স্বাধীনতার পরবর্তী গুরুত্বপূর্ণ কমিশনসমূহ পর্ব ৫

ভারতের শিক্ষা কমিশন MCQ Test (Part 5) | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার

এই পর্বে কোঠারি কমিশন (Indian Education Commission) সম্পর্কিত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন দেওয়া হয়েছে। কমিশনের গঠন, সদস্যসংখ্যা, রিপোর্ট, ত্রিভাষা সূত্র এবং শিক্ষানীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে অন্তর্ভুক্ত রয়েছে। পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোঠারি কমিশন ১৯৬৪ সালের ২ অক্টোবর থেকে কাজ শুরু করে। কমিশন গঠনের সময় শিক্ষামন্ত্রী ছিলেন এম সি চাগলা। কমিশনের সভাপতি ছিলেন ড. ডি এস কোঠারি। ত্রিভাষা সূত্র কোঠারি কমিশনের একটি গুরুত্বপূর্ণ সুপারিশ। কমিশনের রিপোর্টের নাম ছিল Education & National Development। কমিশনের রিপোর্ট চারটি খণ্ডে বিভক্ত ছিল। কোঠারি কমিশনে ১০ জন ভারতীয় ও ৭ জন বিদেশি সদস্য ছিলেন।

No Comment
Add Comment
comment url