?
(ক) ১৮১৮ খ্রিস্টাব্দ
(খ) ১৭৬৪ খ্রিস্টাব্দ
(গ) ১৮৫৮ খ্রিস্টাব্দ
(ঘ) ১৭৫৭ খ্রিস্টাব্দ
উত্তরঃ (ক) ১৮১৮ খ্রিস্টাব্দ ✓
৩৫। নিম্নলিখিত কোনটি ১৮১৩ সালের চার্টার আইনের গুরুত্ব নয়?
(ক) ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বিলোপ
(খ) খ্রিস্টান মিশনারিদের ভারতে আসার অনুমতি প্রদান
(গ) কোম্পানির বাণিজ্যিক কার্যক্রমের অবসান
(ঘ) কোম্পানির কার্যক্রমের মেয়াদ ২০ বছর বৃদ্ধি
উত্তরঃ (গ) কোম্পানির বাণিজ্যিক কার্যক্রমের অবসান ✓
৩৬। কোন্ আইনের মাধ্যমে ভারতে গভর্নর জেনারেল পদ সৃষ্টি করা হয়?
(ক) রেগুলেটিং অ্যাক্ট
(খ) পিটের ভারত শাসন আইন
(গ) দ্বিতীয় চার্টার অ্যাক্ট
(ঘ) চতুর্থ চার্টার অ্যাক্ট
উত্তরঃ (ক) রেগুলেটিং অ্যাক্ট ✓
৩৭। ওয়ারেন হেস্টিংস কত খ্রিস্টাব্দে ফৌজদারি পদটি বিলুপ্ত করেন?
(ক) ১৭৭৯ খ্রিস্টাব্দে
(খ) ১৭৮০ খ্রিস্টাব্দে
(গ) ১৭৮১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৮২ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৭৮১ খ্রিস্টাব্দে ✓
৩৮। ব্রিটিশ সরকার কবে ইন্ডিয়ান আর্মি প্রতিষ্ঠা করে?
(ক) ১৭৫৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৮৯৫ খ্রিস্টাব্দে ✓
৩৯। কালানুক্রম অনুসারে সাজাও :
(I) চিরস্থায়ী বন্দোবস্ত
(II) দশসালা বন্দোবস্ত
(III) পাঁচসালা বন্দোবস্ত
(IV) একসালা বন্দোবস্ত
(ক) (III), (I), (II), (IV)
(খ) (III), (IV), (II), (I)
(গ) (III), (II), (I), (IV)
(ঘ) (IV), (I), (III), (II)
উত্তরঃ (খ) (III), (IV), (II), (I) ✓
৪০। চিরস্থায়ী বন্দোবস্তকে কে 'একটি দুঃখজনক ভুল' বলেছেন?
(ক) ড. ভিনসেন্ট স্মিথ
(খ) রমেশচন্দ্র দত্ত
(গ) টি. আর. হোমস
(ঘ) পার্সিভ্যাল স্পিয়ার
উত্তরঃ (গ) টি. আর. হোমস ✓
Join the conversation