উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা মডেল প্রশ্নপত্র সেট ১
১। দুই একজন অশিষ্ট বালক সুর করে বলছিল—
Ⓐ হাতি তোর মাথা মোটা
Ⓑ হাতি তোর পেট মোটা
Ⓒ হাতি, তোর পা-টি গোদা
Ⓓ হাতি, তোর গোদা পায়ে নাতি।
উত্তরঃ Ⓓ হাতি, তোর গোদা পায়ে নাতি। ✓
২। কবে আদরিণী মেলা থেকে ঘরে ফিরে আসল? —
Ⓐ ৪ঠা বৈশাখ
Ⓑ ৩রা বৈশাখ
Ⓒ ২রা বৈশাখ
Ⓓ ১লা বৈশাখ।
উত্তরঃ Ⓓ ১লা বৈশাখ ✓
৩। 'আদরিণী' আসলে কে? —
Ⓐ একটি গাভি
Ⓑ একটি উট
Ⓒ একটি হাতি
Ⓓ একটি ঘোড়া।
উত্তরঃ Ⓒ একটি হাতি ✓
৪। "... তাই হোক। দাও, মেলায় পাঠিয়ে দাও।"— এই নিরাশ উক্তিটি করেছেন—
Ⓐ জয়রাম মুখোপাধ্যায়
Ⓑ উমাচরণ লাহিড়ী
Ⓒ বন্ধুগণ
Ⓓ মক্কেলগণ।
উত্তরঃ Ⓐ জয়রাম মুখোপাধ্যায় ✓
৫। 'আদরিণী' গল্পটি শুরু হয় কোন্ বারে? —
Ⓐ শুক্রবারে
Ⓑ শনিবারে
Ⓒ রবিবারে
Ⓓ সোমবারে।
উত্তরঃ Ⓑ শনিবারে ✓
৬। পাঠ্য 'ধর্ম' কবিতাটি কী জাতীয় কবিতা? —
Ⓐ পত্রকাব্য
Ⓑ ব্যঙ্গ কবিতা
Ⓒ সনেট
Ⓓ রূপক কবিতা।
উত্তরঃ Ⓒ সনেট ✓
৭। "আইনস্টাইনের ধর্ম"— আইনস্টাইনের ধর্ম কী ছিল? —
Ⓐ দিগন্ত পেরনো
Ⓑ নোবেল জয়
Ⓒ মানুষের পাশে থাকা
Ⓓ বক্তৃতা দেওয়া।
উত্তরঃ Ⓐ দিগন্ত পেরনো ✓
৮। কবীর মানুষকে কোন্ পথে থাকতে বলেছিলেন? —
Ⓐ মিথ্যা
Ⓑ অহং
Ⓒ সত্য
Ⓓ অচেনা।
উত্তরঃ Ⓒ সত্য ✓
৯। 'দিগ্বিজয়ের রূপকথা' কবিতায় কথক নিজেকে যেভাবে অভিহিত করেছেন—
Ⓐ যোদ্ধা
Ⓑ রাজকন্যা
Ⓒ রাজপুত্র
Ⓓ রাজকুমার।
উত্তরঃ Ⓒ রাজপুত্র ✓
১০। 'দিগ্বিজয়ের রূপকথা' কবিতাটি যে শ্রেণির কবিতা—
Ⓐ প্রেমের
Ⓑ বাস্তবতা
Ⓒ রূপকাশ্রয়ী
Ⓓ কোনোটিই নয়।
উত্তরঃ Ⓒ রূপকাশ্রয়ী ✓
১১। স্বামীজি কোথা থেকে 'উদ্বোধন' পত্রিকার সম্পাদককে তাঁর পত্রপ্রবন্ধ 'বাঙ্গালা ভাষা' পাঠিয়েছিলেন? —
Ⓐ জার্মান থেকে
Ⓑ জাপান থেকে
Ⓒ আমেরিকা থেকে
Ⓓ ইংল্যান্ড থেকে।
উত্তরঃ Ⓒ আমেরিকা থেকে ✓
১২। স্বামী বিবেকানন্দ ভাষাকে কীসের মতো করার কথা বলেছেন? —
Ⓐ সোনার মতো
Ⓑ সাফ ইস্পাতের মতো
Ⓒ ব্রোঞ্জের মতো
Ⓓ মণি-মুক্তার মতো।
উত্তরঃ Ⓑ সাফ ইস্পাতের মতো ✓
১৩। স্বামীজির লেখা পত্র-প্রবন্ধ 'বাঙ্গালা ভাষা' তাঁর কোন্ গ্রন্থে সংকলিত হয়েছিল? —
Ⓐ 'পরিব্রাজক'
Ⓑ 'বর্তমান ভারত'
Ⓒ 'ভাববার কথা'
Ⓓ 'প্রাচ্য ও পাশ্চাত্য'।
উত্তরঃ Ⓒ 'ভাববার কথা' ✓
১৪। 'পূতঃ' শব্দের অর্থ হল—
Ⓐ পবিত্র
Ⓑ পূজ্য
Ⓒ পূজিত
