উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মডেল প্রশ্নপত্র সেট ২

১। ঠান্ডা লড়াইকে 'যুদ্ধের একটি নতুন কৌশল' বলে চিহ্নিত করেছেন—
A. রেমন্ড
B. বার্নেট
C. ফ্র্যাঙ্কেল
D. ফ্রিডম্যান।
উত্তরঃ D. ফ্রিডম্যান ✓


২। ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয় যে সম্মেলনকে, তা হল—
A. তেহেরান সম্মেলন
B. পটস্ডাম সম্মেলন
C. বেলগ্রেড সম্মেলন
D. মস্কো সম্মেলন।
উত্তরঃ B. পটস্ডাম সম্মেলন ✓


৩। দ্বিমেরুবাদের যুগে পুঁজিবাদী শিবিরের নেতৃত্বে ছিল—
A. জার্মানি
B. সোভিয়েত ইউনিয়ন
C. যুগোশ্লাভিয়া
D. মার্কিন যুক্তরাষ্ট্র।
উত্তরঃ D. মার্কিন যুক্তরাষ্ট্র ✓


৪। আমেরিকার সর্বগ্রাসী আধিপত্যের শিকার হওয়া দেশগুলিকে ক্রমানুসারে সাজিয়ে লেখো—
A. হাইতি - সোমালিয়া - কুয়েত - ইরাক
B. ইরাক - কুয়েত - সোমালিয়া - যুগোশ্লাভিয়া
C. কুয়েত - ইরাক - যুগোশ্লাভিয়া - হাইতি
D. ইরাক - কুয়েত - হাইতি - সোমালিয়া।
উত্তরঃ B. ইরাক - কুয়েত - সোমালিয়া - যুগোশ্লাভিয়া ✓


৫। জোটনিরপেক্ষ রাষ্ট্রগুলিকে নিয়ে গড়ে ওঠা একটি গোষ্ঠী হল—
A. G-77
B. G-4
C. G-20
D. G-81।
উত্তরঃ A. G-77 ✓


৬। দ্বিমেরুকেন্দ্রিকতার অবসানের সঙ্গে সঙ্গে বর্তমান বিশ্ব রাজনীতি ____ মেরুতে পর্যবসিত হয়।—
A. এক/একক
B. দ্বি
C. ত্রি
D. বহু।
উত্তরঃ A. এক/একক ✓


৭। জোটনিরপেক্ষ আন্দোলনের পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয়—
A. বাকুতে
B. কলম্বোয়
C. তেহেরানে
D. ডারবানে।
উত্তরঃ B. কলম্বোয় ✓


৮। NAM-এর সম্মেলনগুলিকে কালানুক্রমিকভাবে সাজাও এবং সঠিক বিকল্পটি চিহ্নিত করো—
(I) কাম্পালা সম্মেলন
(II) বাকু সম্মেলন
(III) তেহেরান সম্মেলন
(IV) শার্ম এল শেইখ সম্মেলন।
A. (IV), (III), (II), (I)
B. (III), (IV), (II), (I)
C. (II), (IV), (III), (I)
D. (IV), (II), (I), (III)।
উত্তরঃ A. (IV), (III), (II), (I) ✓


৯। 'সম্মিলিত জাতিপুঞ্জ হল নতুন মোড়কে পুরোনো জাতিসংঘ'—উক্তিটি করেছেন—
A. অস্টিন
B. নিকোলাস
C. মেকলে
D. সুম্যান।

উত্তরঃ D. সুম্যান ✓


১০। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান লক্ষ্য হল—
A. মৌলিক মানবাধিকার রক্ষা করা
B. কেবলমাত্র শান্তিপূর্ণ উপায়ে সদস্যরাষ্ট্রগুলির মধ্যে বিরোধের নিষ্পত্তি করা
C. মানুষের সমানাধিকার ও আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দেওয়া
D. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা।
উত্তরঃ D. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা ✓


১১। সাধারণ সভার ভোটদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে সনদের—
A. 7 নং ধারায়
B. 9 নং ধারায়
C. 14 নং ধারায়
D. 18 নং ধারায়।
উত্তরঃ D. 18 নং ধারায় ✓


১২। প্রথম শান্তিরক্ষা বাহিনী প্রেরিত হয়—
A. ভারত-পাকিস্তান যুদ্ধে
B. মধ্যপ্রাচ্যে
C. দক্ষিণ সুদানে
D. উগান্ডা-রুয়ান্ডায়।
উত্তরঃ B. মধ্যপ্রাচ্যে ✓


১৩। 2001 সালে সম্মিলিত জাতিপুঞ্জের কোন্ মহাসচিব নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?
A. উ থান্ট
B. কুর্ট ওয়াল্ডহেইম
C. বান-কি-মুন
D. কোফি আন্নান।
উত্তরঃ D. কোফি আন্নান ✓


