অভিষেক কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 10

১. ‘মেঘনাদবধ কাব্য’-এর সর্গ সংখ্যা—
(a) চারটি
(b) পাঁচটি
(c) আটটি
(d) নয়টি
উত্তর: (d) নয়টি

২. ‘অভিষেক’ শীর্ষক কাব্যাংশটি ‘মেঘনাদবধ কাব্য’-এর কোন সর্গ থেকে নেওয়া হয়েছে?
(a) প্রথম সর্গ
(b) তৃতীয় সর্গ
(c) নবম সর্গ
(d) পঞ্চম সর্গ
উত্তর: (a) প্রথম সর্গ

৩. কবিতাটিতে ‘বীরেন্দ্রকেশরী’ বলে আখ্যায়িত হয়েছেন—
(a) রাবণ
(b) মেঘনাদ
(c) বীরবাহু
(d) বিভীষণ
উত্তর: (b) মেঘনাদ

৪. মেঘনাদের আসল ধাত্রীমাতা কে ছিলেন?
(a) লক্ষ্মী
(b) প্রভাষা
(c) মন্দোদরী
(d) চিত্রাঙ্গদা
উত্তর: (b) প্রভাষা

৫. “কি হেতু, মাতঃ গতি তব আজি এ ভবনে?”— ‘মাতঃ’ হলেন—
(a) সীতা
(b) মন্দোদরী
(c) প্রভাষা
(d) প্রমীলা
উত্তর: (c) প্রভাষা

৬. ইন্দ্রজিতের কাছে ধাত্রীর ছদ্মবেশে এসেছিলেন—
(a) জনক-সুতা
(b) পাঞ্চাল-সুতা
(c) দানব-সুতা
(d) অম্বুরাশি-সুতা
উত্তর: (d) অম্বুরাশি-সুতা

৭. ‘অম্বুরাশি-সুতা’ কথার অর্থ—
(a) অগ্নিকন্যা
(b) রাক্ষসকন্যা
(c) সমুদ্রকন্যা
(d) পবনকন্যা
উত্তর: (c) সমুদ্রকন্যা

৮. ‘অম্বুরাশি-সুতা’ কাকে বলা হয়েছে?
(a) মন্দাকিনীকে
(b) চিত্রাঙ্গদাকে
(c) লক্ষ্মীকে
(d) মন্দোদরীকে
উত্তর: (c) লক্ষ্মীকে

৯. “জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া”— মহাবাহু বিস্মিত কারণ—
(a) তিনি কুম্ভকর্ণের মৃত্যুসংবাদ শুনেছেন
(b) তিনি রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যুসংবাদ শুনেছেন
(c) তিনি সেনাপতি পদে অভিষিক্ত হয়েছেন
(d) তিনি লঙ্কাপুরীর ধাত্রীদেবীকে চিনতে পারেননি
উত্তর: (b) তিনি রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যুসংবাদ শুনেছেন

১০. ইন্দ্রজিৎ রামকে সংহার করেছিলেন—
(a) নিশা-রণে
(b) গোধুলি-রণে
(c) দ্বিপ্রহর-রণে
(d) উষা-রণে
উত্তর: (a) নিশা-রণে

১১. ‘রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী’ হলেন—
(a) দেবী চণ্ডী
(b) কালী
(c) লক্ষ্মী
(d) সরস্বতী
উত্তর: (c) লক্ষ্মী

১২. “ছিঁড়িলা ______ রোষে মহাবলী।” (শূন্যস্থান পূরণ করো)
(a) কনকবলয়
(b) কুসুমদান
(c) শোভিত কুন্তল
(d) স্বর্ণহার
উত্তর: (b) কুসুমদান

১৩. “পদতলে পড়ি শোভিল কুণ্ডল”— ‘কুণ্ডল’ শব্দের অর্থ—
(a) কর্ণভূষণ
(b) নূপুর
(c) কণ্ঠহার
(d) কঙ্কণ
উত্তর: (a) কর্ণভূষণ

১৪. “বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা...” ‘বৈরিদল’ বলতে বক্তা চিহ্নিত করেছেন—
(a) লঙ্কার সেনাদলকে
(b) রামচন্দ্রের সেনাদলকে
(c) বিরাটপুত্রের সেনাদলকে
(d) মহাসুর তারকের সেনাদলকে
উত্তর: (b) রামচন্দ্রের সেনাদলকে