Ⓓ অর্চিত।
উত্তরঃ Ⓐ পবিত্র ✓
১৫। পোটরাজ-রা কোন্ দেবীর উপাসক? —
Ⓐ মাতঙ্গী
Ⓑ মারী-আই
Ⓒ মারাংবুরু
Ⓓ পর্ণশবরী।
উত্তরঃ Ⓑ মারী-আই ✓
১৬। "এবার হাসে আনন্দ।" আনন্দর হাসির কারণ কী? —
Ⓐ গ্রামের মানুষের অন্ধবিশ্বাসকে ব্যবহার করে পোটরাজবৃত্তি থেকে মুক্তি লাভ
Ⓑ আজীবন অন্ন সংস্থানের ব্যবস্থা করতে পারা
Ⓒ দামা পোটরাজের জয়জয়কার
Ⓓ দেবী মারী-আইকে তুষ্ট করতে পারা।
উত্তরঃ Ⓐ গ্রামের মানুষের অন্ধবিশ্বাসকে ব্যবহার করে পোটরাজবৃত্তি থেকে মুক্তি লাভ ✓
১৭। "খুব সমঝে একে পার করতে হবে।"— কী পার করতে হবে? —
Ⓐ সংকীর্ণ পথ
Ⓑ ভগ্নসেতু
Ⓒ প্রতিকূল সময়
Ⓓ খরস্রোতা নদী।
উত্তরঃ Ⓒ প্রতিকূল সময় ✓
১৮। ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য হল—
Ⓐ ভাষার বিজ্ঞানভিত্তিক সমন্বয়সাধন
Ⓑ বিজ্ঞানের মধ্যে ভাষার বৈশিষ্ট্য অনুসন্ধান
Ⓒ ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা
Ⓓ ভাষা ও বিজ্ঞানের মধ্যে সামঞ্জস্যবিধান।
উত্তরঃ Ⓒ ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা ✓
১৯। শব্দ ও পদের গঠন এবং তার নানা প্রযুক্তি আলোচিত হয়—
Ⓐ ধ্বনিতত্ত্বে
Ⓑ রূপতত্ত্বে
Ⓒ বাক্যতত্ত্বে
Ⓓ শব্দার্থতত্ত্বে।
উত্তরঃ Ⓓ শব্দার্থতত্ত্বে। ✓
২০। ইংরেজি 'স্টাইল' শব্দের অর্থ হল—
Ⓐ নির্মাণ
Ⓑ শৈলী
Ⓒ রূপভেদ
Ⓓ নতুনত্ব।
উত্তরঃ Ⓑ শৈলী ✓
২১। 'লাঙ' ও 'পারোল'-এর কথা যিনি বলেন—
Ⓐ মিখাইল বাখতিন
Ⓑ উইলিয়াম জোন্স
Ⓒ চমস্কি
Ⓓ ফার্দিনাঁ দ্য সোস্যুর।
উত্তরঃ Ⓓ ফার্দিনাঁ দ্য সোস্যুর ✓
২২। বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয়—
Ⓐ যতি
Ⓑ দল
Ⓒ সুরতরঙ্গ
Ⓓ শ্বাসাঘাত।
উত্তরঃ Ⓒ সুরতরঙ্গ ✓
২৩। ন্যূনতম শব্দজোড়ের শব্দদুটি হওয়া চাই—
Ⓐ একই ভাষার
Ⓑ একাধিক ভাষার
Ⓒ দুটি ভাষার
Ⓓ মিশ্র ভাষার।
উত্তরঃ Ⓐ একই ভাষার ✓
২৪। শব্দার্থকে প্রধানত ভাগ করা যায়—
Ⓐ চার ভাগে
Ⓑ তিন ভাগে
Ⓒ দুই ভাগে
Ⓓ পাঁচ ভাগে।
উত্তরঃ Ⓒ দুই ভাগে ✓
২৫। "মেঘ মানেই বৃষ্টি।"— এখানে 'মানে' কথাটি ব্যবহৃত—
Ⓐ অবশ্যম্ভাবী অর্থে
Ⓑ নিশ্চয়তা অর্থে
Ⓒ ইঙ্গিত অর্থে
Ⓓ চতুরতা অর্থে।
উত্তরঃ Ⓒ ইঙ্গিত অর্থে ✓
২৬। 'বিচারপতি', 'রানার', 'অবাক পৃথিবী' জাতীয় বহু সার্থক গণসংগীতের স্রষ্টা হলেন—
Ⓐ হেমাঙ্গ বিশ্বাস
Ⓑ বিজন ভট্টাচার্য
Ⓒ সলিল চৌধুরী
