আফ্রিকা কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 10

১. কোন কাব্যগ্রন্থ থেকে ‘আফ্রিকা’ কবিতাটি নেওয়া হয়েছে?
(a) বলাকা
(b) খেয়া
(c) পত্রপুট
(d) শিশু
উত্তর: (c) পত্রপুট

২. ‘আফ্রিকা’ কবিতায় ‘আদিমযুগ’ ছিল—
(a) অন্ধকার
(b) উদ্ভ্রান্ত
(c) শান্ত
(d) আন্তরিক
উত্তর: (b) উদ্ভ্রান্ত

৩. ‘আফ্রিকা’ কবিতায় বর্ণিত ‘স্রষ্টা’ হলেন—
(a) কবি স্বয়ং
(b) জগৎ নির্মাতা
(c) ঔপনিবেশিক শক্তি
(d) ক্রীতদাস
উত্তর: (b) জগৎ নির্মাতা

৪. আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল?
(a) দয়াময় দেবতার প্রতি
(b) কবির সংগীতের প্রতি
(c) নিজের প্রতি
(d) ধরিত্রীর প্রতি
উত্তর: (c) নিজের প্রতি

৫. সমুদ্রকে কবি কোন বিশেষণে বিশেষিত করেছেন?
(a) ব্রাহ্ম
(b) শৈব
(c) রুদ্র
(d) বৈয়ব
উত্তর: (c) রুদ্র

৬. “ছিনিয়ে নিয়ে গেল তোমাকে”— কে ছিনিয়ে নিয়ে গেল?
(a) রুদ্র সমুদ্রের বাহু
(b) প্রাচীন ধরিত্রী
(c) কৃপণ আলো
(d) অরণ্য
উত্তর: (a) রুদ্র সমুদ্রের বাহু

৭. “ছিনিয়ে নিয়ে গেল তোমাকে”— ‘তোমাকে’ বলতে কাকে বোঝানো হয়েছে?
(a) অস্ট্রেলিয়াকে
(b) আফ্রিকাকে
(c) পেরুকে
(d) ভারতকে
উত্তর: (b) আফ্রিকাকে

৮. কোথায় বাঁধা হয়েছিল আফ্রিকাকে?
(a) বটবৃক্ষের কঠিন পাহারায়
(b) কৃপণ আলোর অন্তঃপুরে
(c) সুদূর পশ্চিমে
(d) বনস্পতির নিবিড় আলোর অন্তঃপুরে
উত্তর: (b) কৃপণ আলোর অন্তঃপুরে

৯. চিনেছিলে জলস্থল-আকাশের—
(a) অজানা রহস্য
(b) অজানা জাদু মন্ত্র
(c) দুর্গমের রহস্য
(d) দুর্বোধ সংকেত
উত্তর: (d) দুর্বোধ সংকেত

১০. ‘তাণ্ডব’ কী?
(a) নৃত্য
(b) উদ্দাম নাচ
(c) প্রলয়
(d) ধ্বংস
উত্তর: (b) উদ্দাম নাচ

১১. “তাণ্ডবের দুন্দুভিনিনাদে”— ‘দুন্দুভি’ কী?
(a) করতালি
(b) ঢাক
(c) ঢোলক
(d) দামামা-জাতীয় প্রাচীন রণবাদ্য
উত্তর: (d) দামামা-জাতীয় প্রাচীন রণবাদ্য

১২. কবি আফ্রিকাকে কী সম্বোধন করেছেন?
(a) সুলোচনা
(b) ছায়াবৃতা
(c) সুলজ্জিতা
(d) আভরণহীনা
উত্তর: (b) ছায়াবৃতা

১৩. “কালো ঘোমটার নীচে অপরিচিত ছিল”— কী অপরিচিত ছিল?
(a) তোমার চেতনাতীত রূপ
(b) তোমার রহস্যময় রূপ
(c) তোমার আরণ্যক রূপ
(d) তোমার মানবরূপ
উত্তর: (d) তোমার মানবরূপ