১৫. “হেথা আমি বামাদল মাঝে?”— ‘বামা’ শব্দের অর্থ হল—
(a) বান্ধবী
(b) নারী
(c) রাক্ষসী
(d) দেবী
উত্তর: (b) নারী

১৬. ‘দশাননাত্মজ’ হল—
(a) রাবণ
(b) ইন্দ্রজিৎ
(c) লক্ষণ
(d) বিভীষণ
উত্তর: (b) ইন্দ্রজিৎ

১৭. ‘হৈমবতীসূত’ হলেন—
(a) অর্জুন
(b) মেঘনাদ
(c) রাবণ
(d) কার্তিকেয়
উত্তর: (d) কার্তিকেয়

১৮. ‘হৈমবতীসূত’ যাকে বধ করেছিলেন, তিনি হলেন—
(a) মহিষাসুর
(b) তারকাসুর
(c) ভস্মাসুর
(d) বৃত্রাসুর
উত্তর: (b) তারকাসুর

১৯. “যথা বৃহন্নলারূপী কিরীটী,”— ‘কিরীটী’ হলেন—
(a) কার্তিক
(b) ভীম
(c) অর্জুন
(d) রাবণ
উত্তর: (c) অর্জুন

২০. “উদ্ধারিতে/গোধন, সাজিলা শূর, শমীবৃক্ষমূলে।” — এক্ষেত্রে ‘শূর’ অর্থাৎ বীর হলেন—
(a) রাবণ
(b) হৈমবতীসুত
(c) অর্জুন
(d) ইন্দ্রজিৎ
উত্তর: (c) অর্জুন

২১. “মুজ ইন্দ্রচাপরূপী”— ‘ইন্দ্রচাপ’ বলতে বোঝায়—
(a) রামধনু
(b) মেঘ
(c) জ্যোৎস্না
(d) রাত্রি
উত্তর: (a) রামধনু

২২. ‘তুরঙ্গম’ শব্দের অর্থ—
(a) তীব্রবেগে
(b) তীরের মতো
(c) হাতি
(d) ঘোড়া
উত্তর: (d) ঘোড়া

২৩. ইন্দ্রজিতের স্ত্রীর নাম—
(a) ইন্দিরা
(b) সরমা
(c) নিকষা
(d) প্রমীলা
উত্তর: (d) প্রমীলা

২৪. “কাঁদিয়া কহিল ধনি”— ‘ধনি’ শব্দের অর্থ—
(a) যুবতী
(b) বৃদ্ধা
(c) রাক্ষস রমণী
(d) সুন্দরী রমণী
উত্তর: (a) যুবতী

২৫. “কোথা প্রাণসখে, রাখি এ দাসীরে”— ‘দাসী’ কে?
(a) সীতা
(b) চিত্রাঙ্গদা
(c) প্রমীলা
(d) মন্দোদরী
উত্তর: (c) প্রমীলা

২৬. “ব্রততী বাঁধিলে সাধে”— ‘ব্রততী’ শব্দটির অর্থ—
(a) ফুল
(b) পাতা
(c) লতা
(d) শাখা
উত্তর: (c) লতা

২৭. ‘মাতঙ্গ’ শব্দের অর্থ কী?
(a) হাতি
(b) হরিণ
(c) ঘোড়া
(d) মাকড়শা
উত্তর: (a) হাতি

২৮. “.... তবে কেন তুমি গুণনিধি ত্যজ কিঙ্করীরে আজি?”— ‘কিঙ্করীরে’ বলতে বোঝানো হয়েছে—
(a) হৈমবতীকে
(b) রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরীকে
(c) প্রমীলা সুন্দরীকে
(d) ব্রততীকে
উত্তর: (c) প্রমীলা সুন্দরীকে

২৯. “সমরে নাশি, তোমার কল্যাণে/রাঘবে।”— এখানে ‘তোমার’ কথাটির মাধ্যমে যাকে চিহ্নিত করা হয়েছে, তিনি হলেন—
(a) রাবণ
(b) প্রমীলা
(c) ইন্দ্রজিৎ
(d) ইন্দিরা
উত্তর: (b) প্রমীলা