১৪। UNESCO-এর পুরো অর্থ—
A. United Nations Educational, Scientific and Cultural Organization
B. United Nations Economic, Social and Cultural Organization
C. United Nations Environment and Scientific Organization
D. United Nations Emergency Support Organization।
উত্তরঃ A. United Nations Educational, Scientific and Cultural Organization ✓

১৫। UNICEF-এর কাজের প্রধান ক্ষেত্র কোন্টি?
A. শান্তিরক্ষা
B. সামরিক সরঞ্জাম প্রদান
C. স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন
D. আইন প্রণয়ন।
উত্তরঃ C. স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন ✓


১৬। বিবৃতি (I): IMF সদস্য দেশগুলিকে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে না।
বিবৃতি (II): IMF শুধু দরিদ্রতা নিরসনে কাজ করে।

A. বিবৃতি (I) সত্য কিন্তু বিবৃতি (II) মিথ্যা
B. বিবৃতি (II) সত্য কিন্তু বিবৃতি (I) মিথ্যা
C. বিবৃতি (I) ও (II) উভয়ই সত্য
D. বিবৃতি (I) ও (II) উভয়ই মিথ্যা।
উত্তরঃ D. বিবৃতি (I) ও (II) উভয়ই মিথ্যা ✓


১৭। ভারতের সংসদের ওপর সন্ত্রাসবাদী হামলা সংঘটিত হয়েছিল—
A. 12 জানুয়ারি, 1990
B. 20 মার্চ, 2002
C. 16 জুন, 2000
D. 13 ডিসেম্বর, 2001।
উত্তরঃ D. 13 ডিসেম্বর, 2001 ✓


১৮। সুরক্ষার অপ্রথাগত ধারণা যে নামে পরিচিত—
A. মানবিক নিরাপত্তা
B. বিশ্ব নিরাপত্তা
C. (A) এবং (B) উভয়ই
D. কোনোটিই নয়।
উত্তরঃ C. (A) এবং (B) উভয়ই ✓


১৯। সন্ত্রাসবাদ বৈশ্বিক অর্থনীতিতে ______ সৃষ্টি করে।
A. উন্নতি
B. স্থিতিশীলতা
C. অস্থিতিশীলতা
D. সমৃদ্ধি।
উত্তরঃ C. অস্থিতিশীলতা ✓


২০। যে সকল মানুষ যুদ্ধ, রাজনৈতিক প্রতিহিংসা, প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদি কারণে নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে যেতে বাধ্য হয়, তাদের বলা হয়—
A. শরণার্থী
B. বিদেশি
C. অভিবাসী
D. পরিব্রাজক।
উত্তরঃ A. শরণার্থী ✓


২১। বিশ্বের কতগুলি দেশ মন্ট্রিল চুক্তি স্বাক্ষর করে?
A. 100
B. 297
C. 197
D. 171।
উত্তরঃ C. 197 ✓


২২। বিবৃতি (I): মহামারি মানব সুরক্ষাকে বিপন্ন করে।
বিবৃতি (II): মহামারি বিশ্বব্যাপী স্বাস্থ্যসংকট সৃষ্টি করে।

A. (II) ও (I) পরস্পরবিরোধী
B. (II) হল (I)-এর কারণ
C. (I) সত্য কিন্তু (II) মিথ্যা
D. (I) ও (II) একে অপরের থেকে পৃথক।
উত্তরঃ B. (II) হল (I)-এর কারণ ✓


২৩। কোন্ দিনটিকে 'বিশ্ব পরিবেশ দিবস' হিসেবে পালন করা হয়?
A. 5 জুন
B. 7 এপ্রিল
C. 10 ডিসেম্বর
D. 15 মার্চ।
উত্তরঃ A. 5 জুন ✓


২৪। ভারত বিভাজনের পরিকল্পনা ঘোষিত হয়—
A. মাউন্টব্যাটেন পরিকল্পনায়
B. সীমানা কমিশনে
C. ফেব্রুয়ারি ঘোষণায়
D. নাগপুর অধিবেশনে।
উত্তরঃ A. মাউন্টব্যাটেন পরিকল্পনায় ✓


২৫। স্বাধীনতার ঠিক পরেই ভারতের প্রধান সমস্যারূপে দেখা দিয়েছিল—
A. দারিদ্র্য
B. সন্ত্রাসবাদ
C. দুর্ভিক্ষ
D. উদ্বাস্তু সমস্যা।
উত্তরঃ D. উদ্বাস্তু সমস্যা ✓


২৬। বিবৃতি (A): 1948 খ্রিস্টাব্দের 13 সেপ্টেম্বর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী হায়দরাবাদে প্রবেশ করে।
কারণ (R): 1952 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি হায়দরাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হয়।