Ⓓ শিবদাস বন্দ্যোপাধ্যায়।
উত্তরঃ Ⓒ সলিল চৌধুরী ✓
২৭। কীর্তনের অঙ্গ কোন্টি নয়? —
Ⓐ কথা
Ⓑ দোঁহা
Ⓒ শৃঙ্গার
Ⓓ আখর।
উত্তরঃ Ⓒ শৃঙ্গার ✓
২৮। কোন্ বৈজ্ঞানিক খাবারে ভেজাল নির্ণয়ের রাসায়নিক পদ্ধতি উদ্ভাবন সংক্রান্ত যুগান্তকারী মৌলিক গবেষণা করেছিলেন? —
Ⓐ জগদীশচন্দ্র বসু
Ⓑ মেঘনাদ সাহা
Ⓒ সত্যেন্দ্রনাথ বসু
Ⓓ প্রফুল্লচন্দ্র রায়।
উত্তরঃ Ⓓ প্রফুল্লচন্দ্র রায় ✓
২৯। প্রথম কোন্ বাঙালি মহিলা সাঁতার কেটে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন? —
Ⓐ আরতি সাহা
Ⓑ বুলা চৌধুরী
Ⓒ ঝুলন গোস্বামী
Ⓓ রিচা শর্মা।
উত্তরঃ Ⓐ আরতি সাহা ✓
শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও
৩০। জয়রামবাবু পদ্মা পার হয়ে কতক নৌকাপথে, কতক গাড়িতে, কতক _______ এসেছিলেন।
Ⓐ ঠেলা
Ⓑ ঘোড়ার
Ⓒ গোরুর
Ⓓ মাল।
উত্তরঃ Ⓒ গোরুর ✓
৩১। 'আদরিণী' গল্পের পরিচ্ছেদ সংখ্যা _______।
Ⓐ পাঁচটি
Ⓑ সাতটি
Ⓒ আটটি
Ⓓ দশটি।
উত্তরঃ Ⓑ সাতটি ✓
৩২। বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ প্রমুখ মনীষী _______ এসেছেন।
Ⓐ লোকহিতায়
Ⓑ জনহিতায়
Ⓒ জগদ্ধিতায়
Ⓓ সর্বহিতায়।
উত্তরঃ Ⓐ লোকহিতায় ✓
৩৩। 'এই যে মাথা যতোই উঁচু করুক'— _______।
Ⓐ অসুবিধের সময়টা
Ⓑ সুবিধের-নয়-সময়টা
Ⓒ সুবিধের নয় অসময়টা
Ⓓ সুবিধের সময়টা।
উত্তরঃ Ⓑ সুবিধের-নয়-সময়টা ✓
৩৪। 'দ্য ফিনিক্স' অ্যাওয়ার্ড পান _______।
Ⓐ রাহুল বন্দ্যোপাধ্যায়
Ⓑ পি সি সরকার
Ⓒ পঙ্কজ রায়
Ⓓ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী।
উত্তরঃ Ⓑ পি সি সরকার ✓
৩৫। বিবৃতি (Assertion) ও কারণ (Reason)-এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো :
বিবৃতি (A): রসুলগঞ্জের মেলা থেকে আদরিণী ফিরে আসে।
কারণ (R): বামুনহাটের মেলায় যাওয়ার পথে আদরিণীর মৃত্যু হয়।
Ⓐ (A) ভুল, (R) ঠিক
Ⓑ (A) ঠিক, (R) ভুল
Ⓒ (A) ও (R) উভয়েই ঠিক এবং (R), (A)-এর সঠিক কারণ
Ⓓ (A) এবং (R) উভয়েই ভুল।
উত্তরঃ Ⓓ (A) এবং (R) উভয়েই ভুল ✓
৩৬। বিবৃতি (Assertion) ও কারণ (Reason)-এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো :
বিবৃতি (A): 'এই জাদু-অশ্ব'। তার নাম রেখেছি 'বিশ্বাস'।
কারণ (R): সর্বক্ষেত্রে আমার সাথে থেকে এই জাদু-অশ্ব আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেয়।