৩০. ‘শিঞ্জিনী’ শব্দের অর্থ—
(a) ধনুক
(b) তীর
(c) ধনুকের ছিলা
(d) গদা
উত্তর: (c) ধনুকের ছিলা

৩১. “... পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে।”— ‘পক্ষীন্দ্র’ হল—
(a) ইন্দ্রের পাখি
(b) জটায়ু
(c) বাজপাখি
(d) গরুড়
উত্তর: (d) গরুড়

৩২. “উড়িছে কৌশিক ধ্বজ”— ‘কৌশিক ধ্বজ’ কথাটির অর্থ হল—
(a) সাদা রঙের পতাকা
(b) চক্রচিহ্নিত পতাকা
(c) রেশমি কাপড়ের পতাকা
(d) সাধারণ পতাকা
উত্তর: (c) রেশমি কাপড়ের পতাকা

৩৩. ‘কাঞ্চন-কঞ্জুক-বিভা’ হল এক ধরনের—
(a) স্বর্ণমুকুট
(b) ময়ূর সিংহাসন
(c) স্বর্ণ আবরণীর আলো
(d) স্বর্ণবালা
উত্তর: (c) স্বর্ণ আবরণীর আলো

৩৪. “সমূলে নির্মূল / করিব পামরে আজি”— ‘পামরে’ শব্দটির অর্থ হল—
(a) পাপীকে
(b) রক্ষাকর্তাকে
(c) রাক্ষসকে
(d) কোনোটিই নয়
উত্তর: (a) পাপীকে

৩৫. মেঘনাদ শত্রুপক্ষকে কোন অস্ত্রে ঘায়েল করতে অঙ্গীকারবদ্ধ ছিলেন?
(a) ক্ষেপণাস্ত্র
(b) গদা
(c) বায়ু-অস্ত্র
(d) চক্র
উত্তর: (c) বায়ু-অস্ত্র

৩৬. “কে কবে শুনেছে, লোক মরি পুনঃ বাঁচে?”— বক্তা কে?
(a) মেঘনাদ
(b) কুম্ভকর্ণ
(c) রাবণ
(d) সরমা
উত্তর: (c) রাবণ

৩৭. ‘অভিষেক’ কবিতায় ‘অসুরারি-রিপু’ কাকে বলা হয়েছে?
(a) রামচন্দ্রকে
(b) রাবণকে
(c) লক্ষ্মণকে
(d) মেঘনাদকে
উত্তর: (d) মেঘনাদকে

৩৮. মেঘবাহন কে?
(a) ইন্দ্র
(b) ইন্দ্রজিৎ
(c) রাবণ
(d) কুম্ভকর্ণ
উত্তর: (a) ইন্দ্র

৩৯. বীর ইন্দ্রজিৎ রামচন্দ্রকে হারিয়েছেন—
(a) একবার
(b) দুবার
(c) তিনবার
(d) চারবার
উত্তর: (b) দুবার

৪০। "দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে!" বীর হলেন-
(a) রাবণ
(b) রামচন্দ্র
(c) মেঘনাদ
(d) লক্ষ্মণ।
উত্তর: (b) রামচন্দ্র

৪১। কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত?
(a) গঙ্গাতীরে
(b) যমুনাতীরে
(c) সিন্ধুতীরে
(d) সরযুতীরে।
উত্তর: (c) সিন্ধুতীরে

৪২। রাবণ ইন্দ্রজিৎ-কে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন্ সময় নির্দেশ করেছিলেন?
(a) অপরাহ্ণে
(b) প্রদোষকালে
(c) প্রভাতে
(d) রাত্রে।
উত্তর: (c) প্রভাতে

৪৩। 'গঙ্গোদক' শব্দের অর্থ-
(a) গঙ্গামৃত্তিকা
(b) গোচোনা
(c) গঙ্গাজল
(d) পূর্বোক্ত কোনোটিই নয়।
উত্তর: (c) গঙ্গাজল

৪৪। "অভিষেক করিলা কুমারে"। কীভাবে রাজা কুমারকে অভিষেক করলেন-
(a) বিল্বপত্র দিয়ে
(b) দধিদুগ্ধ দিয়ে
(c) গঙ্গোদক দিয়ে
(d) পাদোদক দিয়ে।
উত্তর: (c) গঙ্গোদক
Share Test