A. (A) এবং (R) উভয়ই সত্য এবং (R) সঠিকভাবে (A)-কে প্রতিষ্ঠা করে
B. (A) এবং (R) উভয়ই সত্য কিন্তু (R) সঠিকভাবে (A)-কে প্রতিষ্ঠা করে না
C. (A) সত্য কিন্তু (R) মিথ্যা
D. (A) মিথ্যা কিন্তু (R) সত্য।
উত্তরঃ C. (A) সত্য কিন্তু (R) মিথ্যা ✓


২৭। দেশীয় রাজ্য ছিল না—
A. বোম্বাই
B. ভোপাল
C. হায়দরাবাদ
D. জয়পুর।
উত্তরঃ A. বোম্বাই ✓


২৮। 1956 খ্রিস্টাব্দের রাজ্য পুনর্গঠন আইনের ভিত্তিতে সৃষ্টি হয়—
A. 11টি ভাষাভিত্তিক রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল
B. 12টি ভাষাভিত্তিক রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল
C. 14টি ভাষাভিত্তিক রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল
D. 16টি ভাষাভিত্তিক রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল।
উত্তরঃ C. 14টি ভাষাভিত্তিক রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল ✓


২৯। ভারতীয় দলব্যবস্থাকে 'রাজনৈতিক মাধ্যাকর্ষণের কেন্দ্রবিন্দু' বলেছেন—
A. অ্যালমন্ড ও পাওয়েল
B. অ্যালান বল
C. ফাইনার
D. নিউম্যান।
উত্তরঃ A. অ্যালমন্ড ও পাওয়েল ✓


৩০। ভারতের দলব্যবস্থার বৈশিষ্ট্য হল—
A. জোটসরকার গঠনের প্রবণতা
B. দলত্যাগ
C. বহুদলীয় ব্যবস্থা
D. সবগুলিই সঠিক।
উত্তরঃ D. সবগুলিই সঠিক ✓


৩১। ভারতে এখনও পর্যন্ত লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে—
A. 22টি
B. 15টি
C. 17টি
D. 18টি।
উত্তরঃ D. 18টি ✓


৩২। ভারতীয় জাতীয় দল হিসেবে স্বীকৃতির জন্য কোনো রাজনৈতিক দলকে কমপক্ষে ______ রাজ্যে উপস্থিত থাকতে হবে।
A. 1টি
B. 2টি
C. 4টি
D. 6টি।
উত্তরঃ C. 4টি ✓


৩৩। ভারতে আঞ্চলিক দলের উদ্ভবের কারণ হল—
A. বিভিন্ন অঞ্চলের ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ
B. আঞ্চলিক ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা
C. কংগ্রেস দলের অত্যধিক আধিপত্যমূলক ও কেন্দ্রীকরণের নীতির প্রতিক্রিয়াস্বরূপ
D. ওপরের সবগুলিই ঠিক।
উত্তরঃ D. ওপরের সবগুলিই ঠিক ✓


৩৪। ভারত-শ্রীলঙ্কার মধ্যে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা CEPA স্বাক্ষরিত হয়—
A. 2000 সালে
B. 2003 সালে
C. 2015 সালে
D. 2024 সালে।
উত্তরঃ B. 2003 সালে ✓


৩৫। ভারত ও ভুটানের মধ্যে মৈত্রী ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় ______ সালে।
A. 2001
B. 2003
C. 2005
D. 2007।
উত্তরঃ D. 2007 ✓


৩৬। 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে—
A. ব্রিটেনের
B. মার্কিন যুক্তরাষ্ট্রের
C. রাশিয়ার
D. অস্ট্রেলিয়ার।
উত্তরঃ B. মার্কিন যুক্তরাষ্ট্রের ✓


৩৭। ভারত-রাশিয়ার মধ্যে সম্পাদিত Military Technical Cooperation Agreement স্বাক্ষরিত হয় কোন্ দশকের জন্য?
A. 2011-2021
B. 2021-2031
C. 2025-2035
D. 2020-2030।
উত্তরঃ B. 2021-2031 ✓


৩৮। ভারত বিশ্বের কোন্ পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করেছে?
A. NPT
B. PTBT
C. TPNW
D. TPNWI।
উত্তরঃ B. PTBT ✓


৩৯। 'কার্গিল দিবস' পালিত হয়—
A. 26 আগস্ট
B. 26 জুলাই
C. 25 ডিসেম্বর
D. 26 জানুয়ারি।
উত্তরঃ B. 26 জুলাই ✓


৪০। ভারত যখন তার প্রথম পরমাণু পরীক্ষা চালায়, তখন এটি শান্তিপূর্ণ বিস্ফোরণ হিসেবে চিহ্নিত হয়েছিল। ভারত প্রথম পরমাণু পরীক্ষা কবে পরিচালনা করেছিল?
A. 1973 খ্রি.
B. 1974 খ্রি.
C. 1975 খ্রি.
D. 1978 খ্রি.
উত্তরঃ B. 1974 খ্রি. ✓

Share Test