১৪. বর্বরদের উপেক্ষার দৃষ্টি ছিল—
(a) আবিল
(b) শৌর্যপূর্ণ
(c) কলঙ্কময়
(d) প্রসারিত
উত্তর: (a) আবিল

১৫. ওদের নখ কীসের চেয়ে তীক্ষ্ণ?
(a) চিতাবাঘের
(b) সিংহের
(c) নেকড়ের
(d) বিড়ালের
উত্তর: (c) নেকড়ের

১৬. অরণ্যপথ ‘ভাষাহীন ক্রন্দনে’ কী হয়ে উঠেছিল?
(a) মুখর
(b) ভয়ানক
(c) বাষ্পাকুল
(d) বর্বর
উত্তর: (c) বাষ্পাকুল

১৭. “দস্যু-পায়ের কাঁটা-মারা জুতোর তলায়”— কী ছিল?
(a) কাদা-মাটি
(b) রক্ত-মাটি
(c) বীভৎস কাদার পিণ্ড
(d) উলুধ্বনি
উত্তর: (c) বীভৎস কাদার পিণ্ড

১৮. “চিরচিহ্ন দিয়ে গেল”— কোথায় দিয়ে গেল?
(a) ইতিহাসের পাতায়
(b) অপমানিত ইতিহাসে
(c) সাধারণের মনে
(d) ভবিষ্যতের ভাবনায়
উত্তর: (b) অপমানিত ইতিহাসে

১৯. আজ কোন দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝাবাতাসে রুদ্ধশ্বাস দেখা দেয়?
(a) পূর্ব দিগন্তে
(b) উত্তর দিগন্তে
(c) পশ্চিম দিগন্তে
(d) দক্ষিণ দিগন্তে
উত্তর: (c) পশ্চিম দিগন্তে

২০. “প্রদোষকাল ঝঞ্ঝাবাতাসে রুদ্ধশ্বাস”— ‘প্রদোষ’ শব্দের অর্থ—
(a) সন্ধ্যা
(b) ভোর
(c) রাত্রি
(d) দুপুর
উত্তর: (a) সন্ধ্যা

২১. ‘আফ্রিকা’ কবিতায় অশুভ ধ্বনিতে ঘোষণা করা হয়েছিল—
(a) প্রদোষকাল
(b) অন্তিমকাল
(c) দিনের অন্তিমকাল
(d) দিনের সূচনা
উত্তর: (c) দিনের অন্তিমকাল

২২. পশুরা বেরিয়ে এল—
(a) ছায়াবৃতা বনভূমি থেকে
(b) গুপ্ত গহ্বর থেকে
(c) আফ্রিকা থেকে
(d) গভীর অরণ্য থেকে
উত্তর: (b) গুপ্ত গহ্বর থেকে

২৩. “দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে”— এই আহ্বান কার প্রতি?
(a) স্রষ্টার
(b) পালনকর্তার
(c) শাসনকর্তার
(d) যুগান্তের কবির
উত্তর: (d) যুগান্তের কবির

২৪. “দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে”— উদ্ধৃতাংশে ‘মানহারা মানবী’ বলতে বোঝানো হয়েছে—
(a) আফ্রিকা মহাদেশকে
(b) বসুধাকে
(c) ভারতবর্ষকে
(d) পশ্চিম দুনিয়াকে
উত্তর: (a) আফ্রিকা মহাদেশকে

২৫. “ক্ষমা করো”— কে ক্ষমা করবে?
(a) আফ্রিকা
(b) সভ্যতা
(c) যুগান্তের কবি
(d) দয়াময় দেবতা
উত্তর: (a) আফ্রিকা

২৬. “সেই হোক তোমার সভ্যতার শেষ পূণ্যবাণী”— ‘সভ্যতার শেষ পূণ্যবাণী’—
(a) বিদ্বেষ ত্যাগ করো
(b) ক্ষমা করো
(c) ভালোবাসো
(d) মঙ্গল করো
উত্তর: (b) ক্ষমা করো
Share Test