Ⓐ (A) ভুল, (R) ঠিক
Ⓑ (A) ঠিক, (R) ভুল
Ⓒ (A) ও (R) উভয়েই ঠিক এবং (R), (A)-এর সঠিক কারণ
Ⓓ (A) এবং (R) উভয়েই ভুল।
উত্তরঃ Ⓒ (A) ও (R) উভয়েই ঠিক এবং (R), (A)-এর সঠিক কারণ ✓
৩৭। বাংলা ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থানের সঠিক ক্রমটি হল—
Ⓐ কণ্ঠ → ওষ্ঠ → দন্ত → তালু → মূর্ধা
Ⓑ দন্ত → ওষ্ঠ → তালু → মূর্ধা → কণ্ঠ
Ⓒ তালু → দন্ত → ওষ্ঠ → মূর্ধা → তালু
Ⓓ কণ্ঠ → তালু → মূর্ধা → দন্ত → ওষ্ঠ।
উত্তরঃ Ⓓ কণ্ঠ → তালু → মূর্ধা → দন্ত → ওষ্ঠ ✓
৩৮। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো :
(i) ইহার পর আর তিনি কাছারি যান নাই।
(ii) আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো।
(iii) অবশেষে একস্থানে বিবাহের স্থির হইল।
(iv) যদি হাতি চড়ে যেতে পারি, তবেই যাব।
বিকল্পসমূহ:
Ⓐ (i), (iv), (ii), (iii)
Ⓑ (iv), (i), (iii), (ii)
Ⓒ (ii), (i), (iv), (iii)
Ⓓ (ii), (iv), (i), (iii)।
উত্তরঃ Ⓑ (iv), (i), (iii), (ii) ✓
৩৯। সত্য ও মিথ্যা নির্ণয় করো :
(i) গহনা-পরা মেয়ে-মাত্রই দেবতা বলে বোধ হবে।
(ii) বুদ্ধিমান অবশ্যই চট্টগ্রামের ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন।
(iii) ভাষা ভাবের বাহক।
(iv) সুসজ্জিত ঘোড়ার উপর বাঁদর বসালে আরও সুন্দর দেখায়।
বিকল্পসমূহ:
Ⓐ (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
Ⓑ (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
Ⓒ (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
Ⓓ (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা।
উত্তরঃ Ⓒ (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা ✓
৪০। মাস্টারমশাই সেদিন ব্ল্যাকবোর্ডে রবীন্দ্রসংগীতের দুটি লাইন লিখলেন- "হাসি কান্না হীরাপান্না দোলে ভালে, / কাঁপে ছন্দে ভালোমন্দ তালে তালে,” লেখার পর তিনি 'হাসিকান্না' আর 'ভালোমন্দ' এই দুটি শব্দজোড়ে Underline করে দিলেন। তারপর জিজ্ঞাসা করলেন, "এই দুটি শব্দজোড়ের বৈশিষ্ট্যটা কী বলতে পারবে?" - এখানে কোন্ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে?
Ⓐ বিপরীতার্থকতা
Ⓑ পদদ্বৈত
Ⓒ সমার্থকতা
Ⓓ ব্যাপকার্থকতা।
উত্তরঃ Ⓐ বিপরীতার্থকতা ✓
Join the